OrdinaryITPostAd

নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন

নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, বর্তমান সময়ে ঘরে বসে আয় করার যে উপায়গুলো রয়েছে ফ্রিল্যান্সিং তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি উপায়। আপনি যদি সঠিকভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন, তাহলে আপনার সম্ভাবনাময় একটি উজ্জ্বল ক্যারিয়ার হতে পারে। অনেকে মনে করেন  অভিজ্ঞতা ছাড়া ফ্রিল্যান্সিং সম্ভব না, কিন্তু আপনি ধাপে ধাপে এই যাত্রা শুরু করতে পারেন। 

নতুনরা-কিভাবে-ফ্রিল্যান্সিং-শুরু-করবেন

এখানে আপনি সফলতা অর্জন করতে চাইলে আপনাকে পরিশ্রমী হতে হবে এবং সঠিক কৌশল অবলম্বন করতে হবে। নতুনেরা সবকিছু একসাথে শিখতে চাই, কিন্তু এতে কোন দক্ষতা অর্জন হয় না, প্রথমে আপনাকে একটি নির্দিষ্ট কাজ বেছে নিতে হবে এবং সেটার উপর ফোকাস করলে আপনার সফলতা আশা করা যায়।

সূচিপত্র:-

নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন:-

যিনারা ঘরে বসে আয় করতে চান উনাদের মনে সবসময় একটি প্রশ্ন জাগে, নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং করবে। সবার মনেই এ ধরনের প্রশ্ন আসে। ফ্রিল্যান্সিং এমন একটি বিষয় যেখানে আপনি, অফিসে না গিয়ে অনলাইনের মাধ্যমে  ক্লায়েন্টের কাজ করে অর্থ উপার্জন করতে পারেন। আপনাকে ধৈর্যের সহিত সঠিক পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে কোন একটি নির্দিষ্ট বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে হবে। আপনি যদি দক্ষতা অর্জন না করতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং করে কখনো আয় করা আপনার পক্ষে সম্ভব হবে না। 

নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন এটা নিয়ে  শুরুতে অনেকে হতাশ হয়ে পড়েন। এজন্য নতুনদের ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে কিভাবে হতাশা মুক্ত করে ফ্রিল্যান্সিংয়ের অগ্রযাত্রায় সহায়তা করা যায় তা নিয়ে আমার আজকের এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে। প্রথমে আপনাকে বুঝতে হবে, ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে দক্ষ হতে হবে। দক্ষতা ছাড়া আপনি কখনোই এগিয়ে যেতে পারবেন না। অতএব একটি নির্দিষ্ট দক্ষতা অবশ্যই আপনার প্রয়োজন।

ফ্রিল্যান্সিংয়ের জগতে আপনি কি ধরনের কাজ করতে চান সেটা আগে স্থির করতে হবে। যেমন-  ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট রাইটিং। প্রথমে সহজ ও আপনার আগ্রহের সঙ্গে মিল আছে এমন একটি কাজ বেছে নিতে হবে। আগ্রহ থাকলে শেখার গতি বাড়ে। এই গতি আপনাকে নিয়ে যাবে সফলতার উচ্চ শিখরে। এরপর আপনার পছন্দের  স্কিলটি ভালোভাবে শিখতে হবে। বর্তমান সময়ে ইন্টারনেটে প্রচুর ফ্রি রিসোর্স রয়েছে, এগুলো আপনি ধাপে ধাপে শিখে আপনার দক্ষতা বৃদ্ধি করতে পারেন। 

ইউটিউব ভিডিও, অনলাইন অথবা  অফলাইনের কোর্স করে কিংবা ব্লগ আর্টিকেলের মাধ্যমে আপনি অল্প সময়ে আপনার একটি ভালো ভিত্তি তৈরি করতে পারেন। শেখার পাশাপাশি নিজের জন্য ছোট ছোট প্রজেক্ট তৈরি করে পোর্টফলিও করে  গড়ে তুলুন। এই  পোর্টফলিও ক্লায়েন্টকে আপনার দক্ষতা তুলে ধরতে সাহায্য করবে । দক্ষতা অর্জন করার পাশাপাশি আপনাকে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে একাউন্ট খুলতে হবে। জনপ্রিয় প্ল্যাটফর্ম গুলোর মধ্যে Upwork, Fiver এবং Freelancer.com উল্লেখযোগ্য। 

