মেয়েদের ঘরে বসে আয় করার উপায়
যে সকল মেয়েরা সম্ভ্রম রক্ষা করে ঘরে বসে আয় করতে চান উনাদের জন্য আজকের লেখাটি । আমার দৃষ্টিকোণ থেকে আজকের লেখাটি খুবই গুরুত্বপূর্ণ, মন চাইলে কিছু সময় হাতে নিয়ে পড়তে পারেন।
অর্থ উপার্জনের অনেক পথ আছে তাই বলে নিজের আত্মসম্মান আত্মমর্যাদা
ব্যক্তিত্ব, সম্ভ্রম বিসর্জন দিয়ে অর্থ উপার্জন করা সঠিক
চিন্তাধারার কাজ না , আপনি যদি নিজের আত্মমর্যাদা রক্ষা করে অর্থ আয় উপার্জনের
মাধ্যমে স্বাবলম্বী হতে চান তাহলে আমার এই কনটেন্টটি পড়তে পারেন।
মেয়েদের ঘরে বসে আয় করার উপায়
আমাদের সমাজের প্রেক্ষাপট অনুযায়ী একটি মেয়ে বাসার বাহিরে গিয়ে আয় উপার্জন
করা সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভিন্নভাবে দেখা হয়। বর্তমান
সময়ে আধুনিক সমাজ ব্যবস্থার সঙ্গে নিজেকে বা পরিবারকে খাপ
খাওয়াতে অনেক পরিবারকে হিমশিম খেতে হচ্ছে । এই হিমশিম বা পেরেশনি
থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক মহিলা ঘরে বসে আয় করার উপায় নিয়ে ভাবতে
থাকেন। এ ভাবনা থেকে তারা আত্মবিশ্বাসের সহিত সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং
সফল হচ্ছেন।
আমাদের দেশের পরিবারগুলো সাধারণত পুরুষকেন্দ্রিক আয় উপার্জনের উপর নির্ভরশীল।
যখন পরিবারের সদস্য বেড়ে যায় তখন পরিবারের চাহিদাও বেড়ে যায় ,তখন সে চাহিদা
পূরণ করতে গিয়ে একটা পুরুষকে বা পরিবারের গার্জিয়ানকে অনেক
সমস্যার সম্মুখীন হতে হয়। পারিবারিক দায়িত্ব পালন করা তার পক্ষে অনেক কষ্টকর
হয়ে পড়ে। এ ধরনের মুহূর্তে পরিবারের মেয়েরা ঘরে বসে আয় করার উপায়
নিয়ে উনারা ভাবতে শুরু করেন। কিভাবে একটু আয় উপার্জন সংসারে একটু
সহযোগিতা করা যায় তারা এটা নিয়ে অনেক চিন্তিত হয়ে ওঠেন।
ঘরের বাইরে কাজ করতে গেলে অনেক সময় সামাজিকভাবে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন
হতে হয় এই প্রতিবন্ধকতা পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত থাকবে। তাই বলে
প্রতিবন্ধকতার কাছে নিজেকে হার না মানিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।আপনি পথ
পরিবর্তন করুন পছন্দের পরিবর্তন করুন চিন্তা ধারার পরিবর্তন করুন।মনে রাখবেন
সফলতা অর্জন করতে গিয়ে আত্মসম্মান বিসর্জন দেওয়া যাবে না বা সে সফলতার কোন
মানসিক শান্তি আসে না, বা জীবনে প্রশান্তির সার্থকতাও আসে না।
যে সফলতায় নিজের আত্মসম্মান রক্ষা হবে, নিজের সম্মান রক্ষা হবে, নিজের সম্ভ্রম
রক্ষা হবে, আমি সেই সফলতার কথা বলছি। বর্তমান সময়ে গোটা পৃথিবী প্রযুক্তির
দখলে । প্রযুক্তি বিষয়ে বা এই প্রযুক্তিকে কেন্দ্র করে আমরা যদি এগিয়ে যায়
তাহলে আমরা সফলতার মুখ দেখবো বা অনেকে দেখছেন। আমাদের প্রথম কাজ হবে নিজের
মন-মানসিকতার পরিবর্তন করে নিজের ইচ্ছার শক্তি বৃদ্ধি করে যে চিন্তা ধারা
এগিয়ে যাব সে চিন্তা ধারায় নিজেকে অনড় রাখা বা ধরে রাখা।
সফলতার দিকে এগোতে গেলে হাজারো প্রতিকূলতা আপনার সামনে এসে দাঁড়াবে ।
আপনার ধৈর্য্য ইচ্ছে শক্তি দিয়ে এই প্রতিকূলতাকে উপেক্ষা করতে হবে
। তবেই আপনি সফলতার মুখ দেখবেন। বর্তমান সময়ে ইন্টারনেটের মাধ্যমে
মেয়েরা ঘরে বসে আয় করার অনেক উপায় রয়েছে নিম্নে সেগুলোর কিছু আলোচনা
