OrdinaryITPostAd

ফ্রিল্যান্সিং করার অসুবিধা কি কি

 

ফ্রিল্যান্সিং করার অসুবিধা কি কি, প্রযুক্তির সফলতার কারণে বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং আমাদের কাছে আয় উপার্জনের একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। স্বাধীনভাবে কাজ করার সুবিধা রয়েছে যার কারণে অনেকেই এই  পেশাকে গ্রহণ করছেন। এই পেশায় কিছু অসুবিধা রয়েছে যা নতুনদের জানা খুবই জরুরী।  

ফ্রিল্যান্সিং-করার-অসুবিধা-কি-কি

এই পেশায় যেগুলো অসুবিধা রয়েছে তার মধ্যে একটি হলো অনিয়মিত আয়। এখানে কোন নির্দিষ্ট বেতন নেই। কখনো বেশি আয় হতে পারে, আবার কাজ না পেলে অর্থভাব দেখা দিতে পারে। তবে আপনি যদি কাজের ধরন বোঝে কোন ক্লায়েন্টের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে পারেন, সে ক্ষেত্রে অনেকটা দুশ্চিন্তা মুক্ত হওয়া যায়।

সূচিপত্র:-


ফ্রিল্যান্সিং করার অসুবিধা কি কি:-

ফ্রিল্যান্সিং আয়ের একটি স্বাধীন পেশা হলেও এর কিছু বাস্তব অসুবিধা রয়েছে। যা আমাদের শুরুতেই গুরুত্বের সহিত বিবেচনা করা দরকার। ফ্রিল্যান্সিং করার অসুবিধা কি কি লোকমুখে শুনে, বাইরে থেকে দেখে অনেক সহজ ও স্বাধীন পেশা মনে হলেও এর ভেতরে বেশ কঠিন হতে পারে, বিশেষ করে নতুনদের জন্য। এই পেশার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে অনিয়মিত আয়। এখানে নির্দিষ্ট মাসিক কোন বেতন নেই। কখনো বেশি  আয় হতে পারে আবার কমও হতে পারে। এ ধরনের অনিশ্চয়তা অনেকের ক্ষেত্রে মানসিক চাপ হয়ে দাঁড়ায়।

ফ্রিল্যান্সিং করার অসুবিধা কি কি, আপনি যদি শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ের উপর নির্ভর করেন, তাহলে অনেক ঝুঁকিপূর্ণ হবে। নতুনদের কাজ পাওয়ার ক্ষেত্রে বেশ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। শুরুতে ভালো অভিজ্ঞতা এবং ভালো রিভিউ না থাকায় ক্লায়েন্টদের বিশ্বাস অর্জন করা খুব কঠিন হয়ে পড়ে। আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হন তাহলে আপনাকে কাজের জন্য অনেক অপেক্ষা করতে হবে। এ ধরনের পরিস্থিতিতে অনেকে মাঝপথে হাল ছেড়ে দেন। কিন্তু তা করলে হবে না, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি ধৈর্য ও সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যান, তাহলে অবশ্যই সফলতার দেখা পাবেন।

লোকমুখে শোনা যায় ফ্রিল্যান্সিং করলে অল্প সময়ের মধ্যে আয় উপার্জন হয়। কিন্তু বাস্তবতা আলাদা। এখানে অনেক প্রতিযোগিতা। একই কাজের জন্য গোটা বিশ্ব থেকে হাজার হাজার ফ্রিল্যান্সার আবেদন করেন। অনেকে কম দামে কাজ করার প্রস্তাব দেয়। এতে কাজের দাম কমে যায়। আপনি দক্ষ ফ্রিল্যান্সার হওয়া সত্বেও যিনারা অল্প দামে কাজ করছেন, উনাদের কারণে আপনার কাজের সঠিক দামটা পাচ্ছেন না। এ সমস্যাটাও একটি বড় সমস্যা। ফ্রিল্যান্সারদের আরেকটি বড় সমস্যা হচ্ছে সময় ব্যবস্থাপনা। এখানে কাজের নির্দিষ্ট সময় সীমা নেই। যার কারণে অনেকে সময়ের সঠিক ব্যবহার করতে পারেন না। অনেকে অতিরিক্ত কাজ নিয়ে চাপের মধ্যে পড়ে।