এখানে আপনাকে একটি প্রফেশনাল পোর্টফলিও তৈরি করতে হবে। যেখানে আপনার স্কিল অভিজ্ঞতা এবং কাজের অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। প্রোফাইল যত সুন্দর এবং পরিষ্কার হবে ক্লাইন্টের কাছে আপনার গুরুত্ব তত বাড়বে। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা এবং পোর্টফলিও তৈরি করার পর আপনাকে কাজের জন্য আবেদন শুরু করতে হবে। শুরুতে আপনি কাজ নাও পেতে পারেন, এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে, চিন্তার কোন কারণ নেই,  এতে ধৈর্য হারানো যাবে না। মূল কথা আপনাকে ধৈর্য ধরে নিয়মিত ভাবে বিড করতে হবে এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী প্রপোজল লিখতে হবে।

প্রথম কাজগুলো আপনি কম রেটে করতে পারেন, এতে দ্রুত রিভিউ ও রেটিং পাওয়া যায়। যা আপনাকে ভবিষ্যতে বড় কাজ পেতে সহায়তা করবে। ক্লায়েন্টের সঙ্গে কথা বলার সময় আপনার স্পষ্টতা থাকতে হবে এবং ভদ্রভাবে কথা বলতে হবে। সময় মত কাজ সম্পন্ন করতে হবে এবং  দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এছাড়া আপনার নতুন নতুন বিষয় শেখার আগ্রহ থাকতে হবে এবং কাজের মান ঠিক রাখার প্রচেষ্টা করতে হবে। যেকোনো সফলতা একটি ধৈর্যের খেলা। ফ্রিল্যান্সিং এর ব্যতিক্রম নয়। শুরুতে বাধা  আসতেই পারে। এতে ধৈর্যহারা হলে হবে না।

সফলতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই বাধা উপেক্ষা করতে হবে। আপনি যদি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান তাহলে অবশ্যই একদিন সফলতার সন্ধান পাবেন। তাই সময় নষ্ট না করে একটি  স্কিল বেছে নিন, শেখা শুরু করুন নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় চাবিকাঠি হচ্ছে ধৈর্য এবং ধারাবাহিকতা। আপনি প্রথমে কাজ না পেলেও হতাশ হবেন না। প্রতিদিন শিখতে থাকবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন। আপনি যদি নিয়মিত ভাবে সঠিক চেষ্টা চালিয়ে যেতে থাকেন তাহলে অবশ্যই সফলতার দেখা পাবেন। নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, মনে রাখবেন সঠিক পরিকল্পনা এবং চেষ্টা ছাড়া কেউ সফলতা অর্জন করতে পারেনি। অতএব আপনাকে এবং আমাকে সফলতা অর্জন করতে হলে অবশ্যই সঠিক পরিকল্পনার মাধ্যমে চেষ্টা চালিয়ে যেতে হবে।

ফ্রিল্যান্সিং কি এবং এর জনপ্রিয়তার কারণ:-

ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইন্টারনেটের সহজলভ্যতা এবং প্রযুক্তির উন্নয়নের ফলে মানুষ এখন ঘরে বসে বিশ্বব্যাপী আয় করার সুযোগ  পাচ্ছেন। ফ্রিল্যান্সিং  এমন একটি কাজের পদ্ধতি, যেখানে একজন ব্যক্তি নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানের অধীনে স্থায়ীভাবে কাজ না করে  ক্লায়েন্টের জন্য স্বাধীনভাবে কাজ করে আয় করেন অর্থাৎ এখানে আপনি নিজেই নিজের বস, নিজের সময় অনুযায়ী কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং একটা স্বাধীন পেশা হিসেবে বিবেচিত।

একজন ফ্রিল্যান্সার নিজের ইচ্ছামত কাজ বেছে নিতে পারেন। কখন কোথায় কিভাবে কাজ করবেন সেটাও নিজে নির্ধারণ করতে পারেন। এর স্বাধীনতার কারণে বর্তমান সময়ে অনেকে চাকরির পরিবর্তে ফ্রিল্যান্সিং কে বেছে নিচ্ছেন। বিশেষ করে  চলমান শিক্ষার্থী, বেকার শিক্ষার্থী, যিনারা অতিরিক্ত আয় করতে চান, উনাদের কাছে একটি বিকল্প আকর্ষণীয় পেশা হয়ে উঠেছে। ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয়তার পিছনে আরেকটি বড় কারণ হচ্ছে সহজেই প্রবেশযোগ্যতা। আপনার যদি কম্পিউটার এবং ইন্টারনেট থাকে তাহলে  আপনি অতি সহজেই প্রবেশ করতে পারবেন। 

