শ্রীমঙ্গলের চা বাগান ভ্রমণ গাইড
শ্রীমঙ্গলের চা বাগান ভ্রমণ গাইডের দৃষ্টিকোণ থেকে বলা যায়, বাংলাদেশের অনন্য নয়নাভিরাম যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তার মধ্যে শ্রীমঙ্গল অন্যতম। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার একটি উপজেলা হচ্ছে এই শ্রীমঙ্গল। এই অঞ্চলটি চা বাগানের জন্য বিখ্যাত।
শ্রীমঙ্গলে গেলে আপনার চোখে পড়বে, চারিদিকে পাহাড়ের ঢালে সারি সারি ভাবে
দাঁড়িয়ে আছে চা গাছ। এই মনোরম দৃশ্য যে কোন পর্যটককে আকর্ষণ করে। প্রকৃত
প্রেমীরা প্রকৃতির এই রূপকে চায়ের রাজধানী হিসেবে অনেকে স্বীকৃতি দেন ।
সূচিপত্র:-
- শ্রীমঙ্গলের চা বাগান ভ্রমণ গাইড
- শ্রীমঙ্গলের পরিচয়।
- এখানকার বিখ্যাত চা বাগান।
- লাউয়াছড়ার জাতীয় উদ্যান
- এখানকার সাত রংঙের চা
- শ্রীমঙ্গল গেলে কোথায় থাকবেন
- শ্রীমঙ্গল ভ্রমণের টিপস
- লেখকের মন্তব্য
শ্রীমঙ্গলের চা বাগান ভ্রমণ গাইড:-
শ্রীমঙ্গলকে বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণীয় স্থান বলা যেতে
পারে। শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য প্রতিটি পর্যটকের কাছে খুব আকর্ষণীয়। এর
সাজানো-গোছানো মনোরম দৃশ্য সবারই মন কারে। বছরে অনেক পর্যটক এখানে আসেন।
প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন এবং চা শিল্পের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে
জানার চেষ্টা করেন। শ্রীমঙ্গলের চা চাষের ইতিহাস বেশ পুরাতন। ব্রিটিশ আমল
থেকেই এখানে চা চাষ শুরু করা হয়। এখানকার আবহাওয়া মাটি পানি সব
কিছু চা চাষের উপযুক্ত। এখানে অনেক বড় বড় চা বাগান গড়ে উঠেছে। শ্রীমঙ্গলে
গেলে আপনি দেখতে পাবেন।
পাহাড়ের ঢালে সারি সারি সবুজ চা গাছগুলো দাঁড়িয়ে আছে। এই চা গাছগুলো অপরূপ
মনোরম দৃশ্য তৈরি করেছে। এখানে গিয়ে আপনি যেদিকে তাকাবেন সেখানেই সবুজের
সমাহারে পূর্ণ হয়ে আছে। যতদূর পর্যন্ত চোখ যাবে ততদূর পর্যন্ত সারি সারি চা
গাছ তার সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক যেন দেখে মনে হবে প্রকৃতি তার
নিজস্ব কার্পেট পাহাড়ের গায়ে বিছিয়ে দিয়ে রেখেছে। সকালে রোদে পাখির
কিচিরমিচির শব্দে অসাধারন পরিবেশ তৈরি হয়, প্রায় পর্যটক এখানে এসে সকালের সে
শান্ত নিরব প্রকৃতির রূপ গন্ধ ভোগ করার জন্য ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করেন।
সবকিছু মিলিয়ে এক অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়।
বর্ষাকালে এখানে আসলে চা বাগানের অসাধারণ রূপ দেখতে পাবেন। বর্ষাকালে বৃষ্টিতে
