বাংলাদেশের ঋতু পরিবর্তন ও ত্বকের সম্পর্ক
বাংলাদেশের ঋতু পরিবর্তন ও ত্বকের সম্পর্ক, আমাদের দেশ ছয় ঋতুর দেশ। প্রতিটি ঋতুর রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতিতেও পরিবর্তন আসে। এর ফলে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। আমরা বিভিন্ন জন বিভিন্ন ত্বকের অধিকারী। আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঋতু পরিবর্তনের সময় আবহাওয়া ও তাপমাত্রার পরিবর্তন হয়। যেমন আদ্রত, শুষ্কতা এবং পরিবেশের সবকিছুর পরিবর্তন ঘটে। তাই ঋতুভেদে ত্বকের যত্ন নিলে ত্বকের সুস্থতা ও উজ্জ্বলতা ধরে রাখা সম্ভব।
সূচিপত্র:-
- বাংলাদেশের ঋতু পরিবর্তন ও ত্বকের সম্পর্ক
- বাংলাদেশের ঋতু পরিবর্তনে তৈলাক্ত ত্বক ও ব্রণের প্রভাব
- আবহাওয়া পরিবর্তনে ত্বকের সাধারণ সমস্যা
- ঋতু ভেদে ত্বকের জন্য উপকারী ও ক্ষতিকর খাবার
- ঋতু পরিবর্তনে ঘরে বসে ত্বকের যত্ন
- যেভাবে প্রাকৃতিক উপায়ে সুস্থ ও উজ্জ্বল ত্বক ধরে রাখা যায় ।
- লেখকের মন্তব্য
বাংলাদেশের ঋতুর পরিবর্তন ও ত্বকের সম্পর্ক:-
ঋতু পরিবর্তনের সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন হয়। যার ফলে আমাদের ত্বকের উপর গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে। বর্ষার আর্দ্রতা, গ্রীষ্মের গরম, শীতের শুষ্কতা ঋতু পরিবর্তনের কারণে ত্বকে অনেক রকম পরিবর্তন দেখা দেয়। যিনারা তৈলাক্ত ত্বকের অধিকারী, উনাদের ক্ষেত্রে ব্রণ, ত্বকের লোমকূপ বন্ধ হওয়া, অতিরিক্ত তেল নিঃসরণ এর মত সমস্যা দেখা দেয়। বাংলাদেশের ঋতু পরিবর্তন ও ত্বকের সম্পর্ক, এসবের ফলে তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করার জন্য শুধু বাহ্যিক পরিচর্যা করলে হবে না।
আবহাওয়া, খাদ্যভ্যাস ও দৈনন্দিন জীবনযাত্রার দিকেও খেয়াল রাখতে হবে। আবহাওয়া পরিবর্তনের ফলে ত্বকে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। গরমের সময় ত্বকে অতিরিক্ত ঘাম ও তেল উৎপন্ন হওয়ার ফলে মুখে অতিরিক্ত তেল তেল ভাব, ব্ল্যাকহেড, ব্রণ ও ব্রণের মতো সমস্যা দেখা দেয়। বর্ষাকালে বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকে। এর ফলে খুব দ্রুত ত্বকে ব্যাকটেরিয়া ও জীবাণু বিস্তার করতে পারে। শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক রুক্ষ ও পানি শূন্য হয়ে পড়ে। এই পরিবর্তন গুলো মানিয়ে নিতে না পারলে ত্বকের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হবে এবং ব্রণের প্রকোপ দেখা দিবে।
