ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কোন অ্যাপ সবচেয়ে ভালো
ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কোন অ্যাপ সবচেয়ে ভালো, বর্তমানে ফ্রিল্যান্সিং আয়ের একটি জনপ্রিয় মাধ্যম। কিন্তু নতুনদের মনে প্রশ্ন জাগে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কোন অ্যাপ সবচেয়ে ভালো। এর উত্তর খুঁজতে গিয়ে অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হয়। কারণ বর্তমানে অসংখ্য অ্যাপ ও প্ল্যাটফর্ম রয়েছে।
সঠিক অ্যাপ নির্বাচন করা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের প্রথম ধাপ। একটি ভাল মানের অ্যাপ সহজে কাজ খুঁজে পেতে, ক্লাইন্টের সাথে যোগাযোগ করতে এবং নিরাপদ পেমেন্ট পেতে সাহায্য করে।
সূচিপত্র:-
- ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কোন অ্যাপ সবচেয়ে ভালো
- ফ্রিল্যান্সিং কি এবং কেন এটি জনপ্রিয়
- ফ্রিল্যান্সিং শুরু করার আগে কি জানা দরকার
- নতুনদের জন্য সেরা ফ্রিল্যান্সিং স্টার্টার অ্যাপ
- Fiverr
- Upwork
- Chiraage
- Canva
- Google Drive
- Google keep
- Gmail
- কোন অ্যাপটি আপনার জন্য সবচেয়ে ভাল
- ফ্রিল্যান্সিং শুরু করার সহজ টিপস
- লেখকের মন্তব্য
ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কোন অ্যাপ সবচেয়ে ভালো:-
ফ্রিল্যান্সিং বর্তমান সময়ের অনলাইন আয়ের জনপ্রিয় একটি মাধ্যম। প্রযুক্তির
উন্নয়ন এবং ইন্টারনেটের সহজ লভ্যতার ফলে সকল শ্রেণীর মানুষ ঘরে বসেই মোবাইল বা
কম্পিউটার দিয়ে কাজ করছে। ফ্রিল্যান্সিং শুরু করার সময় অনেকেই একটি
সাধারন প্রশ্নের মুখোমুখি হন। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কোন অ্যাপ সবচেয়ে
ভালো ? এই প্রশ্নের উত্তর জানা থাকলে চলার পথ অনেকটা সহজ হয়। ফ্রিল্যান্সিং শুরু
করতে হলে সর্বপ্রথম আপনাকে সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে।
বর্তমানে অনেক জনপ্রিয় অ্যাপ রয়েছে, যেগুলো নতুনদের জন্য উপযোগী। এর
মধ্যে Fiver অন্যতম। এখানে খুব সহজেই নিজের প্রোফাইল তৈরি করে সার্ভিস দিতে
পারেন। এটা নতুনদের জন্য অনেক সুবিধা জনক। এখানে ক্লাইন্ট নিজে কাজ খুঁজে নিতে
আসে। যার ফলে এখানে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে Upworke একটি
প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখানে বড় বড় প্রজেক্টের কাজ করার সুযোগ থাকে। এখানে
অনেক প্রতিযোগিতা, কিন্তু সঠিক প্রপোজাল লিখতে পারলে আপনি ভালো আয় করতে পারবেন।
আপনি যদি ধীরে ধীরে আপনার দক্ষতা বাড়িয়ে কাজ করতে চান, তাহলে Upworke আপনার
জন্য একটি চমৎকার মার্কেট প্লেস।
অন্যদিকে Linkdin বর্তমান সময়ে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে একটি শক্তিশালী
মাধ্যম হিসেবে কাজ করে। এখানে নিজের স্কিল প্রদর্শন করে ক্লায়েন্টের সাথে
যোগাযোগ করা যায়। বর্তমান সময়ে অনেক কোম্পানি Linkedin এর মাধ্যমে কোম্পানির
নিয়োগ করে থাকেন। যার কারণে এটি ব্যবহার করা অত্যন্ত
গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ফ্রিল্যান্সিং কাজ পাওয়া অ্যাপের মধ্যে সীমাবদ্ধ
নয়। আপনার কাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিছু সহায়ক অ্যাপের দরকার। যেমন
:- Canva, আপনি Canva ব্যবহার করে খুব সহজেই গ্রাফিক্স ডিজাইন করতে পারেন।
Google Drive দিয়ে গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণ ও শেয়ার করতে পারেন।
এই অ্যাপগুলোর মাধ্যমে আপনার কাজগুলোকে আরো প্রফেশনাল ও সুসংগঠিত করে তোলা সম্ভব।
অনেকে আবার Chiraage App য়ের মাধ্যমে ছোট ছোট কাজ করে আয় করে থাকেন। আপনাকে মনে
রাখতে হবে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কোন নির্দিষ্ট ভালো অ্যাপ নেই। এখানে
আপনার দক্ষতা, লক্ষ্য এবং অভিজ্ঞতা দ্বারা সঠিক অ্যাপ নির্বাচন করতে হয়। আপনার
