বগুড়ার মহাস্থানগড়ের ইতিহাস ঐতিহ্য
বগুড়ার মহাস্থানগড়ের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানা এবং জাতীয় মূল্যবোধ তৈরি করা আমাদের দায়িত্ব। বাংলাদেশের উত্তর অঞ্চল বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় এই মহাস্থানগড় অবস্থিত। ১৭৫ কিলোমিটার এলাকা জুড়ে এটি বিস্তৃত্। গ্রিক রোমান বৌদ্ধ হিন্দু সভ্যতার প্রভাব বহনকারী একটি গুরুত্বপূর্ণ শহর।
ইহা একসময় জনপদ প্রশাসন ও বাণিজ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। ইহার ইতিহাস ঐতিহ্য থেকে আমরা জানতে পারি, খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে খ্রিস্টাব্দ সপ্তদশ শতাব্দী পর্যন্ত বিভিন্ন সময় সভ্যতা শাসন ব্যবস্থা ও ধর্মীয় চর্চা এবং সংস্কৃতি বিকাশের কেন্দ্র ছিল এই মহাস্থানগড়।
- বগুড়ার মহাস্থানগড়ের ইতিহাস ঐতিহ্য
- মহাস্থানগড়ের প্রাচীন পরিচিতি ও বর্তমান অবস্থা
- ইহার প্রত্নতাত্ত্বিক গুরুত্ব
- মহাস্থানগরে অবস্থিত উল্লেখযোগ্য নিদর্শন
- মহাস্থানগড় ভ্রমণে কি কি দেখবেন
- বাংলাদেশের ঐতিহাসিক গৌরব মহাস্থানগড়
- লেখকের মন্তব্য
বগুড়ার মহাস্থানগড়ের ইতিহাস ঐতিহ্য:-
বগুড়ার মহাস্থানগড়ের ইতিহাস, প্রাচীন বাংলার ঐতিহ্য স্মৃতি বহনকারী একটি
নিদর্শন। বাংলাদেশের উত্তরবঙ্গের জেলা বগুড়ায় অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক
স্থানটি, প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ। হাজার বছরের সভ্যতা ও সংস্কৃতি,
শাসনব্যবস্থা এবং মানুষের জীবন যাত্রার এক জীবন্ত দলিল। আপনি যখন
বাংলাদেশের ইতিহাস নিয়ে আলোচনা করবেন তখন মহাস্থানগড় এর নাম সর্বপ্রথম চলে
আসাটাই স্বাভাবিক এটি এমন একটি স্থান যেখানে দাঁড়িয়ে অতীতের সঙ্গে বর্তমানের
একটি গভীর সংযোগ অনুভব করা যায়।
যে কোন স্তরের ভ্রমন পিপাসুদেরকে ইহা আকৃষ্ট করে। বগুড়া শহর থেকে
পুন্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড়ের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। বগুড়া
রংপুর মহাসড়কের পার্শ্বে এটি অবস্থিত। এই নগরের ইতিহাস পুন্ড্রবর্ধন বা
পুন্ড্রনগর নামেও পরিচিত ছিল। একসময় এই মহাস্থানগড় বাংলার রাজধানী
ছিল।পুন্ড্রবর্ধন ছিল বাংলার অন্যতম প্রাচীন জনপদ। এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্য
রাজনৈতিক প্রশাসনিকের ক্ষেত্রে মহাস্থানগরের বিশেষ ভূমিকা ছিল। ধারণা করা হয়
খ্রিস্টীয় তৃতীয় অথবা চতুর্থ শতকে এখানে বসতি শুরু হয়। এই দুর্ভোগ করতোয়া
নদীর তীরে অবস্থিত। কৌশল গত ভাবে এই দুর্গ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নদীপথে যোগাযোগ কৃষি ব্যবসা-বাণিজ্য নিরাপত্তার জন্য এই স্থানটি অত্যন্ত নিরাপদ
ছিল। যার ফলে নগর সভ্যতা গড়ে ওঠে । এর প্রত্নতাত্ত্বিক থেকে বোঝা যায় যে
মহাস্থানগড়ের ইতিহাসের গুরুত্ব রয়েছে।এখানে আবিষ্কৃত শিলালিপি, মুদ্রা,
