OrdinaryITPostAd

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে করব

  

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে করব, ফ্রিল্যান্সিং একটি স্বাধীন পেশা। এ পেশার মাধ্যমে আপনি ঘরে বসেই আয় করতে পারেন। অনেকের ধারণা ফ্রিল্যান্সিং করতে হলে কম্পিউটারের দরকার। কিন্তু স্মার্টফোন দিয়েও ফ্রিল্যান্সিং করা সম্ভব। নতুনদের জন্য মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখা একটি সহজ ও সুবিধ জনক  পদ্ধতি হতে পারে।

মোবাইল-দিয়ে-ফ্রিল্যান্সিং-কিভাবে-করব

আপনি যদি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান। তাহলে প্রথমে আপনাকে একটি স্কিল নির্বাচন করতে হবে। কারণ সব ধরনের কাজ মোবাইল দিয়ে সম্ভব না। আপনি যেগুলো কাজ করবেন, সেগুলো মোবাইল ফ্রেন্ডলি হতে হবে যেমন:- কনটেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি ইত্যাদি।    

সূচিপত্র:-

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে করব:-

ফ্রিল্যান্সিং একটি স্বাধীন পেশা। ঘরে বসে স্বাধীনভাবে কাজ করে অর্থ উপার্জনের কারণে দিন দিন এই পেশার জনপ্রিয়তা বেড়েই চলেছে। বর্তমান সময়ে প্রযুক্তির উন্নতির ফলে মানুষের কাজের ধরন অনেকটা বদলে গেছে। একসময় অনলাইনে কাজ বলতে শুধুমাত্র কম্পিউটারকে বোঝানো হতো। কিন্তু  বর্তমান সময়ে এ ধারণা অনেকটা পরিবর্তন হয়েছে। আপনি একটি স্মার্টফোন ব্যবহার করে ফ্রিল্যান্সিং করতে পারেন। যারা কম বাজেটে ফ্রিল্যান্সিং করতে চান।

তাদের জন্য মোবাইল একটি কার্যকর মাধ্যম হতে পারে। মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করব, আপনি যদি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান। তাহলে আপনাকে জানতে হবে ফ্রিল্যান্সিংয়ের কোন ধরনের কাজ মোবাইল দিয়ে করা সম্ভব। কেননা ফ্রিল্যান্সিংয়ে অনেক ধরনের কাজ রয়েছে। সব কাজ মোবাইল দ্বারা করা সম্ভব নয়। তাই আপনাকে সেই ধরনের কাজ বেছে নিতে হবে। যেগুলো মোবাইল দ্বারা করা যায়। যেমন কনটেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডাটা এন্ট্রি ইত্যাদি। 

মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করব নতুনদের মাঝে এ প্রশ্নটি আসা খুবই স্বাভাবিক। এর উত্তর হচ্ছে, আপনার যদি সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং উপযুক্ত দক্ষতা থাকে। তাহলে আপনি মোবাইল দ্বারা ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন।  মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার বাস্তব  চিত্রটি একটু আলাদা। মোবাইলের সীমাবদ্ধতার কারণে কাজের গতি কম হতে পারে। শুরুতে কাজ পাওয়া একটু কঠিন হতে পারে। যারা ধৈর্য ধরে নিয়মিত চেষ্টা করেন তারা সফল হন। মোবাইলের কাজ করার সুবিধা হচ্ছে, আপনি যেকোন জায়গা থেকেই কাজ করতে পারবেন। কিন্তু মোবাইল দিয়ে কাজ করা একটু জটিল।