আবার কেউ কাজ ফেলে রেখে পরে সমস্যায় পড়েন। আপনার যদি সঠিক পরিকল্পনা না থাকে, তাহলে কাজের মান কমে যাওয়ার সম্ভব না তৈরি হয়। ক্লায়েন্টের সাথে যোগাযোগের সমস্যাও একটি বড় সমস্যা।  ভিন্নদেশের ক্লায়েন্টের সাথে কথা বলার সময় ভাষাগত এবং  সময়ের পার্থক্য হওয়ার কারণে সমস্যা দেখা দেয়। এতে কাজের মান ও সম্পর্ক নষ্ট হতে পারে।  স্বাস্থ্যগত দিক থেকেও ফ্রিল্যান্সিং করার সময় অনেক ঝুঁকি তৈরি হয়।   দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করার কারণে চোখের সমস্যা, ঘাড় ও পিঠের ব্যথা দেখা দিতে পারে, এবং মানসিক চাপও বাড়তে পারে। নিয়মিত বিরতি না নিলে, এই সমস্যাগুলো  গুরুতর হয়ে উঠতে পারে।

 ফ্রিল্যান্সিং একটি স্বাধীন পেশা হলেও এর সীমাবদ্ধতা রয়েছে।  এই পেশায় আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে। ফ্রিল্যান্সিং করার অসুবিধা কি কি।  ধৈর্য, দক্ষতা ও সময় ব্যবস্থাপনাকে আপনার সফলতার জন্য গুরুত্ব দিতে হবে। ফ্রিল্যান্সিং কাজে যোগ দেওয়ার আগে, আপনাকে এর সুবিধা অসুবিধা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা রাখতে হবে। যাতে যে কোন সময় সমস্যা হলে খুব সহজে  মোকাবেলা করে সমাধান করতে পারেন। 

অনিয়মিত আয় ও আর্থিক অনিশ্চয়তা:-

ফ্রিল্যান্সিং একটি স্বাধীন পেশা। এই পেশা আয় উপার্জনের জন্য জনপ্রিয় হলেও এর বড় চ্যালেঞ্জ হচ্ছে অনিয়মিত আয় ও আর্থিক অনিশ্চয়তা। অনেকের স্বাধীনভাবে কাজ করা এবং ঘরে বসে আয় করার জন্য ফ্রিল্যান্সিংকে বেছে নেন। কিন্তু এখানে বাস্তবতা হলো এই পেশায় আয়ের পরিমাণ সব সময় নির্দিষ্ট থাকে না। যা একজন ফ্রিল্যান্সারের জীবনে অনেক সমস্যা তৈরি করতে পারে। এই পেশায় কাজের ধারাবাহিকতা সব সময় থাকে না। কখনো অনেক কাজ পাওয়া যায়। মাঝেমধ্যে কাজের অভাবও দেখা দেয়।

এই সমস্যার কারণে মাসিক আয় কখনো বেশি হয়, আবার কমও হয়। এগুলো কারণে একজন ফ্রিল্যান্সারের নির্দিষ্ট বাজেট তৈরি করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে যারা নতুন তাদের জন্য ক্লায়েন্ট পাওয়া এবং কাজ ধরে রাখা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আর্থিক অনিশ্চয়তা সব ক্ষেত্রের মানসিক চাপ বাড়িয়ে দেয়। একজন ফ্রিল্যান্সার যখন আর্থিক অনিশ্চয়তায় থাকবে। তখন তার মানসিক চাপ বৃদ্ধি হবে এটাই স্বাভাবিক। নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা না থাকলে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়। মাস শেষে কত টাকা আসবে এটা নিশ্চিত না থাকলে স্বাভাবিক জীবনেও প্রভাব পড়ে।

এ ধরনের মানসিক চাপ কাজের পারফরমেন্সে বাধা তৈরি করে। যার ফলে আবারো নতুন কাজ পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হয়।সঞ্চয়ের সুযোগ ফ্রিল্যান্সিংয়ে তুলনামূলক ভাবে কম থাকে। বিশেষ করে নতুনদের জন্য এ সমস্যা তৈরি হয়। নিয়মিত চাকরির মত এখানে নির্দিষ্ট আয় না থাকায় অনেকে সঞ্চয় করতে পারে না। যার কারণে জরুরী মুহূর্তে আর্থিক সংকটে পড়তে হয়। তবে এই সমস্যাগুলো মোকাবিলা করার উপায় রয়েছে। আপনার উচিত হবে একাধিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করা। আপনার একটি কাজ বন্ধ হয়ে গেলে অন্য কাজ চালু থাকবে।