ব্রণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের প্রতিদিনের খাদ্য অভ্যাসের পরিবর্তন নিয়ে আসতে হবে। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার রাখতে হবে। যেমন টাটকা শাকসবজি, ফলমূল, বাদাম ইত্যাদি। আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। ফাস্টফুড, বাজারের প্যাকেট খাবার, অতিরিক্ত তেল যুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো। অলসতা না করে ঘরে বসে ত্বকের যত্ন নেওয়ার অভ্যাস করতে হবে। হালকা ফেসওয়াশ দিয়ে দিনে দুইবার মুখ ধোয়া উচিত। এতে ত্বকের ময়লা ধুলোবালি, ঘাম পরিষ্কার হবে। অতিরিক্ত মুখ ধোঁয়া থেকে বিরত থাকতে হবে।
এতে ত্বকে তেল উৎপাদন বেশি হয়। মুখে বেশি হাত দেওয়া যাবে না এতে ব্রণ আরো বেশি হতে পারে। বাংলাদেশের ঋতু পরিবর্তন ও ত্বকের সম্পর্ক, ত্বকের ধরন অনুযায়ী অয়েল ফ্রি ব্যবহার করতে হবে। অ্যালোভেরা, শসা, মধু, গোলাপজল আরো অনেক প্রাকৃতিক উপাদান ত্বকের ব্রণ কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এইসব উপাদান নিয়মিত ব্যবহার করলে ত্বকে অতিরিক্ত তেল ও ব্রণ কমাতে সাহায্য করে। মনে রাখবেন অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাসের কারণে আমাদের শরীরের রোগ তৈরি হয়। অতএব সুস্থতার জন্য স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস গড়ে তুলতে হবে।
বাংলাদেশের ঋতু পরিবর্তনে তৈলাক্তত ও ব্রণের প্রভাব:-
বাংলাদেশ ষড়ঋতুর দেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য এবং আবহাওয়া আছে। ঋতু পরিবর্তনের সাথে সাথে সূর্যের তাপমাত্রা আবহাওয়া ও বাতাসের আদ্রতার পরিবর্তন ঘটে। এর ফলে আমাদের দৈনন্দিন জীবনের পাশাপাশি ত্বকেও প্রভাব ফেলে। আপনি যদি সুস্থ সুন্দর ত্বক বজায় রাখতে চান তাহলে বাংলাদেশের ঋতুভিত্তিক আবহাওয়া এবং তার প্রভাব সম্পর্কে জানতে হবে। গ্রীষ্মকালে বাংলাদেশে প্রচন্ড গরমের ফলে শরীরে ঘাম বেশি হয়।
যার ফলে ত্বকে তেল উৎপাদন বেশি হয়। ত্বকে ব্রণ, ব্ল্যাকহেড, লোমকূপ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় রোদে থাকার ফলে ত্বকের উজ্জলতা কমে যায়। বাংলাদেশের ঋতু পরিবর্তন ও ত্বকের সম্পর্ক, বর্ষায় বাতাসের আদ্রতার পরিমাণ বেড়ে যায়। অনেকের ধারণা, এ ধরনের আবহাওয়ায় ত্বক ভালো থাকে। কিন্তু আর্দ্র আবহাওয়া ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস বৃদ্ধি পায়। এর কারণে ত্বকে ব্রণ চুলকানি ও বিভিন্ন সমস্যা দেখা দেয়। ভিজে স্যাঁতস্যেতে আবহাওয়ার কারণে ত্বকে সংক্রমণের ঝুঁকি বাড়ায় ।
বর্ষাকালে আর্দ্র আবহাওয়ার কারণে, তৈলাক্ত ত্বকে ব্রণ বেড়ে যাওয়ার মত সমস্যা দেখা দিতে পারে। অন্যান্য ঋতুর চেয়ে শরৎ ও হেমন্তের ঋতুর আবহাওয়া অনেক আরামদায়ক। আবহাওয়ার কারণে ত্বকে শুষ্কতা দেখা দিতে পারে। এ সময় ত্বকের যত্ন না নিলে ত্বক রুক্ষ হয়ে যেতে পারে এবং মলিনতা ও উজ্জ্বলতা হারিয়ে ফেলতে পারে। ঋতুর রাজা বসন্ত। এ সময় প্রকৃতি তার নিজস্ব রূপে সেজে ওঠে। এ সময় ত্বকে এলার্জির সমস্যা ও দেখা যেতে পারে। ধুলোবালি, পরিবেশ ও আবহাওয়ার পরিবর্তনে ত্বকে লালচে ভাব চুলকানি দেখা দিতে পারে।