কারণ ছোট স্ক্রিন, টাইপিং সমস্যা এবং ইন্টারনেট নির্ভরতার কারণে কিছুটা কঠিন  হয়ে উঠে। আপনি স্মার্ট ফোন দিয়ে কাজ করার সময় কিছু সমস্যার সম্মুখীন হবেন। যেমন ধীরগতি টাইপিং, ফাইল ম্যানেজমেন্ট এবং বিভিন্ন অ্যাপসের সীমাবদ্ধতা। তবে এগুলোর সমাধান রয়েছে। প্রয়োজনীয় ফাংশানের এবং অ্যাপসের সঠিক ব্যবহার জানতে হবে। আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে মোবাইল দিয়ে দ্রুত কাজ করার দক্ষতা অর্জন করতে পারবেন। মোবাইল দিয়ে কাজ শেখার জন্য আপনাকে সঠিক সময় ব্যবহার করতে হবে।

অনলাইন কোর্স করা, ইউটিউব টিউটোরিয়াল দেখা এবং প্রতিদিন নির্দিষ্ট সময় প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন অল্প অল্প করে শিখলে এক সময় বড় দক্ষতায় পরিণত হবে। শেখার সময় তত্ত্ব নয়, বাস্তবে শেখার অভ্যাস করে তুলতে হবে। আপনি যখন মোবাইল দিয়ে আয় বাড়াতে চাইবেন তখন অবশ্যই আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। প্রথমে ছোট ছোট কাজ দিয়ে শুরু করতে হবে। দ্বিতীয়ত ক্লায়েন্টের সাথে ভালো ব্যবহার করতে হবে। যাতে তারা বারবার কাজ দেয়। আপনাকে নিজের স্কিল আপডেট রাখতে হবে। নতুন স্কিল শিখলে কাজের সুযোগও বাড়ে।

আপনাকে নিয়মিত  প্রোপজাল পাঠাতে হবে এবং আপনার প্রোফাইল আপডেট রাখতে হবে। আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন এটা ভালো একটা সিদ্ধান্ত। আপনার জন্য এটি চূড়ান্ত সমাধান নয়। এটি একটি প্রাথমিক পর্যায়ের শুরু করার মাধ্যম মাত্র। আপনি যদি এই পথ ধরে এগিয়ে যান তাহলে আপনাকে একসময় উন্নত ডিভাইস নিতে হবে। আপনি যদি শুরুটা সঠিকভাবে করতে পারেন তাহলে ভবিষ্যতে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই হতাশ না হয়ে ধৈর্য ধরে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ শুরু করুন। নিয়মিত নিজের উন্নতির জন্য নিয়মিত চেষ্টা চালিয়ে যেতে থাকুন। অবশ্যই আপনি সফলতার সন্ধান পাবেন। মোবাইল একটি ছোট ডিভাইস। আপনি যদি এটার সঠিক ব্যবহার করতে পারেন, তাহলে এটার মাধ্যমে আপনার সফলতার দরজা খুলে যাবে।   

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার বাস্তব চিত্র:-  

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। শুধুমাত্র যোগাযোগের বা বিনোদনের জন্য মানুষ ফোন ব্যবহার করছে না। এখন অনেকেই ফোনের মাধ্যমে আয়ের পথ তৈরি করছে। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে করব, ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যেখানে ইন্টারনেট সংযোগ এবং একটি ডিভাইস থাকলে আপনি কাজ শুরু করতে পারবেন। তবে এই ডিভাইস দিয়ে ফ্রিল্যান্সিং করার বাস্তব চিত্রটি অনেকের কাছে কল্পনার মত ভিন্ন।

আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। কিন্তু মনে রাখবেন ফ্রিল্যান্সিংয়ের সব কাজের জন্য এই ডিভাইস উপযুক্ত নয়। যেমন গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং বা ওয়েব ডেভেলপমেন্টের মত জটিল কাজগুলো মোবাইল দ্বারা করা কঠিন। এই কাজগুলো মোবাইল দিয়ে করলেও কাজের গুণগতমান ভালো হয় না। কিন্তু কন্টেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ইত্যাদি এই কাজগুলো মোবাইল দিয়ে করা সম্ভব। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে করব। প্রথমে আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংয়ের কোন কাজগুলো করা সম্ভব। কেননা ফ্রিল্যান্সিংয়ে অনেক ধরনের কাজ আছে । সবগুলো কাজ মোবাইল দ্বারা করা সম্ভব নয়।