পোড়ামাটির ফলক, ইটের নির্মাণ মন্দির ও বিহারের ধ্বংসাবশেষ প্রমাণ করে যে এটি বহু
যুগ ধরে মানুষের বসবাসের ও কর্মকাণ্ডের কেন্দ্র ছিল। প্রত্নতাত্ত্বিক খননের সময়
এখান থেকে বোঝা যায় যে মৌর্য, গুপ্ত ,পাল, সেন এবং মুসলিম শাসনামলের নানা
নিদর্শন পাওয়া গিয়েছে। মহাস্থানগড় কেবল একটি নির্দিষ্ট সময়ের ইতিহাস বহন করে
না।
বিভিন্ন যুগের ধারাবাহিক সাক্ষ্য হিসেবে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একটি জনপদ
কিভাবে নতুন নতুন শাসন ধর্মীয় প্রভাব এবং সংস্কৃতিক রূপান্তর গ্রহণ করেছে তার এক
অনন্য উদাহরণ এই মহাস্থানগড়। মহাস্থানগড়ের দুর্গটি উচু ভূমির উপর নির্মিত। ইহা
প্রাচীন একটি নগর পরিকল্পনার গুরুত্বপূর্ণ দিক। চারদিকে মাটির প্রাচীর এবং
সুরক্ষা ব্যবস্থা দেখে বোঝা যায় এটার গুরুত্ব। এই স্থান দেখে বোঝা যায় এটি শুধু মানুষের বসতির উপযুক্ত ছিল না, ইহাকে
শত্রুদের আক্রমণ প্রতিরোধের উপযোগী করে গড়ে তোলা হয়েছিল। ইতিহাসবিদেরা মনে করেন
এই নগরের ভেতরে প্রশাসনিক ধর্মীয় এবং আবাসিক অংশের অস্তিত্ব ছিল।
প্রাচীন সভ্যতার এই পরিকল্পিত গঠন পদ্ধতি মহাস্থানগড় কে আরো গুরুত্বপূর্ণ করে
তুলে। বগুড়ার মহাস্থানগড়ের ইতিহাস ঐতিহ্য আজ যেখানে দাঁড়ালে শুধু
ধ্বংসাবশেষ চোখে পড়ে। তবুও সেখানে লুকিয়ে আছে এক সমৃদ্ধ নগর জীবনের কাহিনী।
ধর্মীয় বিশ্বাস, লোককথা, কিংবদন্তিও জড়িয়ে আছে এই মহাস্থানগরের ইতিহাসের
সঙ্গে। স্থানীয় মানুষের মুখে মহাস্থানগড় কে কেন্দ্র করে অনেক গল্প প্রচলিত আছে।
যে গল্প ইতিহাস ও সংস্কৃতির মেলবন্ধন তৈরি করেছে। এই জায়গা ভ্রমণ করলে আপনি
বুঝতে পারবেন, ইতিহাস কখনো বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না, মাটি ইট নদী
ধ্বংসস্তূপের নির্দেশনের মধ্যেও ইতিহাস কথা বলে।
এখানে জাদুঘরে সংরক্ষিত প্রত্নবস্তুগুলো দর্শনার্থীদের সামনে হাজার বছরের
ইতিহাসকে আরো সুন্দরভাবে তুলে ধরেছে। মহাস্থানগড় পর্যটনের ক্ষেত্রেও অনেক
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি বাংলার অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক ও
দর্শনীয় স্থান। এটাকে দেখার জন্য বহু দেশ-বিদেশের পর্যটক এখানে আসেন। শীতকাল বা
যে কোন আরামদায়ক আবহাওয়া অবস্থায় আপনি এখানে আসতে পারেন। সবুজ প্রকৃতি ও
প্রাচীন স্থাপনার রহস্যময়তা মিলিয়ে মহাস্থানগড় অন্যরকম অভিজ্ঞতা দেয়। যিনারা
ইতিহাস কে ভালোবাসেন বা পছন্দ করেন উনাদের জন্য এটি একটি আদর্শ স্থান।
শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রেও এটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা এখানে এসে
সরাসরি বাংলাদেশের প্রাচীন ইতিহাসের দেখা পায়। হাজার বছরের পুরনো
প্রত্নতাত্ত্বিক টিকে গুরুত্বসহকারে সংরক্ষণ করা দরকার। প্রকৃতিগত কারণে আমাদের