ঋতু পরিবর্তনের সময় আবহাওয়ার পরিবর্তন হয়। যার ফলে ত্বকেরও পরিবর্তন হয়। নতুন আবহাওয়া যখন ত্বক মানিয়ে নিতে পারেনা। তখন ত্বকে ব্রণ, ব্রনের মত সমস্যা, ত্বকের শুষ্কতা, অতিরিক্ত তেলতেলে ভাব দেখা দেয়। ঋতুর পরিবর্তন হলে ত্বকের যত্নের পরিবর্তন নিয়ে আসতে হবে। ত্বকের সুস্থতা ধরে রাখতে হলে পর্যাপ্ত পানি ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে। ফাস্টফুড ও প্যাকেটজাত খাবার না খাওয়াই ভালো। পর্যাপ্ত ঘুম ও নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি।
গরমের সময় ত্বকের তেল নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে এবং শীতকালে ত্বকের আদ্রতা ধরে রাখার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরী। ঋতু পরিবর্তন আমাদের ত্বকের উপর প্রভাব ফেলে। ঋতু এবং আবহাওয়ার পরিবর্তনে ত্বকের সঠিক যত্ন নিয়ে ত্বককে উজ্জ্বলতা ও সতেজ রাখা সম্ভব। বাংলাদেশের ঋতু পরিবর্তন ও ত্বকের সম্পর্ক, তাই ত্বকের সুস্থতা ধরে রাখার জন্য সারা বছর একই ধরনের উপাদান দিয়ে ত্বক পরিচর্যা করলে হবে না, ত্বকের সুস্থতার জন্য আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে ত্বক পরিচর্যা করতে হবে।
আবহাওয়া পরিবর্তনে ত্বকের সাধারণ সমস্যা:-
আবহাওয়া পরিবর্তনের ফলে মানুষের ত্বকের উপর প্রভাব পড়ে, এর ফলে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের ঋতু পরিবর্তন স্বাভাবিক একটি বিষয়। আমাদের দেশের আবহাওয়া ছয়টি ঋতু কেন্দ্রিক হলেও প্রত্যেকটি ঋতুর নিজস্ব রূপরেখা রয়েছে। ঋতু পরিবর্তনের সাথে সাথে তাপমাত্রা, বাতাসের গতি, আর্দ্রতা, শুষ্কতা, সূর্যের তীব্রতা পরিবর্তন হতে থাকে। এসব পরিবর্তনের প্রভাব আমাদের ত্বকের উপর পড়ে, যার ফলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।
গরমে তাপমাত্রা বৃদ্ধির ফলে শরীরে অতিরিক্ত ঘামের কারণে ত্বকের তৈলাক্ত গ্রন্থিগুলো সক্রিয় হয়ে ওঠে। এতে ত্বকে অতিরিক্ত তেল উৎপন্ন হয়, যার ফলে লোমক বন্ধ হয়ে ব্রণ ও ব্রণের মত সমস্যা, ব্ল্যাকহেড দেখা দেয়। এছাড়া ত্বকে অতিরিক্ত তেল উৎপাদনের কারণে ধুলোবালি জমে, তাতে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। এতে ত্বকের সমস্যা আরো বেড়ে যায়। তৈলাক্ত ত্বকের অধিকারীরা এই সমস্যার সম্মুখীন বেশি হয়। বর্ষা কালে বাতাসে আদ্রতা বেড়ে যায়। অনেকে মনে করে, আর্দ্র আবহাওয়ায় ত্বক ভালো থাকে। প্রয়োজনের অতিরিক্ত আদ্রতা ত্বকের জন্য ক্ষতি হতে পারে।