 নিজের স্কিল বাড়ানোর অত্যন্ত জরুরী। নতুন স্কিল শিখলে কাজের সুযোগ বাড়ে এবং আয়ের পরিমাণও বৃদ্ধি হয়। পরিমাণে অল্প হলেও সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলবেন। এতে সমস্যা মোকাবিলায় বড় ভুমিকা রাখে। ফ্রিল্যান্সিং করার অসুবিধা কি কি। ফ্রিল্যান্সিংয়ের অনিয়মিত আয়, আর্থিক অনিশ্চয়তা একটি স্বাভাবিক বাস্তবতা। তবে সঠিক পরিকল্পনা দক্ষতা সচেতন ব্যবস্থাপনার মাধ্যমে এ সমস্যাকে নিয়ন্ত্রণ করা যায়। আপনি যদি ধৈর্য ধরে এবং কৌশলগতভাবে এগিয়ে যান। তাহলে এই অনিশ্চয়তার মধ্যেও সফল স্থিতিশীল ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন ।    

ফ্রিল্যান্সিং-করার-অসুবিধা-কি-কি


এখানে নতুনদের জন্য কাজের সমস্যা:-

ফ্রিল্যান্সিং করার সুবিধা কি কি। নতুন ফ্রিল্যান্সারদের জন্য কাজের সমস্যা একটি বাস্তব ও গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে মনে করে শুধু মাত্র একটি অ্যাকাউন্ট  খুললেই কাজ পাওয়া যাবে। কিন্তু বাস্তবে পুরোটাই এর উল্টো। নতুনদের শুরুতে অনেক চ্যালেঞ্জিংয়ের মুখোমুখি হতে হয়। সঠিকভাবে বুঝে মোকাবিলা না করতে পারলে হতাশা তৈরি হয়। কাজ না পাওয়াটা হচ্ছে নতুনদের বড় সমস্যা। যে মার্কেটগুলো জনপ্রিয়, সেখানে হাজার হাজার ফ্রিল্যান্সার কাজের জন্য আবেদন করে থাকেন। সেখানে একজন নতুন ফ্রিল্যান্সারের কোন রিভিউ বা কাজের অভিজ্ঞতা না থাকায় ক্লায়েন্টরা সহজে কাজ দিতে চায় না।

ফলে বারবার আবেদন করেও কোন সাড়া পাওয়া যায় না। যার কারনে নতুনদের আত্মবিশ্বাস্য কমে যায়। নতুনদের ক্ষেত্রে দক্ষতাও একটি বড় বাধা। অনেক ফ্রিল্যান্সার দক্ষতা অর্জন না করে ফ্রিল্যান্সিং শুরু করে দেন এতে তারা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হন। কখনো কাজ পেলেও সঠিকভাবে করতে পারেনা,  তখন খারাপ রিভিউ ঝুঁকিতে থাকে। যা ভবিষ্যতে কাজ পাওয়ার সম্ভাবনাকে কমিয়ে দেয়। কমিয়ে দেয় । সঠিকভাবে আবেদন করতে না পারাটাও একটি সমস্যা। নতুন অবস্থায় অনেকে বুঝতে পারেন না কিভাবে  ক্লায়েন্টের কাছে নিজেকে উপস্থাপনা করতে হয়। সাধারণ বা  কপি করা প্রোপোজাল ক্লাইন্টের দৃষ্টি আকর্ষণ করতে পারে না। 

ফলে ভালো দক্ষতা থাকা সত্ত্বেও তারা কাজ থেকে বঞ্চিত হচ্ছে। অল্প পরিশ্রম করে কাজ করার প্রবণতা নতুনদের মধ্যে বেশি দেখা যায়। কাজ পাওয়ার আশায় অনেকে খুব কম দামে কাজ করতে রাজি হয়ে যায়। এতে নিজেরও কাজের মূল্য কমিয়ে দেয়। ফলে পরবর্তীতে ভালো  রেটে কাজ পাওয়াও  সমস্যা হয়ে যায়। যোগাযোগের দক্ষতার অভাবও একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ক্লায়েন্টের সঙ্গে স্পষ্ট ভাবে কথা বলা, কাজের ব্যাপারে পরিষ্কার ধারণা নেওয়া এবং সময় মতন আপডেট দেওয়া এই বিষয়গুলো নতুনরা প্রায় দুর্বল হয়ে থাকে।