ব্যক্তিগত অবহেলা এবং সচেতনতার অভাবে এ ধরনের স্থান দিন দিন ক্ষতির দিকে ধাবিত
হচ্ছে। মহাস্থানগড় রক্ষায় সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগ স্থানীয় প্রশাসন,
সেখানকার জনগণ সবার সম্মিলিতভাবে সজাগ সচেতন হওয়া অত্যন্ত জরুরী।
ইহাকে সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের
দায়িত্ব । মহাস্থানগড় বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
ইহা শুধুমাত্র আমাদের অতীতের নিদর্শন তা কিন্তু
না। এটা আমাদের অতীতের পরিচয় গৌরবের স্মারক এবং সংস্কৃতির ধারক। এখানে
গেলে আপনি বুঝতে পারবেন। সময় পরিবর্তনের সাথে সাথে সভ্যতার রূপ পরিবর্তন হয়েছে।
কিন্তু ইতিহাসের কোন পরিবর্তন বা মুছে যাওয়া মুছে যাওয়া হয় নাই। সেই
মহাস্থানগড় আমাদের মাঝে এক শক্তিশালী সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে।
মহাস্থানগড়ের প্রাচীন পরিচিতি ও বর্তমান অবস্থান:-
বাংলাদেশের প্রাচীন ইতিহাসে বগুড়ার মহাস্থানগড়ের নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ
। ইহাকে শুধু প্রত্নতাত্ত্বিক বললে ভুল হবে । ইহা প্রাচীন বাংলার গৌরবময়
ইতিহাসের উজ্জ্বল পরিচয়। এই মহাস্থানগড় দীর্ঘদিন ধরে গবেষক, ইতিহাস
প্রেমী, শিক্ষার্থী, ও ভ্রমণকারীদের আগ্রহের মূল বিষয় হয়ে আছে। প্রাচীন আমলকার
নগর সভ্যতা, জনপদ ,শাসনব্যবস্থার যে স্পষ্ট চিহ্ন আমরা দেখতে পাই ,তা বাংলাদেশের
অন্য ঐতিহাসিক জায়গার তুলনায় যা মহাস্থানগড় কে বিশেষ মর্যাদা দিয়েছে।
আমরা যদি মহাস্থানগরের প্রাচীন পরিচিতি ও অবস্থান সম্পর্কে জানি তাহলে আমাদের
জাতি বহু পুরনো ইতিহাস সম্পর্কে জানবে মহাস্থানগড়কে প্রাচীনপুন্ড্রনগর বা
পুন্ড্রবর্ধনের রাজধানী বলা হয়।
ইতিহাসবিদ ও বাংলার প্রত্নতাত্ত্বিকদের ধারণা এটি বাংলার উন্নতম প্রাচীন
নগরকেন্দ্র ছিল। বগুড়ার মহাস্থানগড়ের ইতিহাস ঐতিহ্য অনেক আগে থেকে এখানে জনবসতি
ও ধর্মীয় চর্চা, ব্যবসা-বাণিজ্য কর্মকাণ্ড গড়ে উঠেছিল। এই নগর কে কেন্দ্র করে
উন্নত জীবন যাত্রার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় মস্তানগড় অত্যন্ত সমৃদ্ধ ও
পরিকল্পিত নগরী ছিল। মহাস্থানগড় নামটির ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। নামে বুঝা যায়
এটি ছিল সুরক্ষিত গুরুত্ব পূর্ণদুর্গ নগরী। আপনি এটিকে দেখলে বুঝতে পারবেন।
এখানে উঁচু ভূমির উপর একটি শক্তিশালী নগর কাঠামো গড়ে তোলা হয়েছিল। যাতে বাইরের
শত্রু আক্রমণ হতে প্রতিহত করা যায়। প্রাচীনকালে কৃষি নদী যোগাযোগ ব্যবস্থার
সঙ্গে সামঞ্জস্য রেখে যেসব নগরী করে উঠতো মহাস্থানগড় তার একটি উদাহরণ।
বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় মহাস্থানগড় অবস্থিত। বগুড়া শহর
থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত। সে সময় নদী পথ বাণিজ্য যোগাযোগের প্রধান