ভেজা ত্বকে বিভিন্ন সংক্রমণ দেখা দিতে পারে। বাংলাদেশের ঋতু পরিবর্তন ও ত্বকের সম্পর্ক, শীতকালে ত্বকের স্বাস্থ্য রক্ষা করা খুব বড় একটি সমস্যা হয়ে দাঁড়ায়। এ সময় বাতাসে আদ্রতা কমে যাওয়ার ফলে, ত্বকেও আদ্রতা কমে যায়। এর কারনে ত্বক রুক্ষ ও খসখসে হয়ে পড়ে। এতে ত্বক ফেটে যায় এবং চুলকানি বা লালচে ভাব দেখা দেয়। সূর্যের অতি বেগুনি রশ্মিও ত্বকের উপর প্রভাব ফেলে। গ্রীষ্মকাল এবং শীতকালে রোদের প্রখরতা অনেক বেশি এ সময় দীর্ঘক্ষণ রৌদ্রে না থাকায় ভালো।
আবহাওয়ার পরিবর্তন হয়ে ত্বকের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়। এতে ত্বক নাজুক হয়ে পড়ে। আপনি স্বাভাবিকভাবে ত্বক পরিচর্যার ক্ষেত্রে যে উপাদান গুলো ব্যবহার করতেন, সেগুলোতে মাঝে মধ্যে সমস্যা দেখা দিতে পারে। অতএব ঋতু পরিবর্তনের সময় আপনার ত্বকের চাহিদা অনুযায়ী, ত্বক পরিচর্যা করা উপাদানের পরিবর্তন করা দরকার। আপনি যদি সুস্থ সুন্দর সতেজ ত্বক চান তাহলে, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
ত্বকের ধরন অনুযায়ী সঠিক উপাদান ব্যবহার করে যত্ন নিতে হবে। গরমের সময় হালকা অয়েল ফ্রি ব্যবহার করা যায় এবং শীতকালে ময়েশ্চারাইজার ব্যবহার করে ত্বকের আদ্রতা ধরে রাখতে হবে। এছাড়া রোদ্রে বের হওয়ার আগ মুহূর্তে সানস্ক্রিন ব্যবহার করলে সূর্যের ক্ষতিকর থেকে ত্বককে অনেকটা রক্ষা করা যাবে। আবহাওয়া পরিবর্তনের কারণে ত্বকের সৌন্দর্য ও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। তাই প্রতিটি ঋতুতে ত্বকের ধরন অনুযায়ী ত্বক পরিচর্যার উপাদান ব্যবহার করে, ত্বকের সুস্থতা ধরে রাখতে হবে।
ঋতু ভেদে ত্বকের জন্য উপকারী ও ক্ষতিকর খাবার:-
বিভিন্ন ঋতুতে আবহাওয়ার কারণে তাপমাত্রা, আদ্রতা ও শুষ্কতার পরিবর্তন ঘটে। অতিরিক্ত গরমের কারণে ত্বকে তেলতেলে ভাব দেখা দেয়। শীতকালে ত্বক শুষ্ক ও রুক্ষ হয় এবং বর্ষাকালে জীবাণু সংক্রমনের মত সমস্যা দেখা দিতে পারে। শুধুমাত্র বাহ্যিক যত্নের মাধ্যমে ত্বক সুস্থ , সুন্দর ও উজ্জ্বল রাখা সম্ভব নয়। বাহ্যিক চেষ্টার পাশাপাশি, খাদ্য অভ্যাসের মাধ্যমে ত্বকের সুস্থতা ও উজ্জ্বলতা ধরে রাখার চেষ্টা করতে হবে। গ্রীষ্মকালে প্রচন্ড সূর্যের তাপে এবং উত্তপ্ত দক্ষিণা বাতাসের কারণে আমাদের শরীর থেকে প্রচুর ঘাম ঝরে।
এতে আমাদের শরীরে পানি শূন্যতা দেখা দেয়। যার ফলে ত্বকে ব্রণ ও র্যাশের মত সমস্যা দেখা দিতে পারে। বাংলাদেশের ঋতু পরিবর্তন ও ত্বকের সম্পর্ক, এ ধরনের সমস্যায় জল সমৃদ্ধ ফল খাওয়া উচিত, যেমন ডাব, শসা, বাঙ্গি, তরমুজ ইত্যাদি। এ খাবারগুলো আপনার শরীরকে হাইড্রেড রাখবে এবং ত্বকের আদ্রতা ধরে রাখবে। এর পাশাপাশি ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন আমলকি, কমলা ও মালটা আপনার ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করবে।