এতে ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং কাজের মান কমে যায়। প্রতিটি প্রপোজাল কাস্টমাইজ করে লেখা দরকার। ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী নিজের দক্ষতা তুলে  ধরলে কাজ পাওয়ার সম্ভাবনা বাড়ে। শুরুতে কম দামে কাজ করলেও ধীরে ধীরে নিজের রেট বাড়ানোর  চেষ্টা করতে হবে। ফ্রিল্যান্সিং করার শুরুটা কঠিন হলেও অসম্ভব নয়। ধৈর্য নিয়মিত শেখার আগ্রহ এবং সঠিক কৌশল অবলম্বন করলে এ সমস্যা গুলো দূর হয়। সময়ের সঙ্গে সঙ্গে কাজের অভিজ্ঞতা বাড়লে কাজ পাওয়া সহজ হয় এবং একটি স্থায়ী ক্যারিয়ার গড়ে ওঠে । 

এখানে অনেক প্রতিযোগিতা ও কম রেটের সমস্যা:-

ফ্রিল্যান্সিং একটি স্বাধীন পেশা। বর্তমান সময়ে ইহা আয়ের একটি জনপ্রিয় মাধ্যম। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে  অনিয়মিত আয় ও আর্থিক অনিশ্চয়তা। স্বাধীনভাবে কাজ করার সুবিধা এবং ঘরে বসে আয় করার সুযোগের জন্য এই পেশাকে অনেকে বেছে নিচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো এখানে আয় সব সময় নির্দিষ্ট পরিমাণের হয় না। যার কারণে একজন ফ্রিল্যান্সারের জীবনে নানা ধরনের সমস্যা হতে পারে। এই কাজে ধারাবাহিকতা সবসময় থাকে না। ফ্রিল্যান্সিং করার সুবিধা কি কি এখানে নির্দিষ্ট পরিমাণের কাজ পাওয়া যায় না।

কখনো এখানে অনেক কাজ পাওয়া যায়। আবার মাঝে মধ্যে কাজের অভাবও দেখা দেয়। এসবের কারণে মাসিক আয় কখনো বেশি আবার কখনো কম হয়। যার কারণে একজন ফ্রিল্যান্সারের ক্ষেত্রে মাসিক অথবা বাৎসরিক বাজেট করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে নতুনদের ক্ষেত্রে এগুলো সমস্যা দেখা দেয়।  ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করার পর নতুন  এবং অভিজ্ঞ সবার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এখানে অনেক প্রতিযোগিতা এবং কম রেটে কাজ করার চাপ। অনলাইন মার্কেটপ্লেসে একটি কাজের জন্য লাখো ফ্রিল্যান্সারেরা প্রতিযোগিতা করছে।
 
 একটি কাজ পাওয়া খুবই কঠিন হচ্ছে আবার কাজের ন্যায্য মূল্যেও রক্ষা করা চ্যালেঞ্জিং হচ্ছে। এখানে প্রতিযোগিতা অত্যন্ত বেশি। একটি কাজের জন্য শত শত আবেদন পড়ে। একজন ক্লায়েন্ট যখন এতগুলো আবেদন পান তখন তিনি স্বাভাবিক ভাবেই অভিজ্ঞ এবং রিভিউধারী কম রেটে কাজ করতে ইচ্ছুক এমন ফ্রিল্যান্সারদের বেছে নেন। এসব কারণে অনেক সময় কাজ পাওয়া কঠিন হয়ে যায়। আপনি দক্ষ হওয়া সত্বেও শুধুমাত্র প্রতিযোগিতার কারণে কাজ হাতছাড়া হয়ে যায়। কম রেটে কাজ করা একটি বড় সমস্যা। অনেক ফ্রিল্যান্সার কাজ পাওয়ার আশায় কম রেটে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। এতে বাজারে একটি নেতিবাচক প্রভাব পড়ে।

 একজন ফ্রিল্যান্সার যখন দেখেন, তার থেকে কম অভিজ্ঞ কেউ, কম দামে কাজ করছেন, তখন বাধ্য হয়ে তিনি নিজেরও রেট কমিয়ে দেন। এতে অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের অর্থনৈতিক এবং ক্যারিয়ারের ক্ষতি হয়। কম রেটে কাজ করলে কাজের মানে প্রভাব পড়ে। যখন তিনি  তার সঠিক পারিশ্রমিক পাবেন না। তখন তার কাজের প্রতি আগ্রহ নষ্ট হয়ে যেতে পারে। এগুলো কারণে ক্লায়েন্ট সন্তুষ্ট হন না এবং পুরো মার্কেটপ্লেসে   নীতিবাচক প্রভাব তৈরি হয়। এই সমস্যার সমাধানের পথ রয়েছে। প্রথমে আপনাকে আপনার দক্ষতা এমনভাবে প্রমাণ করতে হবে। 