ধৈর্য নিয়মিত প্র্যাকটিস এবং আপনার দক্ষতা অনুযায়ী অ্যাপ নিয়ে আপনি
ফ্রিল্যান্সিংয়ের সফলতা অর্জন করতে পারেন।
ফ্রিল্যান্সিং কি এবং কেন এটি জনপ্রিয়:-
ফ্রিল্যান্সিং বলতে বোঝায় এটি এমন এক ধরনের পদ্ধতি যেখানে একজন ব্যক্তি
নির্দিষ্ট কোন কোম্পানির স্থায়ী কর্মচারী না হয়ে, স্বাধীনভাবে বিভিন্ন
ক্লায়েন্টের কাজ করে থাকেন। ফ্রিল্যান্সাররা নিজেদের দক্ষতা ব্যবহার করে বিভিন্ন
প্রজেক্ট ভিত্তিক কাজ করে থাকেন এবং তার বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করেন। বর্তমান
সময়ে প্রযুক্তির উন্নয়ন এবং সহজলভ্যতার কারণে ফ্রিল্যান্সিং কাজের পরিধি
বেড়েছে এবং বিশ্বব্যাপী জনপ্রিয় আয়ের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত
হয়েছে। ফ্রিল্যান্সিং এর যেগুলো বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়
বৈশিষ্ট্য হলো স্বাধীনতা।
আপনি নিজের সময় অনুযায়ী কাজ করতে পারবেন। নিজের পছন্দের কাজ বেছে নিতে পারবেন
এবং নিজের পরিবেশ নিজেই তৈরি করতে পারবেন। যেমন আপনি চাইলে ঘরে বসে কাজ করতে
পারবেন আবার ভ্রমনেও কাজ করতে পারবেন। এই ধরনের সুযোগ সুবিধার জন্য ফ্রিল্যান্সিং
অনেকের কাছে আকর্ষণীয়। বর্তমান সময়ে ইন্টারনেটের সহজলভ্যতার কারণে
ফ্রিল্যান্সিং অনেকের কাছে জনপ্রিয়। আপনি চাইলে একটি স্মার্টফোন বা কম্পিউটার
এবং ইন্টারনেট সংযোগ নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন।
বাংলাদেশ সহ পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোতে তরুণরা ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয়ের
সুযোগ পাচ্ছে যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। ফ্রিল্যান্সিংয়ে
আপনার দক্ষতার মূল্যায়ন করা হয়। এখানে আপনার একাডেমিক সার্টিফিকেটের
চেয়ে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার বেশি গুরুত্ব দেওয়া হয়। আপনার যদি গ্রাফিক্স
ডিজাইন, কনটেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট বা ভিডিও এডিটিংয়ে দক্ষ হন তাহলে খুব
সহজেই কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বর্তমান সময় অনেকেই পড়াশোনার পাশাপাশি
বা পড়াশোনা শেষ করে ফ্রিল্যান্সিং শুরু করছে।
এই পেশা জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হলো বেশি আয়ের সম্ভাবনা, চাকরিজীবীদের
তুলনায় ফ্রিল্যান্সাররা অনেক সময় বেশি আয় করে থাকে। এখানে আপনি যত বেশি কাজ
করবেন তত বেশি আর করতে পারবেন। আপনি চাইলে একাধিক ক্লায়েন্টের সাথে কাজ করতে
পারবেন। এক্ষেত্রে বেশি আয়ের সম্ভাবনা আরো বেড়ে যায়। বর্তমানে অনেক
প্রতিষ্ঠান স্থায়ী অফিসে ফ্রিল্যান্সার বা রিমোট কর্মীদের মাধ্যমে কাজ করতে
আগ্রহী হচ্ছেন। এতে প্রতিষ্ঠানের খরচ কম হচ্ছে এবং ফ্রিল্যান্সারদের কাজের
সুযোগ তৈরি হচ্ছে।
কিন্তু এই পেশায় কিছু সমস্যা রয়েছে। যেমন কাজের অনিশ্চয়তা, নিয়মিত আয়ের অভাব
এবং ক্লাইন্ট ম্যানেজমেন্ট ইত্যাদি। কিন্তু আপনার যদি সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং
দক্ষতা থাকে, তাহলে আপনি এগুলো সমস্যার সমাধান করতে পারবেন। শুধুমাত্র
ফ্রিল্যান্সিংকে একটি আয়ের মাধ্যম না বলে, এটিকে একটি স্বাধীন জীবনধারাও বলা
যেতে পারে। আপনি যদি নিজের সময়কে গুরুত্ব দেন, নতুন কিছু শিখতে চান, নিজের
দক্ষতাকে কাজে লাগাতে চান, তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য চমৎকার একটি
সুযোগ।
ফ্রিল্যান্সিং শুরু করার আগে কি জানা দরকার:-
ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কোন অ্যাপ সবচেয়ে ভালো, আপনি যখন ফ্রিল্যান্সিং
শুরু করতে যাবেন তখন অবশ্যই আপনাকে কিছু গুরুত্ব পূর্ণ বিষয় জানতে হবে।
নতুনদের মধ্যে অনেকে ফ্রিল্যান্সিংকে সহজ আয়ের পথ মনে করে। কিন্তু বাস্তবে এর