এখানে কোন বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন হয় না। নতুনরা কিভাবে ফিন্যান্সিং শুরু করবেন, আপনি যদি কোন একটি দক্ষতা যেমন কনটেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট বা ডাটা এন্ট্রি তে পারদর্শী হন তাহলে সহজেই অনলাইনে আপনি কাজ খুঁজে নিতে পারবেন। বিভিন্ন মার্কেটপ্লেসে এ ধরনের কাজ পাওয়া যায়। Upwork, Fiver, এবং Freelancer.com এ ধরনের প্লাটফর্ম গুলো ফ্রিল্যান্সিং গুলোকে আরো সহজ করে তুলেছে। এসব মার্কেটপ্লেস থেকে খুব সহজে একজন ফ্রিল্যান্সার কাজ খুঁজে নিতে পারেন।

এতে কাজের সুযোগও বাড়ে এবং আয়ের উপায় প্রসারিত হয়। ফ্রিল্যান্সিংয়ের  আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভালো আয়ের সম্ভাবনা। এখানে আপনি ভালো আয় করতে চাইলে অবশ্যই আপনাকে দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। একজন ফ্রিল্যান্সার ভালো পরিমাণ আয় করে থাকেন। অনেকে ফ্রিল্যান্সিংকে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে গ্রহণ করছেন এবং সফল হচ্ছেন।  বর্তমান সময়ে এটি শুধু পার্টটাইম আয়ের উৎস নয়  বরং একটি পূর্ণাঙ্গ পেশা হিসেবেও প্রতিষ্ঠিত হচ্ছে।

নতুনদের সঠিক ফ্রিল্যান্সিং স্কিল নির্বাচন:-

নতুনদের ক্ষেত্রে সঠিক ফ্রিল্যান্সিং স্কিল নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে কোন কাজ শিখবেন এটা নিয়ে অনেকে দ্বিধায় পড়ে যান এবং একসঙ্গে অনেক বিষয়ে দক্ষতা নেওয়ার চেষ্টা করেন। কিন্তু এতে দক্ষতা তৈরি হয় না। তাই শুরুতে একটি নির্দিষ্ট  স্কিল বেছে নেওয়া এবং সেটার উপর মনোযোগ দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। প্রথমে আপনি আপনার পছন্দের প্রতি গুরুত্ব দেবেন। আপনাকে যে কাজটি করতে ভালো লাগবে সেটি আপনি শুরু করতে পারেন। এই কাজটি আপনার সেরা স্কিল হতে পারে।

যে কাজে আপনার আগ্রহ নেই সে কাজ আপনি দীর্ঘদিন ধরে করতে পারবেন না। আপনার লেখালেখিতে যদি আগ্রহ থেকে থাকে, তাহলে কনটেন্ট রাইটিং নিয়ে কাজ করতে পারবেন। আবার আপনি যদি সৃজনশীলতা পছন্দ করেন তাহলে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে পারেন অথবা ভিডিও এডিটিং করতে পারেন। নিজের পছন্দ অনুযায়ী  স্কিল নির্বাচন করবেন, তাহলে আপনার শেখার প্রতি আগ্রহ থাকবে এবং দ্রুত উন্নতি করতে পারবেন। আপনি যে স্কিল নির্বাচন করবেন, তার বাজার চাহিদা নির্বাচন করা অত্যন্ত জরুরী।

 আপনি এমন একটি কাজ বেছে নিবেন যার চাহিদা অনলাইনে বেশি এবং ভবিষ্যতেও থাকবে। বর্তমানে কনটেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি ইত্যাদি। এ কাজগুলোর চাহিদা বেশি। এ ধরনের স্কিল শিখলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। শুধুমাত্র নিজের পছন্দ অনুযায়ী স্কিল তৈরি করলে হবে না, বাজারের চাহিদা টা মাথায় রাখতে হবে।

নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সহজ থেকে শুরু করতে হবে। অনেকে শুরুতে কঠিন কাজ বেছে নেন যা পরে সমস্যা হয়ে দাঁড়ায়। তাই শুরুতে সহজ  স্কিল যেমন ডাটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিয়ে শুরু করতে পারেন। এগুলো শেখার পর আপনি যখন অভিজ্ঞ হবেন, তখন আপনি জটিল স্কিল শিখতে পারেন। এতে করে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং  শিখার পথ সহজ হবে। 

নতুনরা-কিভাবে-ফ্রিল্যান্সিং-শুরু-করবেন

ধাপে ধাপে ফ্রিল্যান্সিং শুরু করার গাইড:-

ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যা ঘরে বসে আয় করার সুযোগ করে দেয়। অনেকের ধারণা ফ্রিল্যান্সিং শুরু করতে হলে দক্ষতা অভিজ্ঞতার দরকার। কিন্তু সঠিক দিক নির্দেশনা থাকলে এটি আপনি শুরু করতে পারেন এবং ধাপে ধাপে দক্ষতা অর্জন করতে পারেন। নিম্নে কিছু পরামর্শ তুলে ধরা হলো। প্রথম ধাপ হল নিজের দক্ষতা নির্বাচন করা। নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে বুঝতে হবে, আপনি কোন কাজে ভাল।

 যদি আপনার দক্ষতা না থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। ইউটিউব, অনলাইন কোর্স, অফ লাইন কোর্স, ফ্রি রিসোর্স থেকে খুব সহজে আপনি একটি স্কিল সম্পর্কে শিখে নিতে পারেন। আপনি যেই স্কিলটি বেছে নিয়েছেন সেটা নিয়মিতভাবে প্র্যাকটিস করতে হবে। এটি নিয়ে আপনি যত কাজ করবেন আপনার দক্ষতা তত বৃদ্ধি হবে।  মার্কেটপ্লেসে কাজ পাওয়ার জন্য পোর্টফলিও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যা শিখেছেন এবং যেসব কাজ করেছেন সেগুলো সুন্দরভাবে সাজিয়ে একটি পোর্টফোলেও তৈরি করুন। 

এই পোর্টফোলিও আপনার দক্ষতা প্রমাণ করবে।  ক্লায়েন্টেরা আপনাকে কাজ দেওয়ার আগে আপনার পোর্টফলিও দেখবেন। তারপরে ওনারা সিদ্ধান্ত নেবেন আপনাকে কাজ দেবেন কিনা। ফ্রিল্যান্সিং একটি প্রতিযোগিতামূলক ক্ষেত্র। এখানে টিকে থাকতে হলে আপনাকে নিয়মিতভাবে নতুন  টুলস এবং নতুন স্কিল সম্পর্কে আপডেট থাকতে হবে। ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে ধৈর্যশীল হতে হবে। ধৈর্য পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনাকে এগিয়ে যেতে হবে, তাছাড়া সফলতা কখনোই  অর্জন করতে পারবেন না।

জনপ্রিয়  মার্কেটপ্লেস এবং কাজ পাওয়ার উপায়:- 

ফ্রিল্যান্সিং শুধু আয়ের মাধ্যম নয়। এটা একটি স্বাধীন পেশা। তবে সফল হতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল, পরিশ্রমী হতে হবে। ধৈর্যশীলতা, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা এই তিনটির সমন্বয়ে আপনি কাজ করলে সফলতার দেখা পাবেন। সফল হতে হলে আপনাকে জানতে হবে কোন কাজগুলো বেশি জনপ্রিয় এবং কিভাবে মার্কেটপ্লেসে কাজ পেতে হয়। প্রথমে আলোচনা করা যায়, জনপ্রিয় কাজগুলো নিয়ে, বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন যে কাজগুলো রয়েছে, গ্রাফিক্স ডিজাইন তার মধ্যে একটি।

যেখানে লোগো, ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা হয়। কন্টেন্ট রাইটিংও  খুব জনপ্রিয়। আর্টিকেল লেখা, প্রোডাক্ট ডেসক্রিপশন ইত্যাদি। এছাড়া ফেসবুক মার্কেটিং, SEO, ইমেল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট  (ওয়েবসাইট তৈরি করা)  ভিডিও এডিটিং এবং ডাটা এন্ট্রি কাজেরও ভালো চাহিদা রয়েছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো এক বা একাধিক স্কিল  অর্জন করতে পারেন। মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ  ধাপ অনুসরণ করতে হবে।