যেগুলো কাজ মোবাইল দিয়ে করা যায় সেগুলো কাজের গুণগত মান কেমন হবে। এ বিষয়গুলো আপনাকে জানার পর আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। মোবাইলে কাজ করার ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা রয়েছে। ছোট স্ক্রিন, সীমিত স্টোরেজ, ইন্টারনেটের গতি কম। এ সমস্যাগুলো অনেক সময় কাজের গতি কমিয়ে দেয়। একটি কাজ কম্পিউটারের তুলনায় মোবাইল দিয়ে করা বেশ ক্লান্তিকর হতে পারে। অনেক গুরুত্বপূর্ণ সফটওয়্যার বা টুল মোবাইল ভার্সনে সম্পূর্ণ  ফিচার দেয় না, যা কাজের মানের উপর প্রভাব পড়ে। 

মোবাইল-দিয়ে-ফ্রিল্যান্সিং-কিভাবে-করব

মোবাইল ফ্রেন্ডলি স্কিল নির্বাচন করা:-  

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে করব। আপনি যদি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে অবশ্যই আপনাকে মোবাইল ফ্রেন্ডলি স্কিল নির্বাচন করতে হবে। কেননা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংয়ের সব ধরনের কাজ করা সম্ভব নয়। প্রযুক্তির উন্নতির ফলে বর্তমান সময়ে অনেক কাজই স্মার্টফোন দিয়ে করা সম্ভব হচ্ছে। যিনারা কম্পিউটার ছাড়া ফ্রিল্যান্সিং করতে চান। উনাদের জন্য মোবাইল ফ্রেন্ডলি স্কিল নির্বাচন করা অত্যন্ত কার্যকর। তবে যে কোন স্কিল বেছে নিলেই হবে না।

এমন ধরনের একটি স্কিল বেছে নিতে হবে যা মোবাইল দিয়ে সহজেই করা যায়।  যে কাজের চাহিদা আছে এবং ভবিষ্যতে উন্নতির সুযোগ রয়েছে, এমন ধরনের কাজ করতে হবে। যে কাজগুলি স্মার্টফোন দ্বারা করা যায় সেগুলোকে মোবাইল ফ্রেন্ডলি স্কিল বলা হয়। যেমন কন্টেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডাটা এন্ট্রি ইত্যাদি। বর্তমান সময়ে কিছু টুল এবং অ্যাপ আছে যেগুলো ব্যবহার করে এসব কাজ মোবাইল দিয়ে করা যায়। তাই স্কিল নির্বাচনের সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে।

কোন কাজটি মোবাইল দ্বারা করা সম্ভব। সেই অনুপাতে স্কিল নির্বাচন করে আপনাকে এগিয়ে যেতে হবে। নিজের ইচ্ছা এবং দক্ষতার উপর ভিত্তি করে স্কিল নির্বাচন করতে হয়। অনেকে অন্যদের দেখে তাদেরকে অনুসরণ করে স্কিল নির্বাচন করে। এতে সমস্যা তৈরি হয়। যে কাজের প্রতি আপনার আগ্রহ থাকবে না। সেই কাজ চর্চা করা আপনার পক্ষে অসম্ভব হয়ে উঠবে। যে ধরনের কাজের প্রতি আপনার আগ্রহ আছে আপনি সেই ধরনের কাজ নির্বাচন করবেন। এতে শেখার গতি বাড়ে  এবং কাজের গুণগত মানও ভালো হয়।

যে  স্কিল নিয়ে আপনি মার্কেট প্লেসে  কাজ করবেন সেটার ডিমান্ড কেমন তা অবশ্য গুরুত্বসহকারে দেখতে হবে। যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং শর্ট ভিডিও এডিটিং। বর্তমান সময়ে এগুলো খুব জনপ্রিয় এবং মোবাইল দিয়ে খুব সহজেই এডিটিং করা যায়। এ ধরনের স্কিল নির্বাচন করলে খুব সহজে কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। শুধুমাত্র সহজ স্কিল নির্বাচন করলে আপনি ভুল করবেন। সেটির বাজার মূল্য কেমন আছে সেটা যাচাই করে দেখা উচিত। 