রূপরেখা পুরোটাই আলাদা। এটি একটি দক্ষ নির্ভরশীল পেশা। যেখানে সঠিক পরিকল্পনা,
ধৈর্য, নিয়মিত চর্চা প্রয়োজন। আপনি সঠিক প্রস্তুতি ছাড়া শুরু করলে হতাশায়
পড়বেন। তাই শুরু করার আগেই ফ্রিল্যান্সিংয়ের যেগুলো মৌলিক বিষয়
আছে সেগুলো ভালোভাবে বোঝা দরকার।
প্রথমত আপনার দক্ষতা বা স্কিল সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। আপনি কোন কাজটি
ভালোভাবে করতে পারবেন যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং
নাকি অন্য কিছু এটা সর্বপ্রথম নির্ধারণ করতে হবে। আপনি যদি একসঙ্গে অনেক কিছু
শিখতে চান তাহলে বিভ্রান্তিতে পড়বেন। আপনাকে শুরুতে সর্বপ্রথম একটা নির্দিষ্ট
বিষয়ে ফোকাস করতে হবে। তারপরে সে বিষয়ে নিয়মিত অনুশীলন করে দক্ষতা বাড়াতে
হবে। আপনাকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে ধারণা রাখতে হবে। বর্তমান সময়ে
অনেক জনপ্রিয় মার্কেটপ্লেস আছে।
সেখানে আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজ পেতে পারেন। এই প্ল্যাটফর্ম গুলোতে কিভাবে
একাউন্ট খুলতে হয়, কিভাবে প্রোফাইল সাজাতে হয় এবং ক্লায়েন্টের জন্য প্রপোজাল
লিখতে হয়, এসব বিষয়ে আগে থেকে শিখতে হবে। আপনি যদি ভালো প্রোফাইল তৈরি করতে
পারেন এবং ভালো প্রপোজাল লিখতে পারেন তাহলে কাজ পাওয়া আপনার ক্ষেত্রে খুব সহজ
হবে। তৃতীয়ত:- একটি ভালো আকর্ষণীয় পোর্টফোলিও তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পোর্টফোলিও হচ্ছে আপনার কাজের নমুনা। একটি ক্লায়েন্ট আপনার পোর্টফোলিও দেখে
আপনার দক্ষতা সম্পর্কে ধারণা নেবেন।
এটা নতুনদের জন্য অনেকটা কঠিন, তবে একটি নিজস্ব ডেমো প্রজেক্ট তৈরি করে পোর্টফলিও
সাজিয়ে নিতে পারেন। আপনার যদি একটি শক্তিশালী পোর্টফোলিও থাকে তাহলে কাজ পাওয়ার
সম্ভাবনা অনেক বেড়ে যায়। চতুর্থত:- সময় ব্যবস্থাপনা এবং ধৈর্য ব্যাপারে অবশ্যই
আপনাকে দায়িত্বশীল হতে হবে। শুরুতেই ফ্রিল্যান্সিংয়ের কাজ পাওয়ার সহজ নয়।
আপনাকে দীর্ঘ সময়ও অপেক্ষা করা লাগতে পারে। এতে হতাশ না হয়ে নিয়মিত ধৈর্য ধরে
চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং সময় মতো কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে।
ক্লায়েন্টেরা সময়ের প্রতি দায়িত্বশীল এমন ধরনের ফ্রিল্যান্সারদের বেশি পছন্দ
করেন। পঞ্চমত:- এক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতাও জরুরী। দেশের বাইরে ক্লাইন্টের
সাথে ইংরেজিতে কথা বলতে হয়। সেজন্য আপনাকে ইংরেজিতে কথা বলা বা লেখা দুটোতেই
দক্ষ হতে হবে। আপনি পরিষ্কার এবং দক্ষতার সহিত যদি কথা বলতে পারেন তাহলে
ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে, এবং এতে পরবর্তীতে কাজ পাওয়ার
সম্ভাবনা আরো বেড়ে যায়। ষষ্ঠতো:- আয়ের ব্যাপারে আপনাকে পরিষ্কার ধারণা
রাখতে হবে। অনেকের ধারণা ফ্রিল্যান্সিং শুরু করলে দ্রুত আয় করা যায়। কিন্তু
বাস্তবে এটি ধীরে ধীরে গড়ে ওঠে।
প্রথম দিকে আয় কম হওয়াটা স্বাভাবিক। আপনার যখন অভিজ্ঞতা বেড়ে যাবে তখন আয়ো
বেড়ে যাবে। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কোন অ্যাপ সবচেয়ে ভালো, তাই শুরুতে
বেশি আশা না করে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। আপনাকে নিয়মিত আপডেট রাখার
ক্ষেত্রেও গুরুত্ব দিতে হবে। প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কারের সফলতা আমাদের মাঝে
আসছে। তাই নতুন স্কিল শিখতে হবে এবং পুরনো গুলো উন্নত করতে হবে। আপনি যদি ধৈর্য
ধরে সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যান তাহলে অবশ্যই সফলতা আপনার কাছে ধরা
দেবে।
নতুনদের জন্য সেরা ফ্রিল্যান্সিং স্টার্টার অ্যাপ:-
বর্তমান সময় ফ্রিল্যান্সিং আয়ের একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। শিক্ষার্থী,