সর্বপ্রথম আপনাকে একটি প্রফেশনাল প্রোফাইল  তৈরি করতে হবে। আপনার প্রোফাইল পেশাদার হতে হবে এবং আপনার স্কিল অভিজ্ঞতা ও কাজের ধরন  স্পষ্ট ভাবে উল্লেখ করতে হবে। এরপর শক্তিশালী একটি পোর্টফোলিও তৈরি করা অত্যন্ত জরুরী। আপনি প্রথমে যে কাজগুলো করেছেন বা প্র্যাকটিস হিসাবে তৈরি করেছেন সেগুলো সুন্দরভাবে উপস্থাপনা করুন। মূল কথা পোর্টফোলিও দেখে যেন আপনার  উপরে ক্লায়েন্টের নির্ভরশীলতা তৈরি হয়।

কাজ পেতে হলে অবশ্যই সঠিকভাবে আপনাকে আবেদন করতে হবে। ক্লায়েন্টের সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন তা পরিষ্কারভাবে তুলে ধরুন। অবশ্যই   কপি-পেস্ট  প্রপোজাল এড়িয়ে চলুন। অনলাইনে নিয়মিত সক্রিয় থাকতে হবে। প্রতিদিন কিছু সময় মার্কেটপ্লেসে ব্যয় করতে হবে। নতুন জব খুঁজুন এবং আবেদন করুন। ধারাবাহিকভাবে এ কাজ না করলে আপনার জন্য সফলতা অর্জন করা কষ্টসাধ্য হয়ে উঠবে। 


নতুনদের  ভুল এবং সংশোধন করার কৌশল:-

নতুন অবস্থায় কোন কাজ করতে গেলে ভুল হওয়াটাও একটা স্বাভাবিক বিষয়। ভুল ছাড়া শেখা অসম্ভব। ফ্রিল্যান্সিং বলুন, পড়ালেখা বলুন, যেকোনো দক্ষতা অর্জনের ক্ষেত্রে ভুল হয়ে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ভুলগুলো সংশোধন করে কিভাবে উন্নতি করা যায়। যেকোনো কাজে সফলতা অর্জন করতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীলতা ছাড়া আপনি কোন সফলতা অর্জন করতে পারবেন না। নতুনরা কিভাবে  ফ্রিল্যান্সিং শুরু করবেন, নতুনদের সবচেয়ে বড় ভুল হলো ধৈর্য হারিয়ে ফেলা। 

অনেকে কাজ শুরু করার কিছু দিনের মধ্যে সফলতা আশা করেন। আশা অনুযায়ী যখন ফলাফল  পান না তখন সে  হতাশ হয়ে ধৈর্য হারিয়ে মাঝ পথে হাল ছেড়ে দেন। কিন্তু বাস্তবতা হলো যে কোন সফলতা দক্ষতা অর্জনের সময় লাগে। পৃথিবীতে ধৈর্যশীলতার মাধ্যমে সফলতা অর্জন হয়েছে। এ পৃথিবীতে যে যত সফল হয়েছে তার পেছনে ছিল ধৈর্যশীলতা। আপনি ধৈর্য হারিয়ে ফেললে এখানে কখনো সফলতা অর্জন করতে পারবেন না।

নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, তাই ধৈর্য ধরে সঠিক নিয়মে চেষ্টা চালিয়ে যাওয়াটা সফলতার প্রথম ধাপ। আরেকটি সবচেয়ে বড় ভুল হলো শেখার অভাব। অনেক নতুন ফ্রিল্যান্সার কাজ শুরু করলেও সেটিকে গভীরভাবে শেখার পরিবর্তে ওপর ওপর হালকা জ্ঞান নিয়ে কাজ করতে চান। এতে ক্লায়েন্ট সন্তুষ্ট হন না। এই সমস্যার সমাধানের জন্য প্রয়োজন, সঠিক গাইড এবং পরিকল্পনা। 