করা হলো। যেমন :-
সূচিপত্র:-
- ফ্রিল্যান্সিং করা যেতে পারে
- কনটেন্ট লেখা যায়
- সোশ্যাল মিডিয়ায় কেনাবেচা করা যায়
- অ্যাফিলিয়েট মার্কেটিং করা যেতে পারে
- বিভিন্ন দেশের ভাষার অনুবাদ করা যায়
- ফেসবুক পেজে প্রোডাক্ট বিক্রি করা যায়
- ডাটা এন্ট্রি করা যায়
- বিভিন্ন ধরনের মজাদার খাবার তৈরি করে অনলাইনে সাপ্লাই দেওয়া
- বিউটি পার্লার করা যায়
- গৃহপালিত পশু পালন করা যেতে পারে
- বিভিন্ন ধরনের ফল এবং শাকসবজির বাগান তৈরি করা যায়
- শুদ্ধ উচ্চারণের বাংলা কোর্স চালু করা যায়
- অনলাইনে ইংরেজি শেখার কোর্স চালু করা যায়
- ইউটিউবে ভিডিও তৈরি করে আয় করা যায়
- শিশু দিবা যত্ন কেন্দ্র চালু করা যায়
- ছাত্র-ছাত্রীদের টিউশনি করানো যায়
- ভিডিও এডিটিং করা যায়
- নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে আয় করা যায়
- গ্রাফিক্স ডিজাইন করে আয় করা যায়
- ব্লগিং করে আয় করা যায়
- লেখকের মন্তব্য
ফ্রিল্যান্সিং করা যেতে পারে:-
নিজের কাজের জন্য নিজেকে গড়ে তুলুন পোর্টফলিও তৈরি করুন। আপনার দক্ষতার
উপর ভিত্তি করে আপ ওয়ার্ক ,ফাইবার, ফ্রিল্যান্সার এগুলোতে আপনি লিখতে পারেন।
গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারেন ,কনটেন্ট লিখতে পারেন , ডাটা এন্ট্রি করতে
পারেন , অনুবাদ লিখতে পারেন , পরিষ্কার পোর্টফোলিও তৈরি করে নিয়মিত কাজের
মান ধরে রেখে নিয়মিত আপলোড করতে পারেন। আপনি নিজে সৃজনশীল ভিডিও তৈরি করে বা
শিক্ষামূলক ভিডিও তৈরি করে ইউটিউবে ছাড়তে পারেন। ভিডিও এডিটিং করতে পারেন।
ফ্রিল্যান্সিং জগতে অনেক ধরনের কাজ আছে। যেগুলো শুধু করার জন্য চায় আপনার
ইচ্ছা শক্তি ধৈর্য এবং লক্ষ্য এগুলোর সমন্বয়ে নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন
। ইচ্ছা শক্তি, ধৈর্য, লক্ষ্য দৃঢ় মনমানসিকতা, এগুলোর সংমিশ্রণে আপনি যদি
একনিষ্ঠভাবে পরিশ্রম করতে পারেন তাহলে সফলতা আপনার হাতের নাগালের মধ্যে।
শুধু শুধু বসে থেকে স্বপ্ন দেখবেন না। পরিশ্রম ছাড়া পৃথিবীতে কেউ সফলতা
অর্জন করেনি ,আপনি যদি অলস প্রকৃতির হয়ে থাকেন তাহলে আপনিও পারবেন না ,অতএব
পরিশ্রম দ্বারা সফলতা অর্জন করতে শিখুন ।
সোশ্যাল মিডিয়ায় কেনাবেচা করা যায়:-
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া যোগাযোগের মাধ্যম নয় বলতে গেলে চলমান সময়ে এটি
শক্তিশালী ব্যবসায়িক প্ল্যাটফর্ম । মোবাইল হাতে নিলেই দেখা যায় ফেসবুক
ইনস্টাগ্রাম হোয়াটস অ্যাপে অনেক লোক ব্যবসা করে প্রচুর আয় করছে । পোশাক
,কসমেটিক, হোম ডেকোরেশন, ইলেকট্রনিক্স ,হস্তশিল্প খাবার সহ বিভিন্ন ধরনের পণ্য
বিক্রি করা যায় । সোশ্যাল মিডিয়ায় ব্যবসার আর একটা সবচেয়ে বড় সুবিধা
হচ্ছে আপনার বাসা বাড়ি থেকে করতে পারেন। আলাদাভাবে বাজারে দোকান নেওয়ার বা
গোডাউন নেওয়ার প্রয়োজন হবে না।
কনটেন্ট লেখা যায় :-
বর্তমান সময় গোটা পৃথিবী প্রযুক্তি নির্ভরশীল। আপনি যদি কনটেন্ট লিখে
নিজের ওয়েবসাইটে পাবলিশ করতে পারেন, এখান থেকে ভালো আয় আশা করা যায়
। আপনি যদি লেখালেখি ভালবাসেন তাহলে এ পথে এগিয়ে যাওয়ার চমৎকার একটা
সুযোগ রয়েছে যেমন স্বাস্থ্য, প্রযুক্তির, শিক্ষা, অনলাইন আয়, লাইফ স্টাইল