গরমে অতিরিক্ত চর্বি জাতীয় বা তৈলাক্ত খাবার এবং বাজারের ফাস্টফুড ও প্যাকেট জাত খাবার না খাওয়াই ভালো। কেননা এ ধরনের খাবার ত্বকের তেল উৎপাদনের মাত্রা বাড়িয়ে দেয়, এতে ব্রণ ও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। বর্ষায় বাতাসের আদ্রতা বেশি থাকে বলে প্রতিটি বস্তুতে ভিজে স্যাঁতস্যাঁতে ভাব দেখা যায়। যার ফলে মানব মানবদেহেও জীবাণু ও ফাঙ্গালের সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।
এমতবস্থায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, সে ধরনের খাবার খাওয়া উচিত। লেবু জাতীয়, শাকসবজি, মৌসুমী ফল এবং দই ত্বকের জন্য খুব উপকারী। দইয়ে প্রোবায়োটিক উপাদান আছে যা মানব দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। মসলাযুক্ত খাবার যেমন হলুদ, রসুন, আদা দেহের প্রদাহ কমাতে সাহায্য করে। শীতকালে ত্বকের বড় সমস্যা হচ্ছে ত্বকের শুষ্কতা। এই সময় বাতাসে আদ্রতা পরিমাণে কম থাকে। ঠান্ডা আবহাওয়া কারণে ত্বকের স্বাভাবিক আদ্রতা হারিয়ে ফেলে দেয়।
এ সময় ত্বকের স্বাস্থ্য রক্ষার জন্য চর্বি ও ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে। যেমন ডিম, দুধ, সামুদ্রিক মাছ, আখরোট, তিল, অলিভ অয়েল ইত্যাদি। এগুলোতে ওমেগা থ্রি ফ্যাটি এসিড থাকে, যা ত্বকের আদ্রতা ধরে রাখতে সাহায্য করবে। শাকসবজি, গাজর, মিষ্টি কুমড়ায় থাকা ভিটামিন সি আপনার ত্বক পুনর্গঠনে সহায়তা করবে। এ ধরনের আবহাওয়া অতিরিক্ত চা, কফি পান না করাই ভালো।
এতে ত্বকের শুষ্কতা বৃদ্ধি করবে। শীতকালে আমরা সাধারণত কম পরিমাণ পানি পান করি। এতে ত্বক এবং শরীরের জন্য ক্ষতিকর বয়ে নিয়ে আসে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করে ত্বকের সুস্থতা বজায় রাখা স্বাস্থ্য সচেতনতার কাজ। বসন্ত ও শরৎকালে ত্বকে ব্রণ ও ফুসকুড়ির মত সমস্যা দেখা দেয়। এ সময় ভিটামিন ই সমৃদ্ধ খাবার ত্বকের সুস্থতা দেয়। যেমন পালং শাক, সজিনা ফুল, দুধ, খেজুর, বাদাম, সূর্যমুখী বীজ, অ্যাভোকাডো বিভিন্ন রংবেরঙের ফলমূল সুস্থতা এনে দেয়।
এমন কিছু খাবার আছে যা আমাদের ত্বকের জন্য সব সময় ক্ষতিকর বয়ে নিয়ে আসে। যেমন প্রক্রিয়া জাত খাবার. অতিরিক্ত চিনি ফাস্টফুড. অতিরিক্ত লবণযুক্ত ও তেল চর্বিযুক্ত খাবার। এগুলো খাবার ত্বকে ব্রণ ও প্রদাহ সৃষ্টি করে এবং অকালে বার্ধক্যের দিকে ঠেলে দেয়। শুধুমাত্র বাহ্যিক পরিচর্যার মাধ্যমে সুস্থ সুন্দর ত্বকের অধিকারী হওয়া সম্ভব নয়। ঋতু পরিবর্তনের সাথে সাথে আপনাকে খাদ্য অভ্যাসে পরিবর্তন নিয়ে আসতে হবে এবং দৈনন্দিন জীবন যাপনের ধরন পাল্টাতে হবে। তবেই ত্বকের সুস্থতা ধরে রাখা সম্ভব।
ঋতু পরিবর্তনে ঘরে বসে ত্বকের যত্ন:-