চা গাছের সম্পূর্ণ ধুলোবালি ধুয়ে একেবারে চকচকে হয়ে যায়, যা দেখে অনেক
পর্যটক খুব আনন্দ অনুভব করেন। সে সময়কার চা গাছের পরিষ্কার-পরিচ্ছন্নতা
সৌন্দর্য দেখে অনেক পর্যটক অন্যরকম ভালোলাগা পরিবেশ উপভোগ করেন। চা বাগানে আপনি
গেলে চা সংগ্রহের দৃশ্য আপনার ভালো লাগবে। সকালে থেকে শ্রমিকেরা চা পাতা
সংগ্রহের কাজ শুরু করে দেন। চা পাতা সংগ্রহ করে বিভিন্ন ধাপে ধাপে
প্রক্রিয়াজাত করতে হয়। বিভিন্ন ধাপে ধাপে প্রক্রিয়াজাত করা যখন শেষ হয়ে
যায় তারপরে সেগুলো বাজার জাত করেন। এখানে অনেক বড় বড় চা বাগান
রয়েছে।
এগুলো দেশি এবং বিদেশি পর্যটকদের কাছে খুব আকর্ষণীয়। প্রায় চা বাগানের পাশ
দিয়ে ছোট ছোট রাস্তা আছে। এ রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি অনেক মনোরম সবুজ
দৃশ্য দেখতে পাবেন। এখানে এসে আপনি মন মত ছবি তুলতে পারেন। অনেক পর্যটক
এসে ছবি তুলেন। এখানে এলে আপনি সাত রঙের বিখ্যাত চা পাবেন। একই কাপের
মধ্যে ৭ স্তরের চা থাকে। প্রতিটি স্তরের ভিন্নতা আছে। প্রতিটি স্তরের স্বাদের
ক্ষেত্রে ভিন্নতা রয়েছে, বিশেষ পদ্ধতি অবলম্বন করে এ চা তৈরি করা হয়। এখানে
আসার পর অনেক পর্যটক এ বিশেষ চা পানে আগ্রহী হয়ে থাকেন।
ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়ার অনেক ধরনের ব্যবস্থা রয়েছে। ট্রেনে বাসে এবং
নিজস্ব গাড়ি নিয়ে আপনি শ্রীমঙ্গলে যেতে পারেন। ট্রেন যাত্রা অনেক আরামদায়ক
হয়। কমলাপুর রেলস্টেশনে গেলে আপনি সিলেট এবং শ্রীমঙ্গলগামী অনেক
ট্রেন পাবেন আপনার সময়ের জন্য যেটা উপযুক্ত সে ট্রেনে আপনি ভ্রমণ করতে পারেন ।
ঢাকার বিভিন্ন বাস টার্মিনালে সিলেট এবং শ্রীমঙ্গলগামী অনেক বাস পাবেন।
সায়দাবাদ এবং ফকিরাপুল থেকে সিলেট এবং শ্রীমঙ্গল গামী অনেক বাস
পাবেন। আপনার মন মত যানবাহনে আপনি যাত্রা করতে পারেন। শ্রীমঙ্গলের
চা বাগান ভ্রমণ গাইডে এখানে গেলে আপনি বিভিন্ন ধরনের হোটেল রিসোর্ট গেস্ট হাউস
পাবেন।
আপনার অর্থনৈতিক সুবিধা অনুযায়ী যে কোন মানের
হোটেল বেছে নিতে পারেন। সেখানে গেলে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার
পাওয়া যায়, মাছ মাংস ভর্তা দেশীয় খাবারের ব্যবস্থা রয়েছে এবং দেশীয়
খাবারের পাশাপাশি পাহাড়িও কিছু খাবার আছে। সেগুলোর স্বাদ আপনি ইচ্ছা
করলেও ভোগ করতে পারেন। শ্রীমঙ্গলের চা বাগান ভ্রমণ গাইড পড়ার পর আপনি ইচ্ছে
করলে বছরে যেকোনো সময় শ্রীমঙ্গল ভ্রমণ করতে পারেন। তবে শীতকাল এবং
বর্ষাকাল শ্রীমঙ্গল ভ্রমণের উপযুক্ত সময়।
শীতকালে চা বাগান নিজেকে কুয়াশা চাদরে আবৃত করে এক নতুন সৌন্দর্যের রূপ নিয়ে