চাকরি প্রার্থী, চাকরিজীবী অথবা ঘরে বসে যারা আয় করতে চায় তাদের জন্য চমৎকার
সুযোগ। কিন্তু নতুনদের জন্য শুরুটা অনেক সময় কঠিন হয়ে ওঠে। কোথা থেকে শুরু
করবেন বা কোন কোন অ্যাপ ব্যবহার করবেন এ বিষয়গুলো স্পষ্ট থাকে না। তাই আপনাকে
সঠিক অ্যাপ নির্বাচন করার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। প্রথমে আপনাকে বলতে
হয় নতুনদের জন্য যে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য অ্যাপ রয়েছে।
Upwork তার মধ্যে একটি। আপনি এখানে বিভিন্ন ধরনের কাজ পাবেন। যেমন
লেখালেখি, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি ইত্যাদি। এখানে প্রোফাইল তৈরি করে ছোট
ছোট কাজ দিয়ে শুরু করতে পারেন। Upwork এর বড় সুবিধা হচ্ছে ক্লায়েন্ট এবং
ফ্রিল্যান্সারদের মধ্যে নিরাপদে লেনদেন করা যায়। এখানে Fiverr আরেকটি
গুরুত্বপূর্ণ অ্যাপ। নিজের দক্ষতা অনুযায়ী ফাইবারে গিগ তৈরি করে কাজ বিক্রি করতে
পারবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুব সহজে প্লাটফর্ম।
কারণ এখানে কাজ খোঁজার চেয়ে নিজের সার্ভিস প্রদর্শন করাই বেশি গুরুত্বপূর্ণ।
Freelancer.com এটিও একটি ভালো প্ল্যাটফর্ম। এখানে আপনি বিভিন্ন ধরনের বিড করে
কাজ পাবেন। এখানে প্রতিযোগিতা একটু বেশি তাই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। শুধু
মার্কেটপ্লেস অ্যাপ নয়, কাজ শেখার জন্য কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ রয়েছে
যেমন canva ,adobe ইত্যাদি। এগুলো ব্যবহারে আপনার ধারণা থাকতে হবে। অপরদিকে
গুগল ডক্স বা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে লেখালেখির কাজ করা যায়।
আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ,আপনি এক সঙ্গে
অনেক অ্যাপ ব্যবহার না করে, প্রথমে একটি বা দুটি প্লাটফর্মে ফোকাস করতে পারেন।
এতে আপনার জন্য কাজ শেখা এবং অভিজ্ঞতা অর্জন করা সহজ হবে। আপনার ফ্রিল্যান্সিং
যাত্রার সফলতার জন্য নিম্নে কিছু অ্যাপ এর বর্ণনা তুলে ধরা হলো ।
Fiverr:-
এই অ্যাপটি বর্তমানে ফ্রিল্যান্সিং জগতে গোটা বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয়
প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। প্রযুক্তির উন্নতির ফলে মানুষ এখন ঘরে বসে আয়ের পথ
খুঁজছে। এই খুঁজাকে সহজ করে দিয়েছে ফাইবার। এটি সেই ধরনের অনলাইন মার্কেটপ্লেস,
এখানে ফ্রিল্যান্সাররা তাদের দক্ষতা অনুযায়ী গিগ তৈরি করে এবং
ক্লায়েন্টরা সেই সেবাগুলো কিনতে পারে। এই অ্যাপটি আপনি সহজে ব্যবহার করতে
পারবেন।
আপনার দক্ষতা অনুযায়ী যেমন গ্রাফিক্স ডিজাইন, কনটেন্ট রাইটিং, ভিডিও এডিটিং,
ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি। আপনি কাজের জন্য আলাদা আলাদা গিগ তৈরি করতে পারেন।
প্রতিটি গিগে বিস্তারিত বর্ণনা, মূল্য এবং ডেলিভারির সময় উল্লেখ করা
থাকলে, যা ক্লায়েন্টদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। এ প্লাটফর্মে আপনাকে কাজ
পাওয়ার জন্য একটি ভাল প্রোফাইল এবং আকর্ষণীয় গিগ তৈরি করতে হবে। এখানে নতুনরা
শুরুতে কম মূল্যের কাজ করে নিজেদের রেটিং ও রিভিউ বাড়ানোর চেষ্টা করে। এখানে
ক্লাইন্টরা ভালো রেটিং ও রিভিউ দেখে ফ্রিল্যান্সার নির্বাচিত করেন।
এখানে আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন, তাহলে ভালো অবস্থানে পৌঁছাতে পারবেন। এটি
মোবাইল দাড়াও ব্যবহার করা সম্ভব। আপনি মোবাইলের মাধ্যমে সহজেই মেসেজ করা, অর্ডার
ম্যানেজ করা এবং নতুন কাজের নোটিফিকেশনও পাওয়া যায়। আপনি যদি কম্পিউটার ছাড়াই
কাজ করতে চান তাহলে এটি আপনার জন্য একটি বড় সুবিধা। কিন্তু কিছু জটিল কাজের জন্য
কম্পিউটার ব্যবহার করা বেশি কার্যকর।
Upwork:-
উন্নত জনপ্রিয় মার্কেটপ্লেস গুলোর মধ্যে Upwork ও একটি জনপ্রিয় মার্কেটপ্লেস।
এখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্রিল্যান্সাররা এবং ক্লায়েন্টেরা একত্রে কাজ
করে। এই মার্কেটপ্লেস নতুনদের জন্য সম্ভাবনাময়ী এবং অভিজ্ঞদের জন্য বড় একটি
ক্যারিয়ার প্লাটফর্ম। এই মার্কেটপ্লেসে কাজ করার পদ্ধতি অন্যান্য মার্কেটপ্লেসের
তুলনায় আলাদা। এখানে ক্লায়েন্টের পোস্ট করা জবে ফ্রিল্যান্সারদেরকে বিড
করতে হয়। অর্থাৎ ক্লায়েন্ট একটি কাজের বিবরণ দেয় আর ফ্রিল্যান্সাররা সে কাজ
করার প্রস্তাব পাঠায়।
আপনি এই প্রস্তাবের মাধ্যমে আপনার দক্ষতা অভিজ্ঞতা এবং কাজটি করার পরিকল্পনা তুলে
ধরতে পারবেন। তাই আপনার যদি একটি ভালো প্রফেশনাল প্রোপজল লেখার অভিজ্ঞতা থাকে।
তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই মার্কেটপ্লেসের জন্য আপনাকে একটি
শক্তিশালী প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইলের মধ্যে আপনার স্কিল, অভিজ্ঞতা,
পোর্টফোলিও পূর্বের কাজে নমুনা সুন্দরভাবে উপস্থাপনা করতে হবে। এখানে job success
score এবং ক্লায়েন্টের রিভিউ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এখানে নতুনদের জন্য কাজ পাওয়া অনেক কঠিন। এখানে অনেক প্রতিযোগিতা একাধিক
প্রপোজাল লিখেও অনেক সময় কাজ পাওয়া যায় না। এখানে আপনাকে ধৈর্য ধরে চেষ্টা
চালিয়ে যেতে হবে। আপনি মাত্র কয়েকটি কাজ করতে পারলে ধীরে ধীরে কাজ
পাওয়ার সহজ হয়ে যাবে। এখানে নিরাপদ পেমেন্ট সিস্টেম আছে। যার ফলে প্রতারণার
ঝুঁকি অনেকটা কম এবং ফ্রিল্যান্সাররা চিন্তা মুক্ত ভাবে কাজ করতে পারেন।
Linkedin:-
এটা হচ্ছে জনপ্রিয় পেশাদার সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি সাধারণত ব্যবহার হয়
ক্যারিয়ার উন্নয়নের জন্য, চাকরি খোঁজা এবং পেশাগত যোগাযোগের জন্য। বর্তমান সময়
বিশ্বের কোটি কোটি মানুষ লিংক দিনের মাধ্যমে নিজেদের দক্ষতা তুলে ধরে নতুন
সুযোগের সন্ধান পাচ্ছে এবং শক্তিশালী প্রফেশনাল প্ল্যাটফর্ম হিসেবেও মানুষ
ব্যবহার করে। Linkedin য়ের উদ্দেশ্য হল আপনার পেশাগত পরিচয় গড়ে তুলতে সাহায্য
করা। এখানে আপনার প্রোফাইল তৈরি করে আপনার শিক্ষা, কাজের দক্ষতা, অভিজ্ঞতা
সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন।
এই প্রোফাইল অনেকটা অনলাইন সিভি হিসেবে কাজ করে। যার ফলে নিয়োগ কর্তা খুব সহজে
প্রার্থী সম্পর্কে ধারণা পান। এই প্ল্যাটফর্মে আপনাকে সংযোগ তৈরি করতে হবে। এটা
Linkdin য়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আপনি আপনার পরিচিত বন্ধু, শিক্ষক,
সহকর্মী একই পেশাজীবীদের সাথে যুক্ত হতে পারবেন। এটা সংযোগের মাধ্যমে ধীরে ধীরে
একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়ে উঠবে।
ইহা ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য অনেক উপকারী। এখানে অনেক সময় সরাসরি চাকরির আবেদন
না করলেও নেটওয়ার্কের মাধ্যমে ভালো সুযোগ পাওয়া যায়। এ প্লাটফর্মের আরেকটি বড়
সুবিধা হল অনেক কোম্পানি তাদের চাকরির বিজ্ঞপ্তি এখানে পোস্ট করেন। বিজ্ঞপ্তি
গুলো দেখে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।
Chiraage:-
বর্তমান সময়ে এই অ্যাপটি নতুনদের জন্য একটি সম্ভাবনাময়ী প্ল্যাটফর্ম হিসেবে
পরিচিত হয়ে উঠেছে। প্রযুক্তির উন্নয়নের ফলে বর্তমান সময় মানুষ ঘরে বসে
বিভিন্নভাবে আয় করার চেষ্টা করছে। আর এই সুযোগে চেরাগ একটি নতুন সংযোগ হিসেবে
কাজ করছে। যারা অনলাইনে কিছু করে আয় করতে চান তাদের কাছে এই অ্যাপটি জনপ্রিয়
হয়ে উঠেছে। এই অ্যাপের মাধ্যমে আপনি ছোট ছোট কাজ করে পয়েন্ট বা টাকা উপার্জন
করতে পারেন। এ কাজগুলোর মধ্যে থাকতে পারে ভিডিও দেখা, অ্যাপ ইন্সটল করা বা
নির্দিষ্ট কোন টাক্স সম্পন্ন করা ইত্যাদ।
এ কাজগুলো খুবই একটা কঠিন না। আপনি চাইলে দ্রুত এ কাজ শুরু করতে পারেন। এই
অ্যাপের আয়ের বিষয়টি আপনাকে বাস্তব সম্মতভাবে বোঝা জরুরি। এখানে ছোট ছোট কাজের