স্মার্ট ফোন দিয়ে কাজ করা এবং সমাধান:-

বর্তমান সময়ে স্মার্টফোন মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। যোগাযোগ, বিনোদন, শিক্ষা, সবকিছুর পাশাপাশি এটি এখন আয়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে অনলাইন ব্যবসা, কন্টেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি ইত্যাদি। এ কাজগুলো স্মার্টফোন দিয়েই করা সম্ভব। স্মার্ট ফোন দিয়ে কাজ করা যেমন সুযোগ রয়েছে। তেমনি কিছু সমস্যা ও সীমাবদ্ধতাও রয়েছে। স্মার্টফোন দিয়ে কাজ করার সুবিধা, সমস্যা এবং তার কার্যকর সমাধান নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। 

সহজলভ্যতার কারণে মানুষ মোবাইল দিয়ে কাজ করতে আগ্রহী হচ্ছে। কম্পিউটারের পরিবর্তে ফোন দিয়ে অনেক কাজ করা যায়। যেমন কন্টেন্ট  লেখার জন্য নোটপ্যাড বা  গুগল ডক্স, ভিডিও  এডিটিং এর জন্য বিভিন্ন মোবাইল অ্যাপ ইত্যাদি ব্যবহার করা যায়। তাছাড়া ইন্টারনেট সংযোগ থাকলে আপনি যে কোন জায়গা থেকে কাজ করতে পারবেন। এতে নতুনদের জন্য কাজ শেখা এবং আয় করা অনেক সহজ হয়। স্মার্ট ফোন দিয়ে কাজ করতে গেলে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। ইহা ব্যবহারের সীমাবদ্ধতা রয়েছে।

ফোনে স্ক্রিন ছোট হওয়ার কারণে দীর্ঘ সময় ধরে কাজ করলে চোখে ঝাপসা পরে এবং কাজের গতি কমে যায়। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট বা বড় কন্টেন্ট লেখার ক্ষেত্রে এটি একটি বড় সমস্যা হয়ে দেখা দেয়। এছাড়া স্মার্টফোনে একাধিক ভাবে কাজ করা তুলনামূলকভাবে কঠিন হয়। আরেকটি বড় সমস্যা হচ্ছে ডিভাইসের পারফরম্যান্স। অনেক ক্ষেত্রে দেখা যায় স্মার্টফোনের RAM কম থাকায় বা প্রসেসর দুর্বল হওয়ায় কাজ করার সময় ফোন হ্যাং হয়ে যায় বা অ্যাপ ক্রাশ করে। এতে করে কাজের গতি কমে যায়। অনেক সময় গুরুত্বপূর্ণ কাজ হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।

এছাড়া ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়াও একটি বড় সমস্যা যা দীর্ঘ সময় কাজ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এই সমস্যাগুলো যেন তৈরি না হয়, সেজন্য আপনাকে সচেতন হতে হবে। কাজের ধরন অনুযায়ী স্মার্টফোন নির্বাচন করতে হবে। ব্যাটারির সমস্যার জন্য, পাওয়ার ব্যাংক ব্যবহার করতে হবে। এতে করে বাইরে থেকে দীর্ঘ সময় কাজ করা সম্ভব হয়। স্মার্টফোনের সীমাবদ্ধতা বুঝে সঠিকভাবে ব্যবহার করতে পারলে, এই ছোট ডিভাইসটির মাধ্যমে আপনি ঘরে বসে আয় করতে পারেন।  