মাধ্যম ছিল । করোতোয়া নদীর পশ্চিম তীরে এর অবস্থান।
ইহা করোতোয়া নদীর তীরে অবস্থিত হওয়ার কারণে, মহাস্থানগড়ের কৃষি বাণিজ্য,
প্রশাসনিক ক্ষেত্রে, মানুষের যাতায়াতের জন্য সুবিধা জনক কেন্দ্রীয় পরিণত
হয়েছিল। নগর সভ্যতা বিকাশের জন্য প্রাকৃতিক ও ভূগোলিক ভাবে যেগুলো সুবিধা থাকার
দরকার মহাস্থানগড়ে তা ছিল। মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক ইতিহাস এক অমূল্য
সম্পদ। বর্তমানে এগুলো প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ। এই ধ্বংসাবশেষের মাঝে আমরা
দেখতে পাই। প্রাচীন যুগের সভ্যতা ,সংস্কৃতি ,শাসনব্যবস্থা, মানুষের জীবনযাত্রার
ধারাবাহিক পরিবর্তনের একটি দলিল।
এটার প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বলতে বোঝায় এই স্থানটি অতীত সম্পর্কে কি ধরনের
প্রমাণ ঐতিহাসিক ধারণা প্রকাশ করে। সেই দিক থেকে থেকে বাংলাদেশের অন্যতম প্রাচীন
নগর সভ্যতার নিদর্শন হিসেবে মহাস্থানগড়কে ধরা যেতে পারে। বগুড়ার মহাস্থানগড়ের
ইতিহাস ঐতিহ্য এখানে অনেক প্রত্নতাত্ত্বিক দিয়ে বিভিন্ন খননকার্য পরিচালনা
করা হয়েছিল। খননকার্য পরিচালনা করার সময় যে নির্দেশনা গুলো পাওয়া গিয়েছিল ,তা
থেকে বোঝা যায় এখানে উন্নত একটি সামাজিক ব্যবস্থা চালু ছিল।ইটের
দেওয়াল,প্রাচীর, সড়ক ব্যবস্থা, স্থাপত্য ধরণ দেখে বোঝা যায়, ইহা একটি
পরিকল্পিত নগরী ছিল।
এখানে প্রশাসনে প্রশাসনিক ধর্মীয় এবং আবাসিক কাঠামো একসঙ্গে গড়ে উঠেছিল এখানে
অবস্থিত প্রত্ন বস্তু এ অঞ্চলের প্রাচীন স্থাপত্যের সমৃদ্ধ প্রমাণ বহন করে। খনন
কার্যে পাওয়া গিয়েছে পোড়া মাটির ফলক। প্রাচীন মুদ্রা ও বিভিন্ন ব্যবহারের
সামগ্রী জিনিসপত্র এগুলো নিদর্শন দ্বারা প্রমাণ হয় যে এই স্থানে বাণিজ্যিক
কার্যক্রম চালু ছিল, মানুষ উন্নত জীবন যাপন করতো মুদ্রা অলংকার থেকে তা বোঝা
যায়। এই অঞ্চলের অর্থনীতি ছিল সুসংহত এবং বাইরের অঞ্চলের সঙ্গে যোগাযোগ ছিল
বিস্তৃত। যার ফলে মহাস্থানগড় একটি বসতি সম্পূর্ণ স্থান নয় বরং গুরুত্বপূর্ণ
বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।
ইহার প্রত্নতাত্ত্বিক গুরুত্ব:-
বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বোঝার ক্ষেত্রে বগুড়া মহাস্থানের ঘরের প্রত্নতাত্ত্বিক
সম্পর্কে জানতে হবে। এটি কেবল একটি প্রাচীন নগরের ধ্বংসাবশেষ নয়। ইহা হাজারো
বছরের মানব সভ্যতার, শাসন ব্যবস্থার, শিক্ষা সংস্কৃতি, অর্থনৈতিক কার্যক্রমের
একটি বাস্তব ধ্বংসপ্রাপ্ত একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। ইতিহাসবিদ বা
ব্রততাত্ত্বিকদের মতে এই স্থানটি আমাদের অতীতের বহু অজানা তথ্য জানতে সহায়তা করে
যা বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ নয় ইহা বাস্তব দৃষ্টি কোন থেকে প্রমাণিত । এখানে
আবিষ্কৃত প্রত্ন বস্তু সমূহ এ অঞ্চলের অর্থনৈতিক ও সংস্কৃতি সমৃদ্ধির প্রমাণ বহন