বাংলাদেশের ঋতু পরিবর্তন স্বাভাবিক একটি ঘটনা। ঋতু পরিবর্তনের ফলে ত্বকের উপর প্রভাব ফেলে । গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শীতের আগমনে আবহাওয়ার তাপ মাত্রা বাতাসের আদ্রতা এবং শুষ্কতার পরিবর্তন ঘটে। যার ফলে আমাদের ত্বকে অনেক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এ ধরনের আবহাওয়ায় অনেকের ত্বকে শুষ্কতা, কাউরো ত্বকে অতিরিক্ত তেলতেলে ভাব, আবার অনেকের ত্বকে ব্রণ ও র্যাশের মত সমস্যা দেখা দেয়।
এগুলো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, ঋতু পরিবর্তনের সাথে ত্বকের যত্নের ধরন এবং উপকরণ বদলানো দরকার। সর্বপ্রথম আপনাকে ত্বক পরিষ্কার করার দিকে মনোযোগ দিতে হবে। দৈনন্দিন চলার পথে ত্বকে প্রতিনিয়ত ধুলোবালি পরে। আবহাওয়ার কারণে শরীরে অতিরিক্ত ঘাম ঝরে, ঘামের সহিত ত্বকের তেল ধুলোবালি মিশ্রিত হয়ে অনেক ধরনের সমস্যা তৈরি করে। পরিস্থিতি অনুযায়ী দিনে এক থেকে দুবার আপনার ত্বকের ধরন অনুযায়ী হালকা ফেসপ্যাক দিয়ে ত্বক পরিষ্কার করতে পারেন।
ক্লিনজার, সাবান বেশি ব্যবহার না করাই ভালো। বাংলাদেশের ঋতু পরিবর্তন ও ত্বকের সম্পর্ক, এগুলো ত্বকে ব্যবহারের ফলে ত্বক তার স্বাভাবিক আদ্রতা হারিয়ে ফেলে। ত্বক পরিষ্কার করার পর আপনাকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে । অনেকের ধারণা, শুধু শুষ্ক ত্বকের জন্য ময়েশ্চারাইজার প্রয়োজন। কিন্তু তৈলাক্ত ত্বকের ক্ষেত্রেও আদ্রতার প্রয়োজন হয়। ঋতু পরিবর্তনের সময় আপনার ত্বকের ধরণ অনুযায়ী হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করে ত্বকের ভারসাম্য রক্ষা করা যায়।
এতে ত্বকে মসৃণ ভাব আসবে এবং ত্বক নরম হয়। ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে, প্রাকৃতিক উপাদান ব্যবহার করা ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো হয় । মধু প্রাকৃতিক উপাদান, আপনি নিয়মিত মধু দ্বারা ময়েশ্চারাইজার করে ত্বকের কোমলতা ধরে রাখতে পারেন। ত্বক ঠান্ডা রাখতে এবং ত্বকের জ্বালাপোড়া কমাতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। মধু ও অ্যালোভেরা ব্যবহার করে ত্বকের সতেজতা ধরে রাখা সম্ভব। শুধুমাত্র বাহ্যিক যত্নের মাধ্যমে ত্বকের স্বাস্থ্য রক্ষা করা সম্ভব নয়। শরীরের অভ্যন্তরীণ সুস্থতার উপরে ত্বকের সুস্থতা নির্ভর করে।
প্রতিদিন আপনাকে শরীরের চাহিদা অনুযায়ী পানি পান করতে হবে। এতে ত্বকের সতেজতা বজায় থাকবে। প্রতিদিনের খাদ্য তালিকায় মৌসুমী ফল, শাকসবজি, প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার রাখতে হবে। সুস্থ ত্বকের জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজনীয়তা অনেক। অতিরিক্ত রাত জাগা ত্বকের জন্য ক্ষতিকর। দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমানোর অভ্যাস ত্বকের পুনর্গঠনে বিশেষ ভূমিকা রাখে এবং ত্বকে লাবণ্য ধরে রাখতে সহায়তা করে।