নিজেকে ফুটিয়ে তুলে। শ্রীমঙ্গলের চা বাগান ভ্রমণ গাইড অনুযায়ী আপনি যদি
বর্ষাকালে চা বাগান দেখেন তাহলে অন্য আরেক রকমের রূপ দেখতে পাবেন।
বৃষ্টির ফলে চা বাগানের সবুজ সতেজতা বৃদ্ধি হয় এবং এক মনোরম পরিবেশ সৃষ্টি হয়
যা প্রতিটি পর্যটকের দৃষ্টি আকর্ষণ করে। চা বাগান ভ্রমণের সময় আমাদেরকে
বিশেষভাবে খেয়াল রাখা উচিত। আমাদের দ্বারা যেন চা-বাগানের কোনো ক্ষতি না হয়।
অনুমতি না নিয়ে আমরা কখনো বাগানে প্রবেশ করব না।
চা বাগানের শ্রমিকদের কাজের সময় আমরা কোন ভাবে তাদেরকে বিরক্ত না করি। ইহা
পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের খাবারের
প্যাকেট ও পানির বোতল নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। বাগানে কখনোই আমরা
এগুলো ফেলবো না। শ্রীমঙ্গলের চা বাগান ভ্রমণ গাইডে যেগুলো দর্শনার্থী স্থান
রয়েছে সেগুলো হচ্ছে হামহাম ঝর্ণা, বাইক্কার বিল, মাধবপুর লেক, লাউয়াছড়া
উদ্যান, চা রিসোর্ট ও জাদুঘর,, চা বাগান, সাত রঙের চা, লাসু বন গিরিখাদ, সীতেশ
বাবুর চিড়িয়াখানা, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ, রাবার
বাগান, স্বর্ণালী ছড়া নিম্নে কয়েকটি নিয়ে বিস্তারিত আলোচনা করা
হলো।
শ্রীমঙ্গলের পরিচয়:-
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যে কয়টি স্থান রয়েছে শ্রীমঙ্গল তাদের
মধ্যে অন্যতম। ইহা সিলেট জেলার মৌলভীবাজার জেলায় অবস্থিত। ইহা বাংলাদেশের চায়ের
রাজধানী হিসেবে পরিচিত। সবুজে ঘেরা পাহাড় ভূমি, বিস্তীর্ণ ঘন চা বাগান, শান্ত
পরিবেশ সবকিছু মিলিয়েই দেশি-বিদেশি পর্যটকের কাছে ইহা খুব জনপ্রিয়
স্থান। আপনি যদি প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনি শ্রীমঙ্গলে
যেতে পারেন। শ্রীমঙ্গল একটি ছোট আকারের শহর। আকার আয়তনে ছোট হলেও চা
বাগানের ক্ষেত্রে এর গুরুত্ব অনেক।
শ্রীমঙ্গল ভ্রমনে গিয়ে আপনি দেখতে পাবেন, পাহাড়ের গায়ে সারি সারি সবুজ
রঙের চা গাছ মনোরম দৃশ্য নিয়ে দাঁড়িয়ে আছে।
প্রকৃতি ঠিক যেন তার নিজস্ব সবুজ রঙের কার্পেট বিছিয়ে দিয়ে
রেখেছে। এই মনোরম দৃশ্যের জন্য দেশি-বিদেশি পর্যটকদের কাছে খুব
আকর্ষণীয় স্থান এটি। ব্রিটিশ আমলে এখানে চা চাষ শুরু হয় সে সময় ব্রিটিশরা এই
অঞ্চলের মাটি এবং আবহাওয়াকে চা চাষের উপযুক্ত মনে করে এখানে বড় বড় বাগান
প্রতিষ্ঠিত করে। তখন থেকে শ্রীমঙ্গল চা উৎপাদনে গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে
পরিচিত হয়ে ওঠে। বাংলাদেশের উৎপাদিত চায়ের একটি বড় অংশ শ্রীমঙ্গল থেকে আসে।
এদেশের অর্থনীতিতে শ্রীমঙ্গলের চায়ের অবদান উল্লেখযোগ্য।