ইত্যাদি বিষয়ে লিখতে পারেন। কনটেন্ট রাইটিং আগা গোড়ায় একটি
দক্ষতার ব্যাপার। আপনার যদি দক্ষতা কলাকৌশলতা পাণ্ডিত্য না থাকে তাহলে আপনি
এখানে তেমন কিছু করতে পারবেন না।
অতএব এখানে ভালো কিছু করতে গেলে অবশ্যই আপনাকে সে ভাবে দক্ষতার সহিত এগিয়ে
যেতে হবে। মেয়েদের ঘরে বসে আয় করার উপায় এটি একটি মানসম্মত চিন্তা হতে
পারে।
প্রযুক্তির সময়ে সম্মান জনক ভাবে আয় করার একটি মাধ্যম হলো কনটেন্ট লেখা।
বর্তমানে প্রযুক্তি নির্ভরশীল বিশ্ব হওয়ার কারণে। প্রতিদিন কোটি কোটি মানুষ
তথ্য সমাধান ও বিনোদনের জন্য, অনেক রকমের ব্লগ ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায়
সার্চ করে থাকেন। কোটি কোটি মানুষের তথ্য চাহিদা পূরণের মূল হাতিয়ার হচ্ছে
মানসম্মত কনটেন্ট।
গল্প প্রবন্ধ লেখা মানে কনটেন্ট লেখা শুধু তা না। এর মধ্যে পড়ে সোশ্যাল
মিডিয়া পোস্ট, ব্লক পোস্ট, আর্টিকেল ,ওয়েবসাইট কন্টেন্ট, বিজ্ঞাপনের লেখাও।
যিনাদের ভাষা জ্ঞানের উপর দখল আছে। সুন্দর এবং সঠিকভাবে ভাব প্রকাশ করতে পারেন,
উনারা ইচ্ছে করলেই নিজেদের লেখনি শক্তির মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করে নিতে
পারেন। ঘরে বসেই আপনি কন্টেন্ট লিখতে পারেন। কম্পিউটার বা স্মার্টফোন এবং
ইন্টারনেটের সংযোগ থাকলে কাজ শুরু করতে পারবেন। বেকার শিক্ষিত যুবক, বালিকা,
চলমান শিক্ষার্থী, চাকরিজীবী, গৃহিণীরও করার সুযোগ রয়েছে। এমনকি যিনারা
অতিরিক্ত আয়ের জন্য সম্মানজনক একটি পথ খুঁজছেন তিনারা ইচ্ছা করলেই এ
পেশাতে আসতে পারেন।
ফেসবুক পেজে প্রোডাক্ট বিক্রি করা যায় :-
অনলাইন আয়ের জনপ্রিয় মাধ্যম গুলোর মধ্যে ফেসবুক একটি অন্যতম মাধ্যম।
শুধুমাত্র কথা বলা বা ছবি শেয়ার করার জন্য নয়। ফেসবুক এখন একটি জনপ্রিয়
ব্যবসায়ীক মাধ্যম হয়ে উঠেছে। বর্তমান সময়ে অনেকে ফেসবুক পেজ ব্যবহার করে
প্রোডাক্ট বিক্রি করে যথেষ্ট পরিমাণ স্বাবলম্বী হচ্ছেন। এখন সামাজিক
যোগাযোগের জন্য এন্ড্রয়েড ফোন সবারই হাতে হাতে। ফেসবুক ব্যবহার করা তেমন
একটা জটিল ব্যাপার না।
এই কারণে ফেসবুকে মার্কেটিং করা অনেকের কাছে পছন্দনীয় হয়ে উঠেছে। একটি
বিজনেস প্রোফাইল হিসেবে ফেসবুককে নেওয়া যেতে পারে। নিজ আইডির চেয়ে । পেজে
পণ্য বিক্রি করা বেশ সুবিধা জনক। ফেসবুক পেজ একসঙ্গে অনেক মানুষের কাছে
পৌঁছাবে এবং নিজের ইচ্ছামত সাজানো যাবে । আপনি কি ধরনের ব্যবসা করবেন সে
ধরনের নাম দিয়ে পেজ খুলতে পারেন। আপনার ইচ্ছামত পণ্যের ছবি, ভিডিও এবং পণ্য
সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করতে পারেন।
বিভিন্ন দেশের ভাষার অনুবাদ করা যায় :-
প্রযুক্তি বা ইন্টারনেটের কারণে গোটা পৃথিবী আজ মানুষের হাতের মুঠোয়।
ইন্টারনেট বা প্রযুক্তির কারণে এক দেশের মানুষ অন্য দেশের মানুষের সঙ্গে খুব
অল্প সময়ের মধ্যে যোগাযোগ করতে পারে। প্রায় সময় মানুষকে বিভিন্ন প্রয়োজনে
বিভিন্ন দেশের মানুষের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে। কিন্তু যোগাযোগের ক্ষেত্রে
সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ভাষা। কারণ প্রতিটি দেশের তার নিজস্ব ভাষা
রয়েছে। কেউ ইংরেজিতে ,কেউ আরবিতে, কেউ ফারসিতে, কেউ হিন্দিতে, কেউ উর্দুতে কথা
বলে থাকেন।