যাতে আপনি অন্যদের থেকে আলাদা হতে পারেন। আপনার কাজের মান ভালো হলে অবশ্যই ক্লায়েন্টেরা গুরুত্ব দেবেন। নির্দিষ্ট একটি নিস বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব কাজ করার চেষ্টা করলে প্রতিযোগিতা বেড়ে যায়। আপনি একটি নিস নিয়ে কাজ করলে প্রতিযোগিতা অনেক সময় কম হয়। এখানে প্রতিযোগিতা এবং কম রেটের সমস্যা একটি সাধারণ বাস্তবতা। এটিকে অতিক্রম করা সম্ভব। শুধুমাত্র চাই আপনার ধৈর্য দক্ষতা ও সঠিক কৌশল নিয়ে কাজ করার আগ্রহ। তাহলেই  আপনি এটিকে অতিক্রম করতে পারবেন।

ফ্রিল্যান্সিং-করার-অসুবিধা-কি-কি

সময় ব্যবস্থাপনা এবং কাজের চাপ:-    

সময় ব্যবস্থাপনা এবং কাজের চাপ এই দুটো বিষয় কর্মজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই স্বাধীন পেশায় যিনারা কাজ করেন, উনাদের জন্য এ দুটো বিষয় আরো গুরুত্বপূর্ণ। এখানে নির্দিষ্ট কোন অফিস নেই। তদারকি করার জন্য কোন লোক নেই। নিজেকে পরিকল্পনা করে চলতে হয়। আপনি যদি সঠিকভাবে সময় ব্যবস্থাপনা করতে না পারেন, তাহলে কাজের চাপ বেড়ে যাবে এবং অস্থিরতা তৈরি হবে। কাজের মানও কমে যাবে।  সময় ব্যবস্থাপনায় অবহেলার কারণে বেশিরভাগ  ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। আমাদের মধ্যে সাধারণত অনেকে কাজের রুটিন তৈরি করেন না। 

যার কারনে আপনি কখন কাজ করবেন এবং বিশ্রাম নেবেন এ ব্যাপারগুলো এলোমেলো হয়ে যায়। তখন কাজ জমা হতে থাকে। জমাকৃত কাজ তাড়াহুড়ো করে শেষ করতে গিয়ে কাজের মানও খারাপ হয়ে যায়। এতে আপনার উপর  ক্লায়েন্টের মনক্ষুন্নতা তৈরি হতে পারে। অতিরিক্ত কাজ ধীরে ধীরে আপনার মানসিক চাপ তৈরি করবে। জমাকৃত কাজ একসঙ্গে শেষ করা কঠিন হয়ে পড়ে। তখন উদ্বেগ ও দুশ্চিন্তা বেড়ে যায়। এ অবস্থায় কাজের প্রতি মনোযোগ কমে যায় এবং ভুল হওয়ারও  সম্ভাবনা থাকে।

সময়ের সঠিক পরিকল্পনা ব্যক্তিগত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের চাপে অনেক সময় পরিবার, বন্ধু, নিজের জন্য সময় বের করা অসম্ভব হয়ে পড়ে। এতে দৈনন্দিন জীবনের  সামাজিক ভারসাম্য নষ্ট হয়। অনেকে কাজের অগ্রাধিকার ঠিক করতে পারে না। কোন কাজটি আগে করা জরুরী এবং কোনটি পরে করা যায়। এই সিদ্ধান্ত নিতে না পারলে সময়ের অপচয় হয়ে যায়। যার কারণে গুরুত্বপূর্ণ কাজগুলো আরো পিছিয়ে পিছিয়ে যায়।  এই সমস্যা গুলো সমাধান করা সম্ভব।