এখানকার বিখ্যাত চা বাগান:-
বাংলাদেশের চা শিল্পের প্রধান কেন্দ্র হচ্ছে শ্রীমঙ্গল। সবুজ বর্ণের
বিস্তীর্ণ চা বাগান এখানকার প্রধান পরিচয়। পাহাড়ের গায়ে সবুজ রঙের সারি সারি
চা গাছ শ্রীমঙ্গলে এক মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপহার দিয়েছে । এখানে অনেক ছোট
বড় চা বাগান রয়েছে। এগুলো চা বাগানে শুধু চা উৎপাদন বিশেষ ভূমিকা রাখে তা
কিন্তু না। পর্যটকের কাছেও বিশেষ আকর্ষণ তৈরি করে। এই অঞ্চলে এই
উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং পুরনো চা বাগানের নাম হচ্ছে মালনী
ছড়া। এ চা বাগান বিশাল এলাকা জুড়ে বিস্তৃত , পাহাড়ের গায়ে সারি সারি
সবুজ চা গাছ এক মনোরম দৃশ্য তৈরি করেছে যা প্রতিটি পর্যটকে আকৃষ্ট
করে।
শ্রীমঙ্গলের চা বাগান ভ্রমণ গাইড অনুযায়ী বর্তমান সময়ে আরেকটি বিখ্যাত চা বাগান
হচ্ছে ফিনলে টি এস্টেট। আপনি এ বাগানে গেলে দেখতে পাবেন কিভাবে চা গাছের বিভিন্ন
পদ্ধতিতে যত্ন নিতে হয়। চা পাতা সংগ্রহের সেই মনোরম দৃশ্য। প্রতিদিন সকালে চা
শ্রমিকরা ঝুড়ি নিয়ে চা পাতা সংগ্রহ করতে মাঠে নেমে যায়, তাদের অভিজ্ঞতা এবং
কর্মদক্ষতা দ্বারা চা পাতা সংগ্রহ করে বাজার জাতের প্রথম ধাপ শুরু করে। এই বাগান
গুলো চা উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু শুধু চা
উৎপাদনের ক্ষেত্রে ভূমিকা পালন করে তা কিন্তু না।
বরং প্রকৃতি প্রেমির জন্য একটি প্রকৃতি থেকে এটি চরম পাওয়া । আপনি
চা বাগানের ভেতর দিয়ে হাঁটলে সবুজের সমারহ আপনার দু নয়ন জুড়িয়ে যাবে । সবুজের
সমারহ সবাইকে আকৃষ্ট করে। এই চা বাগান গুলো পর্যটকের বা মানুষের চাহিদা
পূরণ করে তা কিন্তু না, দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখে। বিশেষ
করে ভোরবেলা এবং বিকেলে বাগানের প্রাকৃতিক দৃশ্যগুলো আরো সুন্দর ফুটে
ওঠে। শ্রীমঙ্গলের চা বাগান ভ্রমণ গাইড অনুযায়ী আপনি সেখানে গেলে এর
প্রকৃত রূপ উপভোগ করতে পারবেন।
লাউয়াছড়ার জাতীয় উদ্যান:-
লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের
গুরুত্বপূর্ণ স্থান বলা যেতে পারে। ইহা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল
উপজেলায় অবস্থিত । প্রকৃতপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের কাছে এই উদ্যান অত্যন্ত
জনপ্রিয়। সবুজ গাছপালা উঁচু উঁচু পাহাড় ,হেঁটে যাওয়ার পথ বিভিন্ন
প্রজাতির প্রাণী ও পাখির উপস্থিতি সব মিলিয়ে এই উদ্যান এক অনন্য পরিবেশ তৈরি
করেছে। যিনারা প্রকৃতিকে ভালোবাসেন এবং কোলাহলমুক্ত সময় কাটাতে চান উনাদের