ভাষার ভিন্নতার কারণে একে অপরের সঙ্গে কথা বুঝতে পারেন না । তখন ওই ভাষার
অনুবাদের প্রয়োজন দেখা দেয় । ভাষার অনুবাদ বলতে আমরা বুঝি, এক দেশের ভাষাকে
বা কথাকে ভিন্ন দেশের ভাষায় এমনভাবে প্রকাশ করা যেন মূল অর্থ ঠিক থাকে। শব্দ
বদলালে অনুবাদ সম্পন্ন হয় না। অন্য ভাষায় রূপান্তরিত করাটাই হচ্ছে
অনুবাদ। দৈনন্দিন জীবনে ভাষার অনুবাদ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করছে। এক সময় মানুষ নিজের দেশে নিজের ভাষার মধ্যে সীমাবদ্ধ ছিল।
প্রযুক্তি বা ইন্টারনেটের ফলে মানুষ এখন বিদেশি বই পড়ছে, বিদেশি সিনেমা দেখছে,
বিদেশী মানুষের সঙ্গে কাজ করছে ,তখনই অনুবাদের প্রয়োজন হচ্ছে আর এত কিছু করা
সম্ভব হচ্ছে একমাত্র অনুবাদের কারণে ।
ডাটা এন্ট্রি করা যায় :-
বর্তমান সময় তথ্যপ্রযুক্তির সময়। প্রায় সব জায়গাতেই ডাটা এন্ট্রির ব্যবহার
বেড়ে গেছে। কম্পিউটারে সঠিকভাবে সংরক্ষণ করাই হচ্ছে ডাটা এন্ট্রি। অনেকেই
ভাবেন ডাটা এন্ট্রি খুব কঠিন কাজ। আসলে তা কিন্তু না। এটি খুব সহজ কাজ। ইচ্ছে
করলেই ঘরে বসে আয় করতে পারেন। ডাটা এন্ট্রি মুলত বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ
করা যেমন নাম ঠিকানা ,সার্ভার রিপোর্ট, হিসাবের তথ্য, ইত্যাদি নির্দিষ্ট
সফটওয়্যার বা অনলাইন প্লাটফর্মে সংরক্ষণ করা বুঝায়।
এটার জন্য খুব উচ্চশিক্ষিত হওয়া দরকার হয় না। কম্পিউটারের
উপর বেসিক জ্ঞান থাকলেই এটা করা সম্ভব। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশেও
এর ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে প্রায় কোম্পানি তাদের কাজের চাপ কমানোর
জন্য ফ্রিল্যান্সারদের দিয়ে এই ডাটা এন্ট্রির কাজ করিয়ে নেন। এতে
ফ্রিল্যান্সারদের ভালো অর্থ উপার্জন হচ্ছে । পড়ালেখা শেষে যিনারা বেকার
হয়ে ঘুরছেন অথবা লেখাপড়ার পাশাপাশি আয় করতে চান। যিনারা ঘরে বসে
সম্মানের সহিত আয় করতে আগ্রহী তাদের জন্য এটি একটি ভালো কাজ।
ভিডিও এডিটিং করা যায় :-
ঘরে বসে আয় করা এখন অনেক সহজ হয়েছে। ইন্টারনেট প্রযুক্তির কারণে ঘরে
বসে অনলাইনে আয় করা অনেক ধরনের পদ্ধতি আছে। ভিডিও এডিটিং তার মধ্যে
একটি। যিনারা সৃজনশীল কাজ পছন্দ করেন তাদের জন্য ভিডিও এডিটিং একটি ভালো আয়ের
মাধ্যম হতে পারে। কাঁচা ভিডিও ফুটেজ থেকে অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে
প্রয়োজনীয় অংশ জোড়া দিয়ে আকর্ষণীয় করে তোলায় হচ্ছে ভিডিও এডিটিং ।
ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ বিভিন্ন প্লাটফর্মে প্রতিনিয়ত অসংখ্য
ভিডিও আপলোড হচ্ছে।
এই ভিডিওগুলো কে আকর্ষণীয় করে তুলতে একজন দক্ষ এডিটরের দরকার হয়। একজন
ইউটিউবার এবং একজন কন্টেন্ট ক্রিকেটার নিজেদের ভিডিও যখন নিজেরাই এডিটিং করতে
পারেন না। তখন তারা একজন পেশাদারী দক্ষ এডিটরের সাহায্য নেন। আপনি চাইলে
ঘরে বসে ভিডিও এডিটিং করে আয় করতে পারেন। ফ্রিল্যান্সিং এর মাধ্যমেও ভিডিও
এডিটিং করে প্রচুর আয় করা যায়। আপনি চাইলে ঘরে বসে আয় করার জন্য এটাকে একটি
নির্ভরযোগ্য পেশা হিসেবে গ্রহণ করতে পারেন।
ছাত্র-ছাত্রীদের টিউশনি করানো যায় :-
শিক্ষক হচ্ছেন শিক্ষার পথ প্রদর্শক। শিক্ষক ছাড়া জ্ঞান অর্জন করা কখনো সম্ভব
না। শিক্ষক হচ্ছে মাথার মুকুট। আপনি যদি মুকুটের আসনে থেকে অর্থ আয় করতে চান