করে।
খননকার্য থেকে পাওয়া মুদ্রা, পোড়া মাটির ফলক আরো অনেক কিছু এসব প্রমাণ করে
মহাস্থানগড়ের বাণিজ্যিক কার্যক্রম ছিল সক্রিয় এবং এখানকার মানুষ উন্নত জীবনযাপন
করতো। মহাস্থানগড়ের বিভিন্ন ধর্মীয় নিদর্শনের উপস্থিতিতে প্রমাণ করে যে, এখানে
ধর্মীয় বৈচিত্র্য ছিল, এখানে বৌদ্ধবিহার হিন্দু মন্দিরে ধ্বংসাবশেষ এবং
পরবর্তীকালে মুসলিম শাসনামলের কিছু চিহ্ন পাওয়া গিয়েছে। সংস্কৃতির এই বৈচিত্র
প্রমাণ করে যে বিভিন্ন যুগে বিভিন্ন ধর্ম সংস্কৃতির মানুষ এখানে বসবাস করেছে এবং
নিজেদের পারিবারিক এবং সামাজিক ঐতিহ্যকে লালন পালন করেছে।
মহাস্থানগড়কে শুধু রাজনৈতিক কেন্দ্র হিসেবে নয় ইহা বহু সংস্কৃতির মিলন স্থান
হিসেবেও পরিচিত। বগুড়ার মহাস্থানগড়ের ইতিহাস ঐতিহ্য মহাস্থানগড়ের
প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্য ভৌগোলিক অবস্থানের যথেষ্ট পরিমাণ
ভূমিকা রয়েছে। ইহা করতোয়া নদীর তীরে অবস্থিত হওয়ার ফলে যোগাযোগ ও বাণিজ্যের
ক্ষেত্র অত্যন্ত সুবিধা জনক হয়ে উঠেছিল। কৃষিকাজের উন্নতি, নদীর পথে পণ্য পরিবহন
ও নিরাপত্তার দিক দিয়ে এই স্থান গুরুত্বপূর্ণ ছিল।
এগুলো সহ অন্যান্য সুবিধার জন্য এখানে একটি সমৃদ্ধ জনপদ গড়ে উঠেছিল। যার
নিদর্শনে এখনো দেখতে পাওয়া যায়। প্রাচীন বাংলার ইতিহাস গবেষণার জন্য
মহাস্থানগড় একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানকার প্রাচীন নিদর্শন সংগ্রহ করে
প্রত্নতাত্ত্বিকেরা প্রাচীন বাংলার সমাজ, অর্থনীতি, রাজনৈতিক বিষয়ে তথ্য সংগ্রহ
করেন। শিক্ষার্থীদের জন্য এটি একটি জীবন্ত পাঠশালা । যে পাঠশালা থেকে
শিক্ষার্থীরা সরাসরি অতীতের নিদর্শনের সঙ্গে সরাসরি পরিচিত হতে পারে।
মহাস্থানগড়ে অবস্থিত উল্লেখযোগ্য নিদর্শন:-
বাংলার প্রাচীন ইতিহাস সংগ্রহের অদ্বিতীয় ভান্ডার হলো মহাস্থানগড়। এই প্রাচীন
দুর্গনগরে এবং তার আশেপাশে ছড়িয়ে আছে অনেক উল্লেখযোগ্য নিদর্শন। যে নিদর্শনগুলো
বাংলার সভ্যতা সংস্কৃতি ধর্মীয় চর্চা এবং জীবনযাত্রার চিত্র তুলে ধরেছে। এই
নিদর্শনগুলো ইতিহাসের একেকটি অধ্যায় যা আমাদের অতীত সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে
সাহায্য করে। মহাস্থানগড়ের প্রাচীরের বিশালত্ব এর গুরুত্বতা প্রকাশ করে। এই
প্রাচীর দেখে অনুমান করা যায়।
এখানে শুধু বসতি ছিল না। এখানে ছিল সুসংগঠিত সুরক্ষিত নগর কেন্দ্র। এ বিশাল
প্রাচীরের অনেকাংশ আজও টিকে আছে। ইহার নির্মাণশৈলী দেখলে বোঝা যায় এর গুরুত্ব
কেমন ছিল। এখানে একটি জাদুঘর রয়েছে। এই জাদুঘরে বিভিন্ন প্রত্নবস্তু
সংরক্ষিত আছে। যেমন প্রাচীন মুদ্রা, মৃৎপাত্র, পাথরের মূর্তি, অলংকার এবং
দৈনন্দিন জীবনের ব্যবহার্য জিনিসপত্র। মহাস্থানগড় এর প্রত্নতাত্ত্বিক নিদর্শন
গুলো হচ্ছে সুলতান বলখী মাহিসওয়ারের মাজার শরীফ ।প্রত্নতাত্ত্বিক জাদুঘর, খোদার