বিনিময়ে অল্প পরিমাণ আয় হয় সেজন্য এটিকে ফুলটাইম আয়ের উৎস হিসাবে না দেখে,
পার্ট টাইম বা অতিরিক্ত আয়ের মাধ্যমে হিসেবে দেখা উচিত। এই অ্যাপ ব্যবহার করার
ক্ষেত্রেও আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। মনে রাখবেন সব প্লাটফর্ম সমান ভাবে
নির্ভরযোগ্য না।
Canva:-
Canva গ্রাফিক্স ডিজাইনের জনপ্রিয় টুল। নতুন এবং পেশাদারী
উভয়েই চাইলে এই টুল ব্যবহার করতে পারেন। আপনি খুব সহজেই এই টুল দ্বারা আকর্ষণীয়
লোগো, ব্যানার, পোস্টার, সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রেজেন্টেশন সহ বিভিন্ন ধরনের
ডিজাইন তৈরি করতে পারেন। এটি খুব সহজেই ব্যবহার করা যায় বলে শিক্ষার্থীর,
ব্যবসায়ী, ফ্রিল্যান্সার, কনটেন্ট ক্রিয়েটরদের কাছে খুব জনপ্রিয় হয়ে
উঠেছে। এটি শুধু গ্রাফিক্স ডিজাইনের মধ্যেই সীমাবদ্ধ নয়।
এটি এখন প্রেজেন্টেশন তৈরি, এমনকি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে Canva-র গুরুত্ব
অনেক বেশি। আপনি চাইলে UpworkএবংFiverr রে ক্যানভা দ্বারা ডিজাইন
তৈরি করে আয় করতে পারেন। ক্যানভা ব্যবহার করা খুব সহজ। আপনি চাইলে খুব দ্রুত
শিখে নিতে পারেন। ক্যানভা একটি অসাধারণ টুল । আপনার মধ্যে যদি সৃজনশীলতা থাকে
তাহলে ক্যানভা ব্যবহার করে দক্ষতা অর্জন করতে পারবেন। এটিকে আপনি আয়ের উৎস
হিসেবেও নিতে পারেন।
Google Drive:-
গুগল ড্রাইভ ডিজিটাল যুগে তথ্য সংরক্ষণ, শেয়ারিং এবং কাজের সুবিধার জন্য একটি
গুরুত্বপূর্ণ মাধ্যম। এটা ক্লাউড স্টোরেজ সার্ভিস। এখানে আপনি আপনার ফাইল ছবি,
ভিডিও ডকুমেন্ট ইত্যাদি অনলাইনে সংরক্ষণ করতে পারবেন। এর ফলে আপনি যেকোন স্থান
থেকে ইন্টারনেট সংযোগের মাধ্যমে নিজের প্রয়োজনীয় ফাইল সহজেই ব্যবহার করতে
পারবেন। এখানে ফাইল শেয়ারিং করা অত্যন্ত সহজ। আপনি চাইলে একটি ফাইল অন্য কাউকে
সম্পাদনা করার অনুমতিও দিতে পারেন। এখানে আপনি ফ্রি এবংপেইড দুই ধরনের স্টোরেজ
সুবিধা পাবেন।
স্বাভাবিক ভাবেই ব্যবহারকারীকে প্রতিদিনের জন্য ফ্রি স্টোরেজ দেওয়া হয়।
দৈনন্দিন কাজের জন্য এটা যথেষ্ট। তবে আপনি যদি বেশি স্টোরেজ প্রয়োজন মনে করেন
তাহলে পেইড প্লান কিনে ব্যবহার করতে পারেন। এটা ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্রে
একটি গুরুত্বপূর্ণ টুল। এখানে ফাইল শেয়ারিং করা প্রযুক্তি জমা দেওয়া এবং ডেটা
সংরক্ষণ করা সবকিছুই সহজে করা যায়।
Google keep:-
বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবনে তথ্য সংরক্ষণ করার প্রয়োজনীয়তা দিন দিন
বাড়ছে। আপনার পারিবারিক বা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ
তথ্য, মিটিং নোট কিংবা কেনাকাটা লিস্ট সব কিছুর সঠিকভাবে তথ্যগুলো সংরক্ষণ
করতে পারবেন। এই তথ্যগুলোর জন্য অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হয়। আপনার
এই সমস্যা সমাধানের জন্য জনপ্রিয় একটি অ্যাপ হলো গুগল কিপ। এটি একটি নোট
নেওয়ার অ্যাপ।
আপনি দ্রুত এবং সহজভাবে আপনার চিন্তা, পরিকল্পনা এবং কাজের তালিকা সংরক্ষণ করতে
পারবেন। এটি গুগল দ্বারা তৈরি হয়, ফলে এর নিরাপত্তা নিয়েও তেমন সন্দেহ থাকে না।
এটি সব প্লাটফর্ম থেকে ব্যবহার করা যায়। আপনি চাইলে যেকোনো সময় এবং যেকোন স্থান
থেকে নিজের নোটে প্রবেশ করতে পারবেন। এই অ্যাপের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে
রিমাইন্ডার ফিচার।
আপনি নির্দিষ্ট সময় বা স্থানের ভিত্তিতে রিমাইন্ডার সেট করতে পারবেন। আপনি যখন
নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবেন, তখন অ্যাপটি আপনাকে সেই কাজের কথা মনে করিয়ে
দিবে। কিন্তু এর সীমাবদ্ধতাও রয়েছে। আপনি যদি দীর্ঘ এবং জটিল ডকুমেন্ট তৈরি করতে
চান, তার জন্য এটি উপযুক্ত নয়। তবে দৈনন্দিন ছোটখাটো কাজের জন্য এটি অত্যন্ত
কার্যকর।
Gmail:-