তাহলে এ পেশাটিকে বেছে নিতে পারেন। বর্তমান সময়ে আমাদের দেশে বা সমাজে অনেকেই
এই পেশাটিকে স্থায়ীভাবে গ্রহণ করে নিয়েছেন এবং যথেষ্ট পরিমাণ আয় করে সুস্থ
স্বাবলম্বী হয়ে জীবনের দিনগুলো স্বাচ্ছন্দ্যের সহিত কাটিয়ে দিচ্ছেন। আপনি যদি
এটাকে পছন্দ করেন। তাহলে গ্রহণ করে নিতে পারেন। নিঃসন্দেহে এটি একটি সম্মানজনক
পেশা।
ছাত্র-ছাত্রীদের পড়ালেখা করাতে করাতে আপনার নিজের দক্ষতা বৃদ্ধি পায়। এই
দক্ষতা আপনার সামনের দিকে অগ্রসর হওয়ার পথটাকে আরো প্রসারিত করে। প্রযুক্তি
এবং ইন্টারনেটের সহজলভ্যতার কারণে টিউশনির ক্ষেত্রেও এর ব্যাপক ভূমিকা
রয়েছে। আগে যেমনটি শিক্ষককে ছাত্রছাত্রীদের বাসায় গিয়ে পড়ালেখা করানো লাগতো
অথবা ছাত্রছাত্রীদেরকে শিক্ষকের বাসায় এসে পড়ে যেতে হতো। বর্তমানে ইন্টারনেট
এবং প্রযুক্তির কারণে শিক্ষক বাসাতেই বসে থেকে। কম্পিউটার অথবা মোবাইলের
মাধ্যমে টিউশনি করাচ্ছেন। আপনি চাইলে ঘরে বসে থেকে টিউশনি করে আয় করতে পারেন।
এতে আপনার সময়ও বাঁচবে, অর্থও বাঁচবে। আপনি যানজটের বা চলাচলের অসুবিধা থেকে
নিজেকে সেভ করে রাখতে পারবেন।
বিভিন্ন ধরনের মজাদার খাবার তৈরি করে অনলাইনে সাপ্লাই দেওয়া যায় :-
দেশ বিদেশে অনলাইনের ব্যবহার খুব বেড়েছে । অন্যান্য জিনিসপত্রের ন্যায়
খাবারের অর্ডার বেড়েছে। মানুষের জীবন অনেকটা যান্ত্রিক হয়ে উঠেছে।
কর্মব্যস্ততার কারণে মানুষ নিজের প্রয়োজন মেটাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন।
এসব কিছু থেকে নিজেকে স্বস্তি দেওয়ার জন্য বিকল্প পথ খুঁজে বের করছেন।
কর্মব্যস্ততার কারণে নিজেরা রান্নার প্রতি অনেকটা অনাগ্রহী হয়ে পড়েন। তখন
তারা খাবারের চাহিদা পূরণের জন্য অনলাইনে অর্ডার করে থাকেন। এ ধরনের
পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের মজাদার খাবার তৈরি করে সাপ্লাই দিয়ে
লাভজনক আয় করা যায়। অনেকে মনে করেন এ ধরনের ব্যবসা করতে গেলে অনেক বড়
পুঁজি এবং বড় রেস্টুরেন্ট বা দোকান ঘর লাগবে । আসলে বাস্তবে নিজের বাসা বাড়ি
থেকে প্রাথমিক অবস্থায় শুরু করা যায়। ব্যবসায় যদি আপনি সফল হন তাহলে
পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। অল্প পুঁজি, আপনার পরিশ্রম, সঠিক
পরিকল্পনা, আপনার আগ্রহ এবং নিজের দক্ষতা সবকিছু মিলে আপনি এগিয়ে যেতে
পারেন।
বিভিন্ন ধরনের ফল এবং শাকসবজির বাগান তৈরি করা যায় :-
বর্তমান সময় ভেজা মুক্ত খাবার পাওয়া খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
হাটবাজারের খাবারগুলোতে অতিরিক্ত কেমিক্যাল , কীটনাশক এবং ভেজালে
পরিপূর্ণ হয়ে আছে। এ ধরনের খাবার খেয়ে বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরে বাসা
বাঁধছে। যার কারণে সচেতন মানুষেরা নিজের খাবার নিজেরাই উৎপাদনের চেষ্টা
করছেন । বাসার আশেপাশে একটু জায়গাতে শাকসবজি এবং কিছু ফল উৎপাদন করা
সম্ভব। ব্যবসায়িকভাবে উৎপাদন করতে গেলে একটু বড় আকারের জায়গা দরকার। আপনার
পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত ও পরিকল্পনা নিয়ে যদি এগিয়ে যান তাহলে সফল হওয়ার
সম্ভাবনা রয়েছে। আপনার ফসলগুলো স্বাস্থ্য সম্মত উপায়ে তৈরি করতে হবে ।