মোবাইল দিয়ে দ্রুত কাজ শেখার পদ্ধতি:-

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে করব। আপনি যদি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে মোবাইলের মাধ্যমে কাজ শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির সহজ লভ্যতার কারণে স্মার্টফোন এখন আমাদের হাতের নাগালের মধ্যে। কম্পিউটার বা প্রশিক্ষণ কেন্দ্রের উপর নির্ভরশীল না হয়ে, আপনি নিজেই ঘরে বসে ফোনের মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারেন। তবে অবশ্যই আপনাকে নির্দিষ্ট কিছু পদ্ধতি মেনে চলতে হবে। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে করব, এক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য নির্ধারণ করতে হবে।

আপনি কি শিখতে চান, কেন শিখতে চান, কত দিনের মধ্যে শিখতে চান এই বিষয়গুলো স্থির করতে হবে। আপনার যদি লক্ষ্য ঠিক না থাকে তাহলে অবশ্যই শেখার প্রতি  আগ্রহ কমে যাবে  গতিও কমে যাবে।  আপনি যদি মোবাইল দিয়ে কন্টেন্ট রাইটিংয়ের কাজ করতে চান, তাহলে কোন টুল দিয়ে করবেন সেটা আগে ঠিক করে নেওয়া উচিত। কাজ করার ক্ষেত্রে নির্ভরযোগ্য রিসোর্স নির্বাচন করা গুরুত্বপূর্ণ। শেখার অনেক মাধ্যম আছে, যেমন ইউটিউব, অনলাইন কোর্স, ব্লগ বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে আপনি শিখতে পারেন।

ভালো রিভিউ আছে এমন চ্যানেল বেছে নেওয়া আপনার উচিত। এতে আপনি সঠিক জিনিস শিখতে পারবেন এবং আপনার সময় নষ্ট হবে না। প্রতিদিন আপনাকে অল্প অল্প করে শিখতে হবে। একসঙ্গে বেশি জিনিস শিখলে আপনার মনে থাকবে না। প্রতিদিন অল্প অল্প করে শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র ভিডিও দেখে বা পড়ে শেখা যথেষ্ট নয়। যা আপনি শিখছেন সেটাকে বাস্তবে প্রয়োগ করতে হবে। আপনি যদি কন্টেন্ট রাইটিং শেখেন, তাহলে প্রতিদিন একটু একটু করে লিখতে হবে। লেখার মধ্যে আপনার ভুলগুলো ধরা পড়বে এবং সেগুলো

সংশোধনের মাধ্যমে আপনার দক্ষতা বৃদ্ধি হবে। নিজেকে আপডেট রাখা অত্যন্ত জরুরি। প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তন হচ্ছে। নতুন নতুন তথ্য ও আপডেট সম্পর্কে জানতে হবে। বিভিন্ন ধরনের গ্রুপ ফোরাম এবং সোশ্যাল মিডিয়া  কমিউনিটিতে যুক্ত হয়ে অন্যদের সাথে আলোচনা করলে আপনার শেখা আরো সহজ হবে। আপনাকে ধৈর্য এবং ধারাবাহিকতা রক্ষা করে চলতে হবে।  দ্রুত শেখার প্রবণতা অনেকের মধ্যে থাকে। কিন্তু বাস্তবে কোন দক্ষতা বা সফলতা অর্জন করতে গেলে সময় ও পরিশ্রম প্রয়োজন। 

আপনি যদি নিয়মিত চর্চা ও ধৈর্য ধরে কাজ শিখেন, তাহলে আপনি মোবাইল দিয়ে উপার্জন করতে পারবেন। সঠিক পরিকল্পনা, ধৈর্য, ভালো রিসোর্স, নিয়মিত অনুশীলন যদি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি দ্রুত কাজ শিখতে পারবেন। আপনি মোবাইলকে শেখার হাতিয়ার হিসেবে ব্যবহার করলে ইহা আপনার জীবনের সাফল্যের দ্বার খুলে দিতে পারে। 