বর্তমান বিশ্বে জিমেইল একটি ইমেইল সেবা, যা তৈরি করেছে গুগল। ইন্টারনেট
ব্যবহার কারীরা ইহার মাধ্যমে ইমেইল পাঠিয়ে থাকেন। এটি পূর্ণাঙ্গ যোগাযোগ ও তথ্য
ব্যবস্থাপনার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এটি চালু হওয়ার পর থেকে ধীরে ধীরে
জনপ্রিয় হয়ে উঠেছে এবং মানুষের জীবনের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করছে। এটি কে খুব সহজে ব্যবহার করা যায়। নতুনরা খুব সহজেই একটি
অ্যাকাউন্ট খুলে মুহূর্তের মধ্যে ইমেইল পাঠাতে পারে এবং গ্রহণ করতে পারে।
নতুনরা যেন খুব সহজেই বুঝতে পারেন। যার কারণে এর ইন্টারফেস খুব সাধারণভাবেই
ডিজাইন করা আছে। ইনবক্স, সেন্ট, ড্রাফট, স্প্যাম সবকিছু সুন্দরভাবে সাজানো আছে।
এর বিশাল স্টোরেজ আছে, ফলে গুরুত্বপূর্ণ তথ্য ছবি বা ডকুমেন্ট দীর্ঘদিন সংরক্ষণ
করা সম্ভব হয়। জিমেইলের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী হওয়ায় আপনি
নিশ্চিন্তে আপনার ব্যক্তিগত ও পেশাগত তথ্য আদান প্রদান করতে পারবেন।
কোন অ্যাপটি আপনার জন্য সবচেয়ে ভালো:-
কোন অ্যাপটি আপনার জন্য ভালো এমন প্রশ্নের উত্তর একেকজনের কাছে একেক
রকম হতে পারে। কারণ আপনার প্রয়োজন দক্ষতা এবং লক্ষ্য অন্যজনের থেকে আলাদা হতে
পারে। তাই সবার জন্য একটি নির্দিষ্ট সেরা অ্যাপ বলা কঠিন। তবে
জনপ্রিয় কিছু অ্যাপ আছে যেগুলো বিভিন্ন কাজের জন্য অসাধারণ ভাবে উপযোগী। কাজ
ক্ষেত্রে মানুষের জীবনকে সহজ করে তুলেছে। আয়ের কথা যদি বলতে হয় তাহলে সর্বপ্রথম
Upwork এর কথা বলতে হবে।
আপনি যদি ফ্রিল্যান্সিং করে ঘরে বসে আয় করতে চান তাহলে আপনার জন্য এটি একটি
দারুন প্লাটফর্ম। এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। যেমন গ্রাফিক্স
ডিজাইন, কনটেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি ,ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি। এখানে নতুনদের
জন্য কিছুটা কাজ পাওয়া কঠিন হতে পারে। তবে আপনি ধৈর্য ধরে কাজ করলে নির্ভরযোগ
আয়ের উৎস হওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কোন অ্যাপ
সবচেয়ে ভালো।
Canva, ডিজাইন তৈরি করার ক্ষেত্রে অনেকের কাছে প্রিয়। এটি ব্যবহার করা খুব সহজ।
আপনি এটি দ্বারা খুব সহজেই লোগো, পোস্টার, সোশ্যাল মিডিয়া পোস্ট ইত্যাদি তৈরি
করতে পারেন।
নেটওয়ার্কিং এর জন্য Linkedin অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আপনি নিজের প্রোফাইল
তৈরি করে চাকরির খোঁজ করতে পারেন এবং বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ স্থাপন
করতে পারেন। আপনি যদি ক্যারিয়ার গড়তে চান তাহলে Linkedin আপনার জন্য এটি
অপরিহার্য একটি অ্যাপ।
Google Drive তথ্য সংরক্ষণ ও কাজের ফাইল ব্যবস্থাপনার জন্য খুবই
গুরুত্বপূর্ণ। আপনি এটি ব্যবহার করে আপনার গুরুত্বপূর্ণ ফাইল ছবি বা ডকুমেন্ট
অনলাইনে সংরক্ষণ করতে পারেন। আপনি যেকোনো জায়গা থেকে এটাকে ব্যবহার করতে পারবেন,
আপনি চাইলে এটাতে দলগত ভাবে কাজ করতে পারবেন
Gmail যোগাযোগের ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য মাধ্যম। শুধুমাত্র ইমেল আদান
প্রদানের জন্য নয়। বিভিন্ন কাজের নোটিফিকেশান, অফিসিয়াল যোগাযোগ এবং অনলাইন
একাউন্ট ব্যাবস্থাপনায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রায় সব ধরনের অ্যাপ ও
ওয়েবসাইটে সাইন আপ করতে গেলে জিমেইল ব্যবহার করতে হয়।
সেরা অ্যাপ নির্ভর করবে আপনার কাজের উপর। আপনি যদি আয় করতে চান তাহলে Upwork
আপনার জন্য উপযুক্ত। আপনি যদি ডিজাইন করতে চান তাহলে Canva সেরা, যদি ক্যারিয়ার
গড়তে চান Linkedin গুরুত্বপূর্ণ। আর যদি আপনি ফাইল সংরক্ষণ ও যোগাযোগ করতে চান
তাহলে Google Drive ও Gmail অপরিহার্য। আপনি আপনার প্রয়োজন বুঝে সঠিক অ্যাপ
নির্ধারণ করবেন। আপনি অনেক অ্যাপ ব্যবহার না করে নির্দিষ্ট কিছু অ্যাপের উপর