রাসায়নিক সার ও কীটনাশকের বিকল্প খুঁজতে হবে অথবা কৃষি অফিসারের পরামর্শ
অনুযায়ী কাজ করতে হবে। মানুষ যদি আপনার উৎপাদিত ফসল খেয়ে সুস্থতা
বুঝতে পারেন তাহলে আপনার ব্যবসার প্রসারিত ঘটবে। আপনি চাইলে এই কাজটি করে
স্বাবলম্বী হতে পারে পারেন।
গৃহপালিত পশু পালন করা যেতে পারে :-
কৃষি খাতকে সর্বোচ্চ কর্মসংস্থানের খাত হিসাবে ধরা হয়। আগে শুধু
অশিক্ষিত জনসাধারণের বৃহৎ অংশ কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল। কিন্তু
বর্তমানে প্রচুর শিক্ষিত যুবক নানা পেশা থেকে আগত নতুন নতুন উদ্যোক্তা
তৈরি হয়েছে। আমরা গরুর খামার ছাগলের খামার ভেড়ার খামার তৈরি করে আয়
উপার্জন করতে পারি এগুলোর পাশাপাশি হাঁসের খামার মুরগির খামারও তৈরি করা
যেতে পারে বর্তমান সময়ে খামারের সঙ্গে সম্পৃক্ত হয়ে প্রচুর মানুষ
অর্থনৈতিক সুস্থতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।
শুদ্ধ উচ্চারণের বাংলা কোর্স চালু করা যায়:-
ভাষাকে ঐশ্বর্যময় মাধুর্যময় সহজ সাবলীল করায় উচ্চারণের মূল কাজ । ভাষার
মাধুর্যকে হারানোর জন্য শুদ্ধ উচ্চারণ কে দায়ী করা যেতে পারে। শুদ্ধ উচ্চারণে
কথা বলা জীবনের ইতিবাচক প্রভাব ফেলে।
ব্যক্তিগত জীবনে কর্ময় জীবনে শুদ্ধ উচ্চারণের যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ
ভূমিকা রয়েছে। আমরা চাইলে অনলাইনে এ ধরনের একটি কোর্স চালু করতে পারি। এই
কোর্সের মাধ্যমে মেয়েদের ঘরে বসে আয় করার উপায়ে ভাবা যেতে পারে।
শিশু দিবা যত্ন কেন্দ্র চালু করা যায় :-
নিরাপদ সুন্দর পরিবেশ শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ থাকায় শিশু দিবযত্ন
কেন্দ্রে মায়েরা তাদের শিশুকে রেখে নিশ্চিন্তে যে যার কর্মসংস্থানে কাজ করতে
পারেন, কর্মজীবী বাবা-মায়ের সংখ্যা দিন দিন বাজছে ফলে ছোট শিশুদের নিরাপদে
যত্নশীল পরিবেশে রাখার প্রয়োজন হয়ে উঠছে । সেজন্য শিশু দিবা যত্ন কেন্দ্র ,
এই প্রতিষ্ঠানগুলো অনেক জনপ্রিয় হয়ে উঠেছে ,আপনি চাইলে বা আমাদের দেশের
মেয়েদের ঘরে বসে আয় করার উপায় হিসেবে এটিকেও সুন্দর একটি মাধ্যম বলা
যেতে পারে।
ব্লগিং করে আয় করা যায়:-
বর্তমান সময়ে ব্লগিং করে অনলাইন থেকে আয় উপার্জন করার একটি
নির্ভরযোগ্য মাধ্যম বলা যেতে পারে। আপনি যদি লেখালেখি পছন্দ করেন
তাহলে আপনি ব্লগিং করতে পারেন। একদিনে ব্লগিং করে আয় করা সম্ভব না।
নিয়মিতভাবে মানসম্মত কনটেন্ট লিখতে হবে ,কপি করা কনটেন্ট বা শর্টকাট পদ্ধতিতে
ব্লগিং করলে বেশিদিন টিকে থাকা যায় না। এটিও মেয়েদের ঘরে বসে আয় করার
উপায় হিসেবে ধরে নিতে পারেন।
ইউটিউবে ভিডিও তৈরি করে আয় করা যায়:-
মেয়েরা ঘরে বসে আয় করার উপায় গুলোর মধ্যে আরও একটি উপায় আমরা ধরে নিতে পারি
সেটা হচ্ছে ইউটিউব এ ভিডিও আপলোড করা । আপনি ইচ্ছা করলে ইউটিউব থেকে টাকা
উপার্জন করতে পারেন। ইউটিউব এমন একটি মাধ্যম এ মাধ্যমে যদি আপনার
ভালো কনটেন্ট আপলোড করা হয় তাহলে একদিন না একদিন অর্থ আসবেই ।
শিক্ষামূলক ভিডিও, স্বাস্থ্য পরামর্শ কিংবা অনলাইন টিপস, নিয়মিত ভিডিও তৈরি
করে আপলোড করলে দর্শকের আস্থা তৈরি হয় এবং সাবস্ক্রাইবার দ্রুত বাড়ে।
ভিডিওর মান ,আকর্ষণীয় উপস্থাপনা দর্শককে ধরে রাখার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে।