জন্য এই স্থানটি একটি আদর্শ স্থান বলে বিবেচিত। এই উদ্যানের রেললাইন বিশেষ
আকর্ষণীয়। বনের ভেতর দিয়ে এই রেল যাওয়ার সময় খুব ধীরগতিতে যায়।
এ দৃশ্য প্রতিটি পর্যটকের কাছে খুব আকর্ষণীয় মুহূর্ত মনে হয়।
এই উদ্যান ভ্রমণের জন্য আপনি শীতকাল এবং বর্ষাকাল বেছে নিতে পারেন। শীতকালে
আবহাওয়া সাধারণ তো শুষ্ক থাকে এবং পথ চলার ক্ষেত্রে খুব আরামদায়ক হয়। বনের
ভেতরে ঘোরাফেরা করতে খুব ভালো লাগে। বর্ষাকালে বৃষ্টির কারণে বনভূমি সবুজ ও সতেজ
হয়ে ওঠে। তখন বনাঞ্চল অন্য আরেকটি রূপে সজ্জিত হয় যা প্রতিটি পর্যটকদের দৃষ্টি
আকর্ষণ করে। তবে আপনি চাইলে বছরের যে কোন সময় ভ্রমণের জন্য এখানে আসতে
পারেন। এ উদ্যান ভ্রমণের সময় কিছু নিয়ম নীতি আপনাকে মেনে চলতে হবে।
এখানকার পরিবেশ যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বন্যপ্রাণী এবং
পাখিদেরকে বিরক্ত করা যাবে না। নির্ধারিত পথে চলাটাই সবচেয়ে ভালো হবে এবং নিজেও
নিরাপদে থাকতে পারবেন। এই উদ্যান কে আমরা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের একটি
গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরে নিতে পারি । এর ঘনভূমি, জীব ও বৈচিত্রের শান্ত
পরিবেশ, প্রকৃতি প্রেমের কাছে এক মনোরম পরিবেশ তৈরি করে। আপনি যদি শ্রীমঙ্গলে যান
লাউয়াছড়া উদ্যান ঘুরে দেখা আপনার ভ্রমণের একটি অংশ হিসেবে ধরে নিতে পারেন, যা
আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এখানকার সাত রংঙের চা:-
শ্রীমঙ্গলকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয়। এখানে সাত রঙের চা পর্যটককের
কাছে খুব পছন্দনীয় এবং আকর্ষণীয়। এই চা খেতে যেমন সুস্বাদু, দেখতে তেমনি
আকর্ষণীয়, একই কাপের মধ্যে সাতটি স্তর দেখা যায়। যা দেখতে অত্যন্ত আকর্ষণীয়
লাগে, এই অঞ্চলে ভ্রমণে আসলে অনেক পর্যটকের প্রথমে ইচ্ছা
জাগে সাত রঙের চা পান করার। এই চা তৈরি করা খুব সহজ নয়। এ চা তৈরির জন্য
পানির তাপমাত্রা, চা পাতির ঘনত্ব, এবং ঢালার কৌশল সব মিলিয়ে একজন দক্ষ চা
প্রস্তুতকারকের হাতেই এ চা তৈরি সম্ভব। এ চা শুধু দেখতে সুন্দর নয়, এর স্বাদেও
ভিন্নতা আছে।
প্রতিটি স্তরের স্বাদ একটু আলাদা আলাদা অনুভূত হয়। শ্রীমঙ্গলের ছোট বড় প্রায়
রেস্টুরেন্টে এই সাত রঙের চা পাওয়া যায়। অনেক পর্যটক শুধু এই সাত রঙের চায়ের
স্বাদ উপভোগ করার জন্য শ্রীমঙ্গলে এসে থাকেন। শ্রীমঙ্গলে যে কয়েকটি আকর্ষণীয়
জিনিস আছে সাত রঙ্গের চায় তার মধ্যে একটি। এর আকর্ষণীয় রং সাধের ভিন্নতা এবং
এটি তৈরি করার বিশেষ প্রস্তুত প্রণালী এটিকে অন্য চা থেকে আলাদা