যেভাবে প্রাকৃতিক উপায়ে সুস্থ ও উজ্জ্বল ত্বক ধরে রাখা যায়:-
একটি মানুষের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন যাপনের প্রতিচ্ছবি সুস্থ ও উজ্জ্বল ত্বকের মাধ্যমে ফুটে উঠে। ত্বকের সুস্থতা ও উজ্জ্বলতা ফুটিয়ে তোলার জন্য অনেকে বাজারের রাসায়নিক দ্রব্য মিশ্রিত পণ্যের উপর নির্ভরশীল হয়। বাংলাদেশের ঋতু পরিবর্তন ও ত্বকের সম্পর্ক, কিন্তু আপনি ত্বক দীর্ঘদিন সুস্থ সুন্দর রাখতে চাইলে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা স্বাস্থ্যসম্মত ও নিরাপদ হবে।
নিয়মিত পরিচর্যা সঠিক খাদ্যভ্যাস ও স্বাস্থ্যকর জীবন যাপনের মাধ্যমে তত্ত্বকে উজ্জ্বল ও কমল কোমল রাখা সম্ভব। মানব দেহ গঠনের ক্ষেত্রে পানির গুরুত্ব অপরিসীম। শরীরের ৬০ শতাংশ পানি দাঁড়ায় গঠিত। পর্যাপ্ত পানি পান করলে ত্বকের আদ্রতা ও সতেজতা ঠিক থাকে এবং দেহের ক্ষতিকার উপাদান গুলো বের হয়ে যায়। বিভিন্ন ধরনের ফলের রস, ডাবের পানি, লেবুর শরবত শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে।
শুধুমাত্র বাহ্যিক পরিচর্যা করলে ত্বক সুস্থ রাখা সম্ভব না। সঠিক খাদ্য অভ্যাস মানব দেহের স্বাস্থ্য ও ত্বকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন তাজা ফলমূল, শাকসবজি, বাদাম, সামুদ্রিক মাছ, দুধ ইত্যাদি। দুধ ত্বকের জন্য খুব উপকারী উপাদান। এটা নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি হয়। ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন আমলকি, কমলা, মালটা, পেয়ারা স্বাস্থ্য সুরক্ষা দেয় এবং ত্বকের উজ্জলতা ধরে রাখে। প্রাকৃতিক উপায়ে ত্বক সুস্থ রাখতে চাইলে আপনাকে প্রাকৃতিক উপাদান দিয়ে পরিষ্কার করতে হবে, যা আপনার ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো হবে।
বাজারের কসমেটিক্সে রাসায়নিক উপাদান মিশ্রণ থাকে যা দীর্ঘ সময় ব্যবহার করলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে। প্রাকৃতিক উপাদান ব্যবহারের ক্ষেত্রেও আপনাকে খেয়াল রাখতে হবে, কোন উপাদানটি আপনার ত্বকের জন্য উপযুক্ত। তা বেছে নিয়ে ত্বক পরিষ্কার করতে হবে। সব ত্বকের জন্য সব উপাদান উপযুক্ত নয়। ত্বকের ধারণ অনুযায়ী উপাদান বেছে নিয়ে ত্বক পরিষ্কার ও পরিচর্যা করলে আপনার ত্বক স্বাস্থ্যকর এবং উজ্জ্বল কোমল থাকবে।
লেখকের মন্তব্য:-
ভৌগলিক কারণে বাংলাদেশের ঋতু পরিবর্তনের যে ধারা এটি একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া, ঋতু পরিবর্তনের এই নিয়মের সঙ্গে মিল রেখে ত্বকের পরিচর্যা করলে সারা বছর আপনার ত্বক সুস্থ ও সতেজ থাকবে। ত্বকের ধরন অনুযায়ী সঠিক উপাদান দ্বারা নিয়মিত পরিচর্যা করায় সুন্দর ও স্বাস্থ্যকর ত্বকের মূল চাবিকাঠি।


.webp)
.webp)

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url