পাথর ভিটা, স্কন্দের ধাপ, মঙ্গলকোট স্তুপ, গোকুল মেধ, টেংরা বৌদ্ধ স্তুপ,
মানকালের টিভি মানকালীর টিবি, বৈরাগী ভিটা, বিহার ধাপ, ভাসু বিহার, ভিমের
জঙ্গল, কালিদহ সাগর, শিলা দেবীর ঘাট, জিয়ৎ কুণ্ড, বেহুলার বাসর ঘর, গোবিন্দ
ভিটা, পরশুরামের প্রাসাদ।
মহাস্থানগড় এর প্রতিটি নিদর্শন নয় আমাদের ইতিহাসের এক একটি অমূল্য সম্পদ
জাদুঘরের প্রত্নবস্তু দুর্গ প্রাচীর মন্দিরে ধ্বংসাবশেষ লোককথা ভিত্তিক স্থান এবং
ধর্মীয় নিদর্শন। সবকিছু মিলিয়ে এই মহাস্থানগড় একটি সমৃদ্ধ নগরী ছিল। বগুড়ার
মহাস্থানগড়ের ইতিহাস ঐতিহ্য এই নিদর্শন গুলো শুধু অতীতের স্মৃতি বহন করে তা
কিন্তু না, ইহা আমাদের জাতীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ
করে। ভবিষ্যৎ প্রজন্ম যেন অতীত সম্পর্কে জানতে পারে। তাই এসব সংরক্ষণ
করা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
মহাস্থানগড় ভ্রমণে কি কি দেখবেন:-
আপনি যদি বাংলাদেশের প্রাচীন ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে চান, তাহলে
মহাস্থানগড় ভ্রমণ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ । সেখানে গেলে প্রথমে
আপনার চোখে পড়বে বিশাল আকারের দুর্গ প্রাচীর। প্রাচীন নগরীকে রক্ষা করার
গুরুত্বপূর্ণ একটি অংশ এই প্রাচীর। প্রাচীরের উপরে আপনি দাঁড়িয়ে এর বিস্তীর্ণ
এলাকা যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন কেন এই স্থানটি এত গুরুত্বপূর্ণ ছিল।
প্রাচীন নগর পরিকল্পনার ও স্থাপত্য শৈলীর এক দৃষ্টান্ত ধারণা। সেখানে
গিয়ে আপনি গোবিন্দ ভিটা দেখতে পারেন।
ইহা প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। এখানকার নকশা, ইটের গঠন, নির্মাণ রীতি প্রমাণ
করে যে, এই স্থানটি প্রাচীনকালে ধর্মীয় কার্যক্রমের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।
যিনারা ইতিহাস পছন্দ করেন উনাদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণীয় স্থান। এখানে এসে
আরেকটি জিনিস আপনি দেখতে পারেন, তা হল এখানকার জাদুঘর। বগুড়ার মহাস্থানগড়ের
ইতিহাস ঐতিহ্য এই জাদুঘরে প্রাচীনকালের বিভিন্ন প্রত্নবস্তু সংগৃহীত রয়েছে। যেমন
অলংকার, মুদ্রা, ভাস্কর্য এবং দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র।এগুলো জিনিসপত্র
দেখলে আপনি অতি সহজে বুঝতে পারবেন, প্রাচীনকালে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা
কেমন ছিল।
এগুলো জিনিসপত্র শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ
জ্ঞানভাণ্ডার। এখানে এসে আপনি বেহুলার বাসর ঘর দেখতে পারেন। এটি লোক কথার
সঙ্গে পরিচিত একটি স্থান। এটি কিংবদন্তিভিত্তিক হলেও দর্শনার্থীর কাছে এটি বেশ
আকর্ষণীয়। এই স্থানটি আমাদের লোকসংস্কৃতির সুন্দর একটি প্রতিফলন হিসেবে
ধরা যায়। এছাড়াও এখানে এসে আপনি দেখতে পারেন চারপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন
ধ্বংসাবশেষ। এসব স্থান দেখে বোঝা যায় । মহাস্থানগড় কেমন সমৃদ্ধশালী নগরী
ছিল। এর প্রতিটি স্থানে রয়েছে ইতিহাসের চিহ্ন যা আপনার ভ্রমণকে আরো আকর্ষণীয়
করে তুলবে।
বাংলাদেশের ঐতিহাসিক গৌরব মহাস্থানগড়:-
মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীন ইতিহাস ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক।
শুধুমাত্র এটি প্রত্নতাত্ত্বিক ইতিহাস নয়। ইহা বাঙালির হাজার বছরের সভ্যতা,
সংস্কৃতি, গৌরবময় অতীতের এক প্রতিচ্ছবি। বগুড়া জেলার এই প্রাচীন দুর্গ
আমাদের ইতিহাস কে দৃঢ়ভাবে ধারণ করছে। সেই কারণে বাংলাদেশের ঐতিহাসিক গৌরব বলতে
মহাস্থানগড়ের নাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে উচ্চারিত হয়। মহাস্থানগড়কে
পুন্ড্র বর্ধনের রাজধানী হিসেবে ধরা হয়।ইতিহাস বিদদের মতে ইহা বাংলার
অন্যতম প্রাচীন নগর সভ্যতার কেন্দ্র ছিল। ইহার ইতিহাস খ্রিস্টপূর্ব তৃতীয়
শতাব্দী পর্যন্ত বিস্তৃত ছিল।
এই নগরীর প্রাচীনত্বেই নিজেই বাংলাদেশের ইতিহাসকে সমৃদ্ধ ও গৗড়াম্বিত করে।
এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলো যেমন শিলালিপি, মুদ্রা, ইটের নির্মাণ,
বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষ প্রমাণ করে যে, এই অঞ্চল একসময় উন্নত ও সমৃদ্ধ ছিল।
এই নিদর্শন গুলো আমাদের অতীতের স্পষ্ট চিত্র তুলে ধরে এবং প্রমাণ করে এ বাংলার
সভ্যতা বহু পুরনো ও বিকশিত ছিল। বগুড়ার মহাস্থানগড়ের ইতিহাস ঐতিহ্য এর
আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পরিকল্পিত নগর ব্যবস্থা। উঁচু মাটির উপর গড়ে তোলা
দুর্গ প্রাচীর, সড়ক, বসতি দেখে বোঝা যায় ইহা সুপরিকল্পিত উন্নত নগর ব্যবস্থা
ছিল। প্রাচীনকালে এমন উন্নত পরিকল্পনা ও নির্মাণ শৈলী একটি শক্তিশালী প্রশাসনিক
কাঠামোর ইঙ্গিত দেয়। এইসব বিবেচনা করলে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও
রাজনৈতিক কেন্দ্র হিসাবেও পরিচিতি ছিল।
লেখকের মন্তব্য।:-
বাংলাদেশের প্রাচীন ইতিহাস আলোচনার ক্ষেত্রে মহাস্থানগড় এমন একটি নাম, যা
শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক স্থানের পরিচয় বহন করে না। ইহা আমাদের জাতীয়
পরিচয়েরও প্রতীক। লেখক হিসাবে আমার দৃষ্টিতে মহাস্থানগড় শুধু অতীতের
স্মৃতি চিহ্ন নয়, এটি একটি প্রাচীন জীবন্ত নিদর্শন। বগুড়ার মহাস্থানগড়ের
ইতিহাস ঐতিহ্য আমাদের মনে করিয়ে দেয়, বর্তমান সভ্যতা কোথায় থেকে এসেছে এবং সে
সময়কার সমাজব্যবস্থা কতটা সমৃদ্ধ ছিল। সবশেষে বলা যেতে পারে। মহাস্থানগড় আমাদের
পরিচয়, আমাদের গর্ব এবং আমাদের ইতিহাসের এক অমূল্য সম্পদ। আমাদের সবার উচিত
এই ঐতিহাসিক স্থানের গুরুত্ব অনুধাবন করা এবং ইহা সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন
করা।


.webp)
.webp)

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url