করেছে। শ্রীমঙ্গলে গেলে আপনি চা পান করতে মনে ভুলবেন না। এটা আপনার জীবনের
একটি অভিজ্ঞতা হয়ে থাকবে। শ্রীমঙ্গলের চা বাগান ভ্রমণ গাইড অনুযায়ী আপনি সেখানে
গিয়ে সাত রঙের চায়ের স্বাদ উপভোগ করে আসতে পারেন।
শ্রীমঙ্গল গেলে কোথায় থাকবেন:-
বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র শ্রীমঙ্গল ভ্রমণে গেলে আপনার থাকা নিয়ে তেমন
দুশ্চিন্তা করতে হবে না। এখানে বিভিন্ন ধরনের হোটেল ও রিসোর্ট রয়েছে, এগুলো
দামের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী বেছে নিতে পারেন।
চা বাগানের মাঝখানে বা কাছে অনেক রিসোর্ট রয়েছে, এগুলোতে আপনি থাকতে
পারেন। অনেক রিসোর্ট চা বাগানের কাছাকাছি বা মাঝখানে অবস্থিত হওয়ার ফলে খুব
সুন্দর ভাবে সবুজ প্রকৃতি অনুভব করা যায়। ঘুম থেকে উঠে আপনি যদি জানালা খোলেন
প্রথমে আপনার চোখে পড়বে দু নয়ন জুড়ানো সবুজের সমারহ সবুজ রঙের সারি সারি চা
বাগান, পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছে শান্ত মনোরম পরিবেশ নিয়ে এক অনন্য অসাধারণ
দৃশ্য যা প্রতিটি পর্যটকের মন এবং দৃষ্টি আকর্ষণ করে।
এছাড়া শ্রীমঙ্গলের শহরে এলাকায় অনেক ধরনের আবাসিক হোটেল আছে। পর্যটকের সুবিধা
অনুযায়ী বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়ে থাকে। আপনার বাজেট অনুযায়ী আপনি বেছে
নিতে পারেন। যিনারা পরিবার নিয়ে যান উনাদের জন্য রিসোর্ট বা কটেজ থাকে। সেখানে
থাকতে পারেন এবং টেনশনমুক্তভাবে ভ্রমণের স্বাদ উপভোগ করতে পারেন। এখানে কিছু ইকো
রিসোর্ট রয়েছে যেগুলো প্রকৃতির সাথে মিল রেখে তৈরি করা হয়েছে এগুলো রিসোর্টে
সাধারনত কাঠের কটেজ বা ছোট ছোট ঘর থাকে যা চারপাশের পরিবেশের সাথে সুন্দর ভাবে
মিশে যায়।
এগুলো কটেজে থাকলে পর্যটকেরা প্রকৃতির খুব কাছে থেকে প্রকৃতির সবকিছু
অনুভব করতে পারেন। চারদিকে সবুজ প্রকৃতির পাখির ডাক, ঠান্ডা বাতাস, সব কিছু
মিলিয়ে এক মনোরম পরিবেশ তৈরি হয়ে থাকে যা প্রত্যেকটি পর্যটকের দৃষ্টি আকর্ষণ
করে। শ্রীমঙ্গলের চা বাগান ভ্রমণ গাইড অনুযায়ী আপনি শ্রীমঙ্গলে গেলে থাকার
সমস্যা হবে না। সেখানে প্রচুর নামিদামি হোটেলে এবং রিসোর্ট আছে। আপনি আপনার বাজেট
অনুযায়ী সেগুলোর সেবা গ্রহণ করে আপনার ভ্রমণকে আরো স্বাচ্ছন্দময় করে তুলুন।
শ্রীমঙ্গল ভ্রমণের টিপস:-
শ্রীমঙ্গর হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র । এটি মূলত চা বাগান,
পাহাড়ের ঘন সবুজ প্রকৃতি ও শান্ত মনোরম পরিবেশের জন্য পরিচিত। শ্রীমঙ্গল
বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত। এখানে ভ্রমনে গেলে আপনাকে কিছু নিয়ম