গ্রাফিক্স ডিজাইন করে আয় করা যায় :-
বর্তমানে মানুষের প্রয়োজনের তাগিদে কাজের চাহিদা বৃদ্ধি পেয়েছে। গ্রাফিক
ডিজাইন অত্যন্ত জনপ্রিয় পেশা হিসেবে পরিচিত লাভ করেছে। ইন্টারনেট বা প্রযুক্তি
আবিষ্কারের আগে গ্রাফিক্স ডিজাইন বলতে ছাপাখানার পোস্টার এবং ব্যানার
তৈরি কে বোঝানো হতো। বর্তমানে সোশ্যাল মিডিয়া। অনলাইন ভিত্তিক ব্যবসা,
ওয়েবসাইট সহ সকল জায়গাতেই এর প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে। এইজন্য গ্রাফিক
ডিজাইনের ঘরে বসে আয় করার সুন্দর একটি সুযোগ তৈরি হয়েছে। সাধারণত গ্রাফিক
ডিজাইন বলতে ছবি, লেখা, রং ও অনেক ধরনের ভিজুয়াল উপাদান ব্যবহার করে
কোন পণ্যের সুন্দর আকর্ষণ করা বা সুন্দর আকর্ষণীয় করার কৌশলটাই
গ্রাফিক্স ডিজাইন।
অনেক ক্ষেত্রে মানুষ বড়লেখা পড়তে চায় না। কিন্তু ছবি বা ডিজাইন দেখে মূল
বিষয়টি বুঝে ফেলে । সুন্দর ডিজাইন একটি পণ্যের মান বাড়িয়ে দিতে পারে । তাই
ব্যবসা প্রতিষ্ঠানের অনলাইন উদ্যোক্তারা সব সময় দক্ষ একজন ডিজাইনারের
খোঁজ করে থাকেন। আপনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন করে আয় করতে
পারেন। বর্তমানে অনলাইন মার্কেটপ্লেসে গ্রাফিক ডিজাইনের অনেক চাহিদা রয়েছে ।
চাইলে আপনিও গ্রাফিক ডিজাইন করে ঘরে বসে আয় করতে পারেন।
অনলাইনে ইংরেজি শেখার কোর্স চালু করা যায় :-
বর্তমানে তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে মানুষ এখন ঘরে বসে অনেক কিছু শিখতে
পারছেন। ইন্টারনেট সেবা এখন খুব সহজেই পাওয়া যায়। যার কারণে মানুষ এখন
শিক্ষার ক্ষেত্রে অনেকটা ইন্টারনেট নির্ভরশীল হয়ে উঠেছেন । আপনি
চাইলে অনলাইনে ইংলিশ শিক্ষার কোর্স চালু করতে পারেন। ইংরেজি একটি
আন্তর্জাতিক ভাষা, যার কারণে চাহিদা আগেও ছিল এবং বর্তমানেও আছে। প্রয়োজনের
তাগিদে মানুষ এখন ইংরেজি শিখতে অনেক আগ্রহী হয়ে উঠেছেন । লেখাপড়ার
ক্ষেত্রে, চাকরি , বিদেশে ভ্রমণের ক্ষেত্রে, এমনকি ফ্রিল্যান্সিংয়ের
ক্ষেত্রেও ইংরেজির প্রয়োজনীয়তা আছে। আমাদের দেশের মানুষ ইংরেজিতে অনেক
দুর্বল। স্কুল-কলেজে ইংরেজি শেখানো হলেও বাস্তব জীবনে এসে তারা ইংরেজির
ক্ষেত্রে অনেক কিছু ভুল করে বসেন। এই ভুলের সমাধান হিসেবে ইংরেজি শেখার
কোর্স বিশেষ ভূমিকা রাখতে পারে। লাইভ ক্লাস ,ভিডিও লেকচার, অ্যাসাইনমেন্ট এবং
প্র্যাকটিস সেশনের মাধ্যমে চালু করা যেতে পারে।
নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসে আয় করা যায় :-
বর্তমান সময় পুরো পৃথিবীতে ইন্টারনেটের ব্যাপক প্রসার ঘটেছে। ইন্টারনেটের
মাধ্যমে ঘরে বসে আয় করা এখন নতুন কিছু নয়। প্রযুক্তি ও ইন্টারনেটের সহজ
প্রাপ্যতার কারণে মানুষ তার দক্ষতা ও চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে অনলাইন থেকে
প্রচুর আয় করছেন। আমার জানা মতে অনলাইন থেকে অনেকগুলো আয় করার পদ্ধতি আছে।
তার মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য শক্তিশালী আয়ের উৎস হচ্ছে নিজস্ব ওয়েবসাইট।
ওয়েবসাইট বলতে অনলাইন ঠিকানাকে বোঝায়। এটা সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে থাকে।
এখানে কোন বিষয়ের উপর লেখা হবে, কি লিখা হবে ,সকল সিদ্ধান্তই আপনি নিজেই নিতে