দক্ষতা অর্জন করলে, দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। ফ্রিল্যান্সিং বা অনলাইন জগতে
সঠিক অ্যাপই হতে পারে আপনার সাফল্যের সহায়ক।
ফ্রিল্যান্সিং শুরু করার সহজ টিপস:-
প্রযুক্তির উন্নয়ন ও ইন্টারনেটের সহজলভ্যতা এবং ব্যক্তির স্বাধীনতা কারণে
ফ্রিল্যান্সিং মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এটি আয়ের সহজ ও স্বাধীন পেশা
হিসেবে পরিচিত। আপনি ঘরে বসে কাজ করতে পারবেন, নিজের স্বাধীন মত কাজ বেছে নিতে
পারবেন এবং আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। সবকিছু মিলিয়ে
ফ্রিল্যান্সিং একটি আকর্ষণীয় ক্যারিয়ার। তবে নতুনদের মধ্যে শুরু করতে গিয়ে
অনেকে দ্বিধায় পড়ে যান।
তাই ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কিছু সহজ ও কার্যকর টিপস জানা আপনার জন্য খুবই
গুরুত্বপূর্ণ। প্রথমে আপনাকে আপনার স্কিল নির্বাচন করতে হবে। কোন কাজ আপনি করতে
পারবেন, যেমন গ্রাফিক্স ডিজাইন, কনটেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি, ওয়েব
ডেভেলপমেন্ট ইত্যাদি। এই ধরনের কাজ বর্তমানে বেশ চাহিদা সম্পন্ন। আপনি দক্ষ না
হলেও চিন্তার কিছু নাই। ইউটিউব, অনলাইন কোর্সে নতুন স্কিল শেখা যায়।
আপনাকে একটি প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে। Upwork, Fiverr এবংFreelancer, এসব
মার্কেটপ্লেস এ কাজ পাওয়া যায়।
এসব মার্কেটপ্লেসের জন্য আপনাকে একটি সুন্দর প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে হবে।
প্রোফাইলের মধ্যে আপনার কাজের দক্ষতা অভিজ্ঞতা ও নমুনা সুন্দরভাবে তুলে ধরতে
হবে। আপনাকে ছোট ছোট কাজ দিয়ে শুরু করতে হবে। ছোট ছোট প্রজেক্ট নিয়ে কাজ
করলে অভিজ্ঞতা বাড়ে এবং ক্লায়েন্টের কাছ থেকে ভালো রিভিউ পাওয়া যায়। এই রিভিউ
গুলো ভবিষ্যতে বড় কাজ পেতে সাহায্য করবে। আপনার ক্লাইন্টের সাথে স্পষ্ট ও
ভদ্রভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে। আপনাকে ক্লাইন্টের চাহিদা ভালোভাবে বুঝতে
হবে।
ক্লায়েন্টের চাহিদা অনুপাতে কাজ সম্পন্ন করতে হবে। আপনি যদি ইংরেজিতে খুব বেশি
দক্ষ না হন তাহলে সাধারণভাবে যোগাযোগ করার দক্ষতা থাকলেই আপনি শুরু করতে পারবেন।
ধৈর্য আত্মবিশ্বাস সঠিক পরিকল্পনা নিয়মিত চেষ্টা করলে অবশ্যই সফলতার দেখা মিলবে।
মনে রাখবেন ফ্রিল্যান্সিং শুরু করা খুব একটা কঠিন কাজ নয়। তবে আপনার সঠিক দিক
নির্দেশনা এবং ধৈর্য থাকতে হবে। আপনি যদি দক্ষতা অর্জন করে সঠিক প্ল্যাটফর্মে কাজ
শুরু করেন এবং নিয়মিত শেখার মানসিকতা বজায় রাখেন, তাহলে ফ্রিল্যান্সিং আপনার
জন্য সঠিক ক্যারিয়ার হয়ে উঠতে পারে।
লেখকের মন্তব্য:-
ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কোন অ্যাপ সবচেয়ে ভালো, নতুনদের মধ্যে এ ধরনের
প্রশ্ন বেশি শোনা যায়। লেখক হিসেবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সবচেয়ে ভালো
অ্যাপ বলে একক কোন অ্যাপ নেই। আপনার দক্ষতা ও কাজের ধরন অনুযায়ী
অ্যাপ নির্বাচন করায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এখানে একটি বিষয় মনে রাখা
জরুরি। শুধু অ্যাপ ভালো হলেই হবে না, নিজের দক্ষতা উন্নত করতে হবে।
আপনি কোন অ্যাপের মাধ্যমে কাজ করবেন সেটা বড় কথা নয়, ক্লায়েন্ট সবসময় ভালো
কাজ চাই। তাই আপনাকে প্রতিদিন নতুন কিছু শিখতে হবে এবং ক্লায়েন্টের সঙ্গে
ভালো সম্পর্ক বজায় রাখা একজন ফ্রিল্যান্সারের সফলতার মূল চাবিকাঠি।
ফ্রিল্যান্সিং একটি দীর্ঘমেয়াদী যাত্রা। এখানে ধৈর্য, পরিশ্রম এবং সঠিক
প্ল্যাটফর্ম নির্বাচন, এই তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিক অ্যাপ
বেছে নিয়ে নিয়মিত চেষ্টা চালিয়ে যান, তাহলে সফলতা একদিন আপনার হাতে ধরা
দেবে।


.webp)
.webp)

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url