নীতি মেনে চলতে হবে, কিছু জানা থাকলে আপনার ভ্রমণ হয়ে উঠবে আনন্দদায়ক,
ভ্রমণের আগে যদি আপনি পরিকল্পনা করেন তাহলে অনেক সময় ভ্রমণের সময়, অনেক সমস্যা
থেকে নিজেকে রক্ষা করা যায়। প্রথমে আপনাকে সঠিক সময় নির্বাচন করতে
হবে। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত শ্রীমঙ্গল ভ্রমণের উপযুক্ত সময়।
এ সময়
হালকা শীত ও শুষ্ক এবং আরামদায়ক থাকে। বর্ষাকালে প্রকৃতি অনেক সবুজ ও সতেজ
হয়ে ওঠে। অতিরিক্ত বৃষ্টির কারণে বনে ঘোরাঘুরি অসুবিধা হতে পারে। তাই
শীতকালে ভ্রমণের জন্য উপযুক্ত। যাতায়াত ব্যবস্থা ঢাকা থেকে ট্রেনে
বা ব্যক্তিগত গাড়িতে শ্রীমঙ্গল পৌঁছানো যায়। ট্রেনে ভ্রমণ করলে
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। যা দেখে অনেক পর্যটকের বেশ ভালো লাগে এবং
অনেকের কাছে একটি খুব আকর্ষণীয় বিষয় হয়ে ধরা দেই।
খাবারের ব্যাপারে
কিছুটা প্রস্তুতি রাখা দরকার। সেখানে বিভিন্ন ধরনের স্থানীয় খাবার পাওয়া যায়
যেগুলো খাবার আপনার শরীরের জন্য উপযুক্ত কিনা সেটা বিবেচনা করে খেতে
হবে। নিরাপত্তার ক্ষেত্রেও অবশ্যই গুরুত্ব রাখতে হবে। অপরিচিত জায়গায়
গেলে স্থানীয় লোকের সঙ্গে ভালো আচরণ করতে হবে ,প্রয়োজন হলে স্থানীয় গাইড
নেওয়া যেতে পারে । নির্জন জায়গায় একা ঘোরাঘুরি না করাই ভালো , এতে ভ্রমণ
নিরাপদ ও আনন্দের এবং স্বাচ্ছন্দময় হয়ে ওঠে।
লেখকের মন্তব্য:-
ভ্রমণ পিপাসুদের কাছে শ্রীমঙ্গল একটি স্বপ্নের নাম। এই জায়গা মূলত চা য়ের জন্য
বিখ্যাত। অসংখ্য পাহাড়ের গায়ে সারি সারি চা গাছ দাঁড়িয়ে আছে তার নিজস্ব
সৌন্দর্য নিয়ে। সবকিছু মিলিয়ে এক মনোরম দৃশ্য ফুটে উঠেছে। বাংলাদেশের চায়ের
রাজধানী বলা হয় শ্রীমঙ্গলকে । এই চা বাগান গুলোতে এসে মানুষ প্রকৃতির সঙ্গে নতুন
করে পরিচিত হতে পারে এবং অনুভব করতে পারে প্রকৃতির সৌন্দর্য কত মাধুর্যপূর্ণ হতে
পারে।
মানসিক শান্তি প্রশান্তির জন্য সবুজের মাঝে সময় কাটানো প্রতিটি মানুষের
জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আপনি যদি সবুজ প্রকৃতির মাঝে সময় কাটাতে চান
তাহলে শ্রীমঙ্গল ভ্রমনে আসতে পারেন। শহরের ব্যস্ততা থেকে নিজেকে হালকা করার জন্য
শ্রীমঙ্গলে আসতে পারেন। শ্রীমঙ্গল এমন একটি স্থান প্রকৃতির প্রতি ভালোবাসা এবং
নিজেকে নতুন ভাবে তৈরি করা একটি সুন্দর উপলক্ষ হতে পারে। যিনারা প্রকৃতির শান্ত
পরিবেশে কিছু সময় কাটাতে চান তাদের জন্য শ্রীমঙ্গলের চা বাগান একটি আদর্শ ভ্রমণ
স্থান।


.webp)
.webp)

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url