পারবেন। অনেকগুলো উপায়ে নিজস্ব ওয়েবসাইট থেকে আয় করা যায়।
তার মধ্যে একটি হলো কন্টেন্ট রাইটিং । আপনার যে বিষয়ের উপর ভালো ধারনা আছে
সেটা নিয়ে আপনি লিখতে পারেন। যেমন শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, রান্না,
লাইফস্টাইল, অনলাইনে লিখতে পারেন। গুগল সার্চের মাধ্যমে ভিজিটরা আসবেন ,
আপনার কনটেন্ট মানুষ পড়বেন, বিজ্ঞাপন দেখাবে আপনার আয় হবে। এটা বর্তমানে
খুব পরিচিত উদাহরণ বললেই চলে। নিজস্ব ওয়েবসাইটে অনেক সুবিধা রয়েছে তার মধ্যে
সবচেয়ে বড় সুবিধা হল সময়ের স্বাধীনতা । আপনি চাইলে যে কোন সময় কাজ করতে
পারেন। দিনের বেলায় চাকরি করতে পারেন, সকাল সন্ধ্যা রাত্রি যে কোন সময়
আপনি আপনার ওয়েবসাইটে কাজ করে আপনি এগিয়ে যেতে পারেন। শিক্ষার্থী গৃহিণী
যেকোনো পেশা থেকেই আপনি আপনার অবসর সময় এই কাজটি করতে পারেন। ঘরে বসে আয় করার
এটি একটি ভালো উপায়।
অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায় :-
অ্যাফিলিয়েট মার্কেটিং অনলাইনে আয় করা ভালো একটি মাধ্যম হিসেবে বেস জনপ্রিয়
হয়ে উঠেছে। বর্তমান সময়ে মানুষ প্রযুক্তির মাধ্যমে কেনাকাটার প্রতি বেশি
আগ্রহী হয়ে উঠেছে। নিজের ব্যস্ততার কারণে অধিকাংশ মানুষ অনলাইনে সেবা খোঁজেন।
মানুষের এই আগ্রহটাকে কাজে লাগিয়েই অ্যাফিলিয়েট মার্কেটিং গড়ে উঠেছে।
অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে আমরা সাধারণত বুঝি অন্যের পণ্য বা সেবা প্রচার করে
বিক্রয়ের বিপরীতে কমিশন উপার্জন করা । খুব কম অর্থায়নে এটি শুরু করা যায় এ
মার্কেটিংয়ের সবচেয়ে বড় সুবিধা এটি । একটি ওয়েবসাইট, ব্লগ ,ইউটিউব চ্যানেল,
এমনকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেও এ কাজ করা সম্ভব । বর্তমান
সময়ে নিজ ঘরে বসে অনেকে এই মার্কেটিং করে প্রচুর আয় করছেন । মন চাইলে আপনিও এ
কাজ করে অর্থ আয় করতে পারেন।
বিউটি পার্লার করা যায়:-
মেয়েদের ঘরে বসে আয় করার উপায় এটাকে নিয়ে যদি আমরা আরও একটু ভাবি তাহলে
আত্মকর্মসংস্থানের লাভজনক উদ্যোগ হিসেবে বিউটি পার্লার কেউ ধরে নিতে পারি । এই
কর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত হয়ে এ সমাজে অনেকে আমাদের চোখের সামনে
অর্থনৈতিকভাবে মজবুত একটি অবস্থানে রয়েছে। সমাজে সৌন্দর্য সচেতন বৃদ্ধি
হওয়ার ফলে বিউটি পার্লারের চাহিদাও দিন দিন অনেক বেড়ে যাচ্ছে আপনি যদি চান
তাহলে এ ব্যাপারে প্রশিক্ষণ নিয়ে এগিয়ে যেতে পারেন।
লেখকের মন্তব্য:-
বর্তমান সময়ে মেয়েদের ঘরে বসে আয় করার উপায় , আমাদের চারপাশে অনেক উদাহরণ
রয়েছে, এটি বাস্তব স্বপ্ন নয়। যদি একটু মনোযোগ দিয়ে চারপাশে খেয়াল করা যায়
তাহলে অনেক দৃষ্টান্ত রয়েছে। শুধু সঠিক দিক নির্দেশনা আপনার ইচ্ছা শক্তি আর
ধৈর্য তাহলে আপনি আপনার আত্মমর্যাদা নিয়ে এগিয়ে যেতে পারবেন আপনার
কর্মসংস্থানের দিকে। আমার এই লেখাগুলির প্রতিটি উপায় বাস্তব সম্মত , কেউ যদি
আমার এই লেখা পড়ার পর নিজের মন-মানসিকতা স্থির করে সঠিক চিন্তা ধৈর্য নিয়ে
এগিয়ে যায় তাহলে সে অবশ্যই আয়ের পথ তৈরি করতে পারবে । আমার শেষ কথা , আপনার
ইচ্ছা থাকলেই ঘরে বসে আয় করা সম্ভব।


.webp)
.webp)

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url