মোবাইল-দিয়ে-ফ্রিল্যান্সিং-কিভাবে-করব


মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আয় বাড়ানোর উপায়:-

বর্তমান সময় মোবাইল ফোন আমাদের জীবনের অভিচ্ছেদ অংশ বললেই চলে। আগে অনলাইনের কাজ বলতে কম্পিউটার বা ল্যাপটপ নির্ভরশীল হতে হতো। কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তির সফলতার কারণে, আমাদের ব্যবহৃত মোবাইল ফোন দিয়েই অনলাইনে অনেক ধরনের কাজ করা যায়। যাদের কাছে কম্পিউটার নেই তারা মোবাইল দিয়েই ফ্রিল্যান্সিং করতে পারে। শুধু কাজ শুরু করলে হবে না আয় বাড়ানোর কিছু কৌশলও প্রয়োজন। প্রথমে আপনাকে স্কিল নির্বাচন করতে হবে।

কেননা মোবাইল দিয়ে সব ধরনের কাজ করা সম্ভব হয় না। আপনার দক্ষতার উপর ভিত্তি করে একটি স্কিল বেছে নিয়ে সেটাতে কাজ শুরু করতে হবে। আপনার দক্ষতা যতটা বাড়বে কাজের মানও ততটা বাড়বে। সঙ্গে আয়ও বৃদ্ধি হবে। আপনার শেখার আগ্রহ থাকতে হবে এবং নিয়মিত প্র্যাকটিস করতে হবে। অনেক ফ্রিল্যান্সার নতুন অবস্থায় কিছুদিন কাজ করার পর থেমে যায়। কিন্তু তা করলে হবে না, আপনাকে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। তাই ইউটিউব, অনলাইন থেকে নিয়মিত নতুন কিছু শিখতে হবে। 

এর ফলে আপনি অন্যদের তুলনায় এগিয়ে যেতে পারবেন। শক্তিশালী প্রোফাইল তৈরি করতে হবে। আপনি যে কোন মার্কেট প্লেসে কাজ করেন না কেন যেমন up work, Fiver বা Freelancer. সেখানকার ক্লায়েন্ট আপনার প্রোফাইল সর্বপ্রথম দেখবেন। তাই নিজের প্রোফাইলে নিজের দক্ষতা, অভিজ্ঞতা এবং কাজের উদাহরণ তুলে ধরুন। একটি সুন্দর প্রোফাইল কাজ এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনাকে সঠিকভাবে প্রপোজাল লিখতে হবে। ক্লাইন্টের সমস্যা শুনে সমাধান কিভাবে দেবেন তা প্রোপজলে উল্লেখ করতে হবে। 

ছোট পরিষ্কার প্রাসঙ্গিক প্রোপজল লেখার চেষ্টা করতে হবে। ক্লায়েন্টের সঙ্গে ভালো সম্পর্ক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কাজ শেষ করার পরও ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ রাখবেন। তাহলে ভবিষ্যতে আরো কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। ধৈর্য এবং ধারাবাহিকতা বজায় রেখে আপনি যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে ধৈর্য ধরে চেষ্টা করতে পারেন। তাহলে অবশ্যই আপনি সফলতার দেখা পাবেন।

 লেখকের মন্তব্য:-

বর্তমান সময়ে মোবাইল শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়। প্রযুক্তির উন্নতির ফলে ইহা আয়ের একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে করব, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা অবাস্তব  কিছু নয়। এটি একটি বাস্তব সম্মত কাজ। কিন্তু আপনি যদি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনাকে সঠিক দিক নির্দেশনা নিয়ে ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করতে হবে। আপনার যদি শেখার আগ্রহ থেকে থাকে। তাহলে শত শত বাধা উপেক্ষা করে সঠিক পরিকল্পনা নিয়ে ধৈর্য ধরে চেষ্টা করলে সফলতা অর্জন করতে পারবেন। সময়ের সঠিক ব্যবহার করে আজ থেকে ছোট ছোট পদক্ষেপ নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করে দিন। আপনার লক্ষ্য যদি স্থির থাকে তাহলে সাফল্য একদিন আসবেই। 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