প্রতিদিন সময় ধরে প্র্যাকটিস করা এবং ধাপে ধাপে নিজের দক্ষতা বাড়িয়ে এগিয়ে যাওয়া। অনেক ব্যক্তি আছেন নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করেও হতাশ হয়ে পড়েন। অন্যরা দ্রুত সফল হচ্ছে এবং নিজেকে ব্যর্থ মনে করছে। কিন্তু প্রত্যেকের শেখার গতি এবং ধরন আলাদা। নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করে হতাশ না হয়ে, নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়া উচিত। 

নতুনরা-কিভাবে-ফ্রিল্যান্সিং-শুরু-করবেন


ফ্রিল্যান্সিং থেকে আয় করার উপায়:-

প্রযুক্তির সফলতার কারণে বর্তমান সময় ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসে আমরা স্বাধীনভাবে আয় করতে পারছি। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের তরুণ তরুণীরা ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন। অনেকে জানতে চাই কিভাবে ফ্রিল্যান্সিং থেকে আয় করা যায়। সঠিক দিকনির্দেশনা এবং পরিচর্যা পরিকল্পনা থাকলে এটাকে লাভজনক পেশা হিসেবে গ্রহণ করা যেতে পারে। নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, সর্বপ্রথম আপনাকে একটি দক্ষতা অর্জন করে নিতে হবে।

মার্কেটপ্লেস সবচেয়ে জনপ্রিয় কাজগুলোর মধ্যে রয়েছে গ্রাফিক্স ডিজাইন, কনটেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং এবং ডাটা এন্ট্রি। আপনার আগ্রহ এবং সক্ষমতা অনুযায়ী একটি স্কিল বেছে  নিন এবং সেটার উপর ভালোভাবে দক্ষতা অর্জন করুন। মনে রাখবেন। আপনি যত বেশি দক্ষ হবেন তত বেশি আয়ের সুযোগ তৈরি হবে। ফ্রিল্যান্সিংয়ে আয় বাড়ানোর আরেকটি উপায় হল ক্লায়েন্টের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা। আপনি যদি সময় মতো কাজ শেষ করেন, ভালো মানের কাজ দেন এবং ভদ্র আচরণ  বজায় রাখেন।

 তাহলে ক্লায়েন্ট সন্তুষ্ট হবেন। এতে উনারা আপনাকে পুনরায় কাজ দিতে পারেন এবং অন্যদের কাছে রেফার করতে পারেন। ফ্রিল্যান্সিং থেকে আয় করার জন্য ধৈর্য্য এবং ধারাবাহিকতা অত্যন্ত জরুরী। প্রথমে আয় কম হতে পারে। কিন্তু সময়ের সাথে সাথে অভিজ্ঞ দক্ষতা বাড়লে আরো আয় বাড়বে। প্রায় প্রতিটি ফ্রিল্যান্সার  ছোট কাজ দিয়ে শুরু করে বর্তমানে বড় আয়  করছেন।  

লেখকের মন্তব্য:-

ফ্রিল্যান্সিং স্বাধীনভাবে কাজ করে আয় উপার্জনের একটি শক্তিশালী মাধ্যম। কিন্তু নতুনরা এ জগতে প্রবেশ করার সময় অনেক বিভ্রান্তিতে পড়েন। নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, আমার দৃষ্টিতে ফ্রিল্যান্সিং শুরু করা তেমন কঠিন কাজ নয়। কিন্তু সঠিক মানসিকতা, পরিকল্পনা ও ধৈর্য ছাড়া এখানে সফল হওয়া সম্ভব নয়। নতুনদের মনে রাখতে হবে, ফ্রিল্যান্সিং অল্প সময়ের মধ্যে আয় উপার্জনের জায়গা নয়।

অনেকে মনে করেন অল্প সময়ের মধ্যে হালকা কিছু শিখে প্রচুর আয় করা যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এখানে সফল হতে হলে ধৈর্য সহকারে সময় দিতে হবে। তাই শুরুতে অবাস্তব প্রত্যাশা না রেখে  ধীরে ধীরে সঠিক পরিকল্পনা নিয়ে ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে। সংক্ষেপে বলা যায়, ধৈর্য পরিশ্রম এবং সঠিক দিক নির্দেশনা এই তিনটি বিষয় সঙ্গে রেখে আপনি যদি এগিয়ে যেতে পারেন, তাহলে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন হতে পারে।        






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