আপনি একটি দৈনিক রুটিন তৈরি করুন। কখন বিশ্রাম নেবেন এবং কখন কাজ করবেন। এই বিষয়গুলো আগে থেকে নির্ধারণ করলে, অনেকটা কাজের চাপ কমে যায়। আপনি যদি জরুরী বা গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করেন। তাহলে আপনার মানসিক চাপ অনেকটা কমে যাবে। সময় মতো বিরতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় একটা কাজ করলে আপনার ক্লান্তি বাড়বে। তাই মাঝেমধ্যে বিরতি নিলে আপনার কাজের মান এবং গতি দুটো বৃদ্ধি পাবে। সময় ব্যবস্থাপনা ও কাজের চাপ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ। আপনি সময়কে সঠিকভাবে ব্যবহার করলে কাজের চাপ কমে যাবে। পরিকল্পিত কাজের ধারা, সুশৃংখল জীবন, নিজের প্রতি যত্নশীল মনোভাব এই তিনটা জিনিস মেনে চললে সহজেই সফলতা অর্জন করতে পারবেন। 

স্বাস্থ্য সমস্যা এবং সামাজিক বিচ্ছিন্নতা:-

স্বাস্থ্য সমস্যা ও সামাজিক বিচ্ছিন্নতা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ফ্রিল্যান্সিং করার অসুবিধা কি কি, যারা ঘরে বসে কাজ করে তাদের জন্য এ সমস্যাগুলো আরো বেশি হয়। কাজের স্বাধীনতা থাকলেও একাকীত্ব ধীরে ধীরে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। যা আপনার জীবনের জন্য ক্ষতিকর। আপনি যখন দীর্ঘ সময় বসে কাজ করবেন তখন আপনার শরীরে অনেক সমস্যা দেখা দিতে পারে। প্লেসিং করার অসুবিধা কি কি, যেমন  পিট ব্যথা, ঘাড় ব্যথা, চোখের সমস্যা, মাথাব্যথা। কাজের চাপের কারণে অনেকে শরীরের প্রতি অমনোযোগী হয়ে যায়।

নিয়মিত ব্যায়াম না করা. সময় মত খাবার না খাওয়া। পর্যাপ্ত ঘুমের অভাব হলে আপনি শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়বেন। যার কারণে ধীরে ধীরে কর্ম ক্ষমতা কমে যাবে এবং কাজের মানেও এর নেগেটিভ প্রভাব পড়বে। আপনাকে মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। এ কাজ করতে গিয়ে সামাজিক বিচ্ছিন্নতার কারণে অনেকে একাকিত্বে ভোগেন। কিন্তু  অফিস সহকর্মীদের সঙ্গে প্রতিদিনের যোগাযোগ যে সামাজিক সংযোগ তৈরি করে তা ফ্রিল্যান্সারের ক্ষেত্রে অনেকটাই কমে যায়।

এর ফলে আপনার ভেতরে একঘেঁয়েমি হতাশা ও  উদ্বেগ তৈরি হবে। প্রযুক্তির উপর নির্ভরশীলতা এই সমস্যা আরো বাড়িয়ে দেয়। এগুলো সমস্যা সমাধানের উপায় হচ্ছে আপনাকে নিয়মিত সরি চর্চা করতে হবে। কাজের মাঝে বিরতি নিতে হবে। নিঃসঙ্গতা দূরীকরণের জন্য যোগাযোগ বজায় রাখতে হবে। পরিবার, বন্ধু, বান্ধব সবার সঙ্গে কথা বলে সামাজিক ভারসাম্য রক্ষা করতে হবে। আপনি সচেতন ও সঠিক অভ্যাসের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। কাজের পাশাপাশি আপনার শরীর ও মনের যত্ন নেওয়া অত্যন্ত জরুরী। 

লেখকের মন্তব্য:-

ফ্রিল্যান্সিং একটি স্বাধীন পেশা। ঘরে বসে কাজ করার সুবিধার জন্য অনেকেই এই পেশার প্রতি আকৃষ্ট হচ্ছেন। এই পেশায় যেমন সুবিধা রয়েছে তেমনি অসুবিধাও আছে। লেখকের দৃষ্টিতে এই সুবিধা গুলো বোঝা এবং মোকাবেলা করা অত্যন্ত জরুরী। এটি একটি সম্ভাবনাময় ক্ষেত্র। কিন্তু সবার জন্য নয়। ফ্রিল্যান্সিং করার অসুবিধা কি কি। আপনার যদি সঠিক পরিকল্পনা, দক্ষতা, ধৈর্য থাকে তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন।  যদি আপনি এই পেশায় আসার সিদ্ধান্ত নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে এর ভালো মন্দ বিবেচনা করে আসতে